জেনে নিন বুধবারের রাশিফল
মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): ভাবে ভঙ্গিমায় নিজেকে আজ যতই জাহির করতে চান না কেন, কোনই লাভ হবে না। আপনার মুখোশের আজ রঙ পাল্টে দিবে অন্য কেউ, যাকে চেনেন কিন্তু কে যে ধরতে পারবেন না। কর্মক্ষেত্রে প্রথমবার দুর্নীতির দূষণীয় বোধ আজ আপনাকে মানসিক পীড়া দিবে।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০): উৎপন্ন শস্যদানাকে যেমন খাদ্যতে পরিণত করে ফেলেছেন ঠিক তেমনই আপনার জন্মও কারো না কারো কাছে খাদ্যে পরিণত হয়ে যাচ্ছে। পারিপার্শ্বিকতা বিবেচনায় রেখে কাজ করুন, সুফল আসবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দিনটি শুভ।
মিথুন (মে ২১ – জুন ২০): ডাক্তারি পেশায় যারা আছেন তাদের জন্য দিনটি একটু বৈচিত্র্যময়। দিনটিতে শুভ যা কিছু আছে তা আপনার জন্য পূর্ব থেকেই নির্ধারিত ছিল এমনটা যারা মনে করছেন তারা স্রেফ বোকার স্বর্গে বাস করছেন। আপনার জন্য প্রতিবেশীরা আজ উদার হবে। সন্ধান মিলবে পুরনো কিছুর।
কর্কট (জুন ২১ – জুলাই ২২): আজকের দিনটিতে অতীব চালাকেরা বেশি সুবিধা অর্জন করবেন। যারা শান্ত শিষ্ট তাদের জন্য অনেক ঝক্কি আছে আজ। দিনের প্রথম খণ্ডে দেখা হয়ে যাবে এক উদ্ভ্রান্ত বালকের সঙ্গে। শিক্ষকশ্রেণীর যারা আছে তাদের কাছ থেকে আজ সাড়া পাবেন। ভ্রমণের জন্য দিনটি শুভ।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): প্রতিটি কাজ শুরু হবে অনিশ্চয়তা দিয়ে। কাজটির মধ্যভাগে এসে আপনার মনে হবে, ‘থাক আর লাভ নেই ফল আসবে না’ এমনটি ভেবে কাজ থামিয়ে দিবেন না। প্রণয়ে আজ ভেসে যাবেন নতুন অনুভূতির মায়াজালে। বিদেশ যাত্রীদের জন্য আজকের দিনটি কল্পনাতীতভাবে শুভ।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): আপনি জানেন না হয়ত আপনাকে নিয়ে কেউ একজন ভেবে যাচ্ছেন। আপনি হয়ত জানেনও কিন্তু সে জানা কতটুকু গভীর? আপনার সত্তার সন্ধান মিলবে প্রাচীন কোনো এক সংস্কৃতিতে। আপনি কতটুকু নিজেকে জয় করতে পেরেছেন তাও আজকে জেনে যাবেন। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): তুলা রাশির জাতকের যদি প্রেম থেকে বিয়েতে যায় তাহলে সমস্যা হতে পারে। ব্যবসায়িদের জন্য দিনটি বেশ শুভ। বিনিয়োগ এবং বৈদেশিক বাণিজ্যে প্রসার বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। আইন পেশায় নিয়োজিত জাতক-জাতিকারা নতুন মক্কেল পাবেন। তবে ভূমি সংক্রান্ত মামলায় না জড়ানোই ভালো। গৃহে শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১): কর্মসূত্রে বিদেশ গমনের সুযোগ আসতে পারে। অফিসে ফাইল সংক্রান্ত জটিলতা বাড়বে আজ। তবে নিজের বিচক্ষণতা কাজে লাগালে আয় বাড়বে। পাওনা অর্থ আদায় হবে। ব্যবসায়িরা নতুন ব্যবসা খুলতে পারেন। প্রেম চালিয়ে যান অবিরত। তবে ঘন ঘন প্রেমে পড়া মোটেও স্বাস্থ্যকর বিষয় নয়। দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): পরিবারে বয়স্কদের শরীরের দিকে নজর রাখবেন। প্রয়োজনীয় ফোননম্বর সাথেই রাখুন। সন্তানের সাফল্যে আপনার গর্ব বাড়বে। পরিবারের সবচেয়ে ছোটো সদস্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিন। অর্থকষ্ট থাকবে না কিন্তু বাড়িতে অতিরিক্ত আত্মীয় স্বজনের আগমনে পানির মতো টাকা খরচ হবে। যদিও দিনের শেষে হাসি আনন্দ আর খুশির ভিড়ে টাকার কথা ভুলে যাবেন। নতুন করে কারো প্রেমে পড়তে পারেন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): কর্মস্থলে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজে সমস্যার সমাধান না করতে পারলে অতিশীঘ্র বসের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করুন। সবসময় স্ত্রীর পরামর্শ মতো কাজ করলে ধরা খাওয়ার সুযোগ আছে। তবে আজ যদি স্ত্রীর কথা মতো কৃপণতা করেন তবে আখেরে আপনারই লাভ হবে। দূরের যাত্রার জন্য যে অর্থ জমাচ্ছেন তাতে হঠাৎ করে কিছু টাকা যোগ হবে। প্রেমিকার চোখের জলের কাছে হার মানবেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): স্ত্রীর শারীরিক সমস্যা বাড়বে। যতদ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। আজ দিনটি মিশ্র প্রকৃতির। অর্থ সমাগম তেমন হবে না, তবে সন্ধ্যে নাগাদ অহেতুক কারণে অর্থ ব্যয় হতে পারে। বাতের ব্যথায় আজ পুরো না হলেও আংশিক কাত হয়ে যাবেন। প্রেমের সম্পর্কে মনোমালিন্য বাড়বে। তবে মোটেও ভড়কে যাবেন না। কারণ মেঘের পরেই সূর্যের আলোয় উদ্ভাসিত হবে আপনার জীবন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): ব্যবসার মোড় আপনি ভালোই বোঝেন। পার্শ্ববর্তী দেশের শেয়ারবাজার যে চাঙা হয়ে উঠছে এই খবর ঠিকই রাখেন। তাই সকাল বেলার শুরুতেই শেয়ার বাজারের টাটকা খবরটি নিয়ে নিন আর বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিন। আয়কর সংক্রান্ত জটিলতা আজ শেষ হতে পারে। অসততার আশ্রয় নিলে পরবর্তীতে আরো বড় ঝামেলায় পড়তে পারেন। তাই সৎ থাকার চেষ্টা করুন। গৃহ শান্তি বজায় থাকবে।
পাঠকের মতামত:
- মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান এক উজ্জ্বল নক্ষত্র
- রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ স্টেজ-সি, চলবে ধারাবাহিক পরীক্ষা
- দিনাজপুরে স্কুল শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত
- অবৈধ বালু উত্তোলন বন্ধ ও পদ্মা সেতু রক্ষায় রিট
- জাপানি বিনিয়োগ বাড়াতে আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমার আপত্তি নেই’
- ‘বাংলাদেশের ওপর চাপ কতটা, তাদের কোচকে জিজ্ঞেস করুন’
- ব্রাজিলে লুলার বাজিমাত, চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট
- ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি
- ‘তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসাতে এখন থেকেই পাঁয়তারা করছে বিএনপি’
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে’
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে সোমবার
- মাথাপিছু আয়ে ভারতকে টপকানোর পথে বাংলাদেশ
- টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
- ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- 'কসবার মুক্তিবাহিনী ও পাকিস্তানিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়'
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- পিরোজপুরে মেম্বার প্রার্থী মোজাম্মেল হকের ব্যাপক গণসংযোগ
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসাতে এখন থেকেই পাঁয়তারা করছে বিএনপি’
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- লোহাগড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা
- ‘বাংলাদেশের ওপর চাপ কতটা, তাদের কোচকে জিজ্ঞেস করুন’
- ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময়
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
-1.gif)








