১২ নভেম্বর, ১৯৭১
২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় মুক্তিবাহিনী আলমডাঙ্গা পাকসেনা ঘাঁটি আক্রমণ করে। পাকসেনারা পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এই যুদ্ধে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়। অপরদিকে ২ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
অপর এক ঘটনায় আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের এক সফল অভিযানে পাকবাহিনীর একজন পশ্চিম পাকিস্তানি রেঞ্জার, ১৯ জন রাজাকার ও একজন পশ্চিম পাকিস্তানি পুলিশ নিহত হয়।
সিলেটে মুক্তিবাহিনীর এ্যামবুশ দল আড়িয়াল নামক স্থানে পাকসেনাদের একটি দলকে এ্যামবুশ করে। এই এ্যামবুশে ৭ জন পাকসেনা নিহত হয়। অপরদিকে মুক্তিবাহিনীর একজন যোদ্ধা আহত হন।
২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে। এই এ্যামবুশে ৮ জন পাকসেনা নিহত হয়। অন্যদিকে একজন বীর মুক্তিযোদ্ধা আহত হন। অপর দিকে এক ঘটনায় চাইলাশিয়া এলাকায় মুক্তিযোদ্ধাদের এ্যামবুশে পাকবাহিনীর ৭ জন সৈন্য নিহত হয় ও ৫ জন আহত হয়।
৪নং সেক্টরে মুক্তিবাহিনী জুড়ী-গোয়ালবাড়ী এলাকায় পাকবাহিনীর ওপর ব্যাপক আক্রমণ চালায়। এই সংঘর্ষে ৫ জন সৈন্য ও একজন রাজাকার নিহত হয়।
১নং সেক্টরে মুক্তিবাহিনীর এক প্লাটুন যোদ্ধা পাকবাহিনীর একটি টহলদার দলকে এ্যামবুশ করে। এই এ্যামবুশে ৭ জন পাকসেনা নিহত হয় ও আহত হয়।
৭নং সেক্টরে মুক্তিবাহিনীর দুই কোম্পানী যোদ্ধা ভারতীয় বিএসএফ বাহিনীর সহায়তায় রাজারামপুর পাকসেনা ঘাঁটি আক্রমণ করে। এই যুদ্ধে পাকাবাহিনীর একজন অফিসারসহ ১০ জন সৈন্য ও ৬০ জন রাজাকার নিহত হয় এবং ১২ জন রাজাকার মুক্তিযোদ্ধাদের হাতে বন্দী হয়। অপরদিকে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
পূর্ব পাকিস্তানের ঘটনাবলি সম্পর্কে পাকিস্তানিদের বক্তব্য বহির্বিশ্বকে জানানোর উদ্দেশে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশ সফর শেষে ফিরে জামায়তে ইসলামির সেক্রেটারী জেনারেল চৌধুরী রহমত এলাহী জানান, পাকিস্তান আক্রান্ত হলে বিশ্ব পাকিস্তানের পাশে দাঁড়াবে।
তিনি আরো বলেন, ইসলামী রাষ্ট্রগুলো পাকিস্তানকে ইসলামের দুর্গ মনে করে।
ফরাশি প্রেসিডেন্ট র্জজ পম্পিদু ও পশ্চিম জার্মান চ্যান্সেলর উইলি ব্রান্ট পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খানের কাছে জরুরি পত্র পাঠান।
চীন সফর শেষে দেশে ফিরে জুলফিকার আলী ভূট্টো বলেন, পাকিস্তান আর এখন একা নয়। যেকোন ধরনের আক্রমনে চীন পাকিস্তানকে পূর্ণসমর্থন দেবে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
-1.gif)








