৩০ অক্টোবর, ১৯৭১
'পূর্ব পাকিস্থানের অর্থমন্ত্রী আবুল কাশেম ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাত করেন'
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ৫নং সেক্টরে তাহেরউদ্দিন আখঞ্জির নেতৃত্বে মুক্তিবাহিনী গৌরীনগরের পাকসেনা ঘাঁটি আক্রমণ করে। এ যুদ্ধে মাহবুবের নেতৃত্বে তাঁর বাহিনী ও সেকাটর কমান্ডার মীর শওকত ১২০ মিলিটারী মর্টারের সাহায্যে মুক্তিযোদ্ধাদের সাহায্য করে।
মুক্তিবাহিনীর প্রচন্ড আক্রমণের মুখে পাকসেনা ও রাজাকাররা অবস্থান পরিত্যাগ করতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধারা গৌরীনগর পৌঁছালে সালুটিকর থেকে পাকিস্তাদের একটি সাহায্যকারী শক্তিশালী দল মুক্তিযোদ্ধাদের ওপর প্রচন্ডভাবে পাল্টা আক্রমণ চালায়। এতে মুক্তিযোদ্ধারা গৌরীনগর ছেড়ে পিছু হটে। এই সংঘর্ষে ২ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ ও ১ জন আহত হন। অপরদিকে ১১ জন পাকসেনা হতাহত হয়।
৭নং সেক্টরে ক্যাপ্টেন গিয়াসউদ্দীন চৌধুরীর মুক্তিযোদ্ধা দল কুমারপুর সেতুতে পাকসেনাদের একটি কনভয়কে এ্যামবুশ করে। এই এ্যামবুশে পাকসেনাদের ২টি জীপ ধ্বংস হয় ও অনেক সৈন্য হতাহত হয়।
মুক্তিবাহিনীর একদল যোদ্ধা আফসারের নেতৃত্বে কালিয়াকৈর থানার ফুলবাড়ীয়া এলাকায় পাকসেনাদের অবস্থানের ওপর তীব্র আক্রমণ চালায়। এতে ৭ জন পাকসেনা নিহত ও কয়েকজন আহত হয়।
বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদের এক সভায় জুনিয়র কসিশন অফিসার ও অন্যান্য পদের যুদ্ধরত বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লন্ডন সফর উপলক্ষে বাংলাদেশের স্বীকৃতির দাবিতে ৩০ অক্টোবর বাংলাদেশ স্টিয়ারিং কমিটি কর্তৃক এক প্রচারপত্রে জনসভা এবং জনসভার পরে গণমিছিলের আহ্বান জানানো হয়। ঐ প্রচারপত্রে জনসভা স্থান ঘোষিত হয় হাউড পার্ক স্পীকার্স কর্নার। জনসভায় বক্তৃতা করার জন্য বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি ও রাষ্ট্রদূত বিচারপতি আবু সাইদ চৌধুরী, বৃটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্য এবং থেকে আগত আওয়ামী লীগের ৪ জন এম.এন.এ ও এম. পি.এ এবং বিভিন্ন আঞ্চলিক কমিটির প্রতিনিধি-বৃন্দের নাম উল্লেখ করা হয়।
বাংলাদেশের বিশেষ প্রতিনিধি আবু সাইদ চৌধুরীকে নর্দাম্পটন এ্যাকশন কমিপির সম্পাদক এক চিঠিতে নর্দাম্পটন এলাকা সফর ও ঐ এলাকার একটি জনসভা করার জন্য আহ্বান জানান।
পাকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত ও পিপিপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো প্যারিস সফর করেন।
পূর্ব পাকিস্থানের অর্থমন্ত্রী আবুল কাশেম প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাত করেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পূর্ব পাকিস্থানের অর্থনৈতিক অবস্থাসহ পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেবেন। কোন মতেই অবস্থার অবনতি হতে দেয়া হবে না
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল
- সুন্দরবনের বনদস্যু নির্মূলে আত্মসমর্পনের নাটক বন্ধ করে দৃশ্যমান শাস্তির আহবানে মানববন্ধন
- 'পূর্ব পাকিস্থানের অর্থমন্ত্রী আবুল কাশেম ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাত করেন'
- জামালপুরে ‘রোবো ফেস্ট’ উদযাপিত
- বগুড়ায় ২৬০০ পিস ইয়াবাসহ বাস হেলপার গ্রেপ্তার
- প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দিল বায়েরা
- হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
- দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন
- গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
- অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
- কালিগঞ্জে শ্রীকুমার বসাকের জমি জবরদখলের চেষ্টা নাসিমউদ্দিন শেখের
- রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
- সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা
- চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার
- ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- ‘বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত’
- ১৯৫০ থেকে ২০২৫, ওঁরা পরিবর্তন হয়নি?
- ‘আইইডিসিআর পরিচালককে মারধর ইতিহাসে কালো অধ্যায়’
- ১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
- পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য, তাঁর ভাই ও ছাত্রদল নেতার বিরুদ্ধে
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও বাড়তি বই নিষিদ্ধে নোটিশ
- কলাপাড়ায় সমুদ্রগামী ১২০ টি ট্রলারে জীবন সুরক্ষা উপকরণ বিতরণ
- ‘এক বছরের মধ্যে ঢাকায় মাঠের খরা অনেকটাই কাটবে’
- ‘তদন্ত ও আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখতে হবে’
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- কুমিল্লার লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- বগুড়ায় ২৬০০ পিস ইয়াবাসহ বাস হেলপার গ্রেপ্তার
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
-1.gif)








