২৮ অক্টোবর, ১৯৭১
সিলেটে মুক্তিবাহিনী পাকবাহিনীর ধলাই ঘাঁটির ওপর আক্রমণ চালায়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ২নং সেক্টরে মুক্তিবাহিনীর ১০ম বেঙ্গলের তিনটি কোম্পানী গোলন্দাজ বাহিনীর সহায়তায় নিলক্ষী ঘাঁটিতে অবস্থানরত পাকসেনাদের ওপর তীব্র আক্রমণ চালায়। তিন ঘন্টা যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের প্রচন্ড চাপে টিকতে না পেরে পাকসেনারা নিলক্ষী ঘাঁটি পরিত্যাগ করে পিছু হটে। মুক্তিযোদ্ধা নিলক্ষী ঘাঁটি পুর্নদখলের পর প্রতিরক্ষাব্যূহ মালিবিল ও গাবতলী পর্যন্ত সম্পসারিত করে।
১নং সেক্টরে মুক্তিবাহিনীর একটি এ্যামবুশ দল গুতুমার কাছে পাকসেনাদের একটি বাঙ্কারে এল.এম. জি-র সাহায্যে আক্রমণ চালায়। এতে বাঙ্কার টহলরত ১ জন পাকসেনা নিহত হয়। আক্রমণ শেষে মুক্তিযোদ্ধারা নিরাপদে নিজেদের অবস্থানে ফিরে আসে।
সিলেটে মুক্তিবাহিনী পাকবাহিনীর দুর্ভেদ্য ধলাই ঘাঁটির ওপর প্রচন্ড আক্রমণ চালায়। পাকসেনারা পালাটা আক্রমণ চালালে উভয়পক্ষের মধ্যের তুমুল সংঘর্ষ হয়। এই যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সিপাহি হামিদুর রহমান শহীদ হন। অপরদিকে পাকবাহিনীর অনেক সৈন্য হতাহত হয়।
সিলেটে ‘জেড’ ফোর্সের ‘বি’ কোম্পানী আর্টিলারীর সাহায্যে পাকবাহিনীর পাত্রখোলা চা ফ্যাক্টরী ঘাঁটি আক্রমণ করে। এতে পাকসেনা সম্পূর্ণরূপে পর্যুদস্ত হয়। মুক্তিযোদ্ধারা পাত্রখোলা চা ফ্যাক্টরী পাকসেনা ঘাঁটি দখল করে।
৮নং সেক্টরের বয়রা সাব-সেক্টরে মুক্তিবাহিনীর একটি এ্যামবুশ দল পাকসেনাদের একটি দলকে গরিবপুর থেকে আসার পথে ফতেহপুরে এ্যামবুশ করে। এই এ্যামবুশে পাকবাহিনীর ৩ জন সৈন্য নিহত হয়।
পূর্ব পাকিস্তানের নির্বাচন কমিশন প্রদেশের আসন্ন উপনির্বাচনে জাতীয় পরিষদে ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করে। নির্বাচিতদের মধ্যে প্রাদেশিক জামায়াতে ইসলামীর প্রধান গোলাম আজম, প্রাদেশিক কাউন্সিল মুসলীম লীগ প্রধান খাজা খয়রুদ্দিন, কাইয়ুম মুসলিম লীগের সাধারণ সম্পাদক খান এ.সবুর,জামায়াতের সহকারী আমীর আব্বাস আলী খান ও এ.কে.এম.ইউসুফ রয়েছেন।
ঢাকায় একজন সামরিক মুখপাত্র জানান, প্রদেশের সর্বত্র রাজাকাররা প্রায় প্রতিদিন ভারতীয় চরদের (মুক্তিযোদ্ধা) মোকাবেলা করছে। তারা দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধা) আক্রমণ নস্যাৎ করে গুরুত্বপূর্ণ সড়ক ও রেলসেতু রক্ষা করছে। রাজাকারদের সাফল্যে দেশবাসী গর্বিত।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী সদস্য এ.টি. সাদী হাউস্টনে পাকিস্তানি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে উপনির্বাচনের ব্যবস্থা করেছে। কিন্তু ভারত সীমান্ত এলাকায় গুলিবর্ষণ এবং চরদের লেলিয়ে দিয়ে উপনির্বাচন বাতিলের ষড়যন্ত্র করছে।’
সিলেটের ১নং সংক্ষিপ্ত সামরিক আইন প্রশাসক বারবখ থানার নাদুস গ্রামের আব্দুল কাইয়ুম,কুলারুয়া থানার মহাতেবপুরের জিতেন্দ্র মালাকার, সুজাতপুরের এনায়েত উল্লা, জকিগঞ্জথানার কাছিরকে গ্রামের মাকুর আলীর বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ দেয়।
তথ্য সূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব, নাকচ করল সরকার
- কাজলা দিদি
- বইয়ের পাতায় গড়ে উঠুক শিশুর শৈশব
- ৩৫ বছর পেরোলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না
- সিলেটে মুক্তিবাহিনী পাকবাহিনীর ধলাই ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- সুন্দরবনে সাপের কামড়ে গুরুতর আহত এক জেলে
- পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
- আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, রেজাউলের তিন মাসের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
- আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ, জামালপুরে পাষণ্ড স্বামীর ফাঁসি
- গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
- টাকার প্রলোভনে শিশুকে কুপ্রস্তাব, সোনাতলায় এক ব্যক্তির কারাদণ্ড
- শ্রীনগরে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ২
- সালথায় চুরি-ছিনতাইসহ ১৭ মামলার আসামি মিজান গ্রেপ্তার
- মোংলা বন্দর চ্যানেলে ফের কয়লাবাহী কার্গোডুবি, সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী
- দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- সাতক্ষীরায় স্কুল ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার মোশাররফের ২ দিনের রিমাণ্ড
- স্মার্ট এআই ও উন্নত পারফরম্যান্স নিয়ে বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১৮ এলটিই
- ব্র্যাক ব্যাংকের অর্থায়নকৃত গ্রিন ফ্যাক্টরি ঘুরে দেখলেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ
- গ্রেপ্তার আসাদুল ও মোক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার অপরাধে ৭ জেলে আটক
- নীলসাগর এক্সপ্রেসের ছাদে যাত্রীর টাকা-ঘড়ি ছিনতাই, গ্রেপ্তার ২
- কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান
- নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু
- সৌখিন কবুতর খামারী আবু সাইদ
- লিচু চোর
- লোহাগড়ায় বোমা বিস্ফোরণে হাত উড়ে গেছে আ.লীগ নেতার
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচার-প্রচারণা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
- পীযূষ সিকদার’র কবিতা
- যশোরে দুই দিনে আ. লীগের ৩৮ জন নেতাকর্মী আটক
- দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- রাঙা প্রভাত
- লক্ষ্মীপুরে হলি গার্লস স্কুলে ফল উৎসব
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- লক্ষ্মীপুর ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুক্তিজোটের প্রার্থী সুমন
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ, জামালপুরে পাষণ্ড স্বামীর ফাঁসি
-1.gif)








