গাজীপুর হানাদারমুক্ত দিবস বৃহস্পতিবার
গাজীপুর প্রতিনিধি : বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর গাজীপুর হানাদারমুক্ত দিবস। ৪৪ বছর আগে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়ে গাজীপুর থেকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। পরের দিন সকালে সারাদেশের মতো গাজীপুরের মু্ক্তিযোদ্ধারাও লাল-সবুজের পতাকা উড়িয়ে বিজয়ীর বেশে রাস্তায় রাস্তায় উল্লাস করেন।
হানাদারমুক্ত দিবস উপলক্ষে গাজীপুরে নানা প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও পালিত হবে নানা কর্মসূচি।
জেলার বীর মুক্তিযোদ্ধাদের ভাষ্য মতে, গাজীপুরে সর্বশেষ জয়দেবপুর থানার আশপাশসহ ছয়দানা ও পূবাইল এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তি ও মিত্র বাহিনীর যুদ্ধ চলে। এসব যুদ্ধে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যায়। ফলে ১৫ ডিসেম্বর গাজীপুর পাকিস্তানি হানাদারমুক্ত হয়। পরের দিন ১৬ ডিসেম্বর সকালে বিজয়ীর বেশে উল্লসিতভাবে মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত গাজীপুরের জয়দেবপুরে প্রবেশ করেন।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গাজীপুরবাসীর রয়েছে অবিস্মরণীয় বীরত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালের ১৯ মার্চ এই গাজীপুরের জয়দেবপুরে হয়েছিল প্রথম সশস্ত্র গণপ্রতিরোধযুদ্ধ। জয়দেবপুর রাজবাড়িতে অবস্থিত বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সদস্যদের নিরস্ত্র করতে পাকিস্তানি সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জাহান জেব ঢাকা সেনানিবাস থেকে গাজীপুরের উদ্দেশে রওয়ানা হলে সকল স্তরের মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে শহরের রেলগেট ও চান্দনা-চৌরাস্তায় তাকে বাধা দেওয়া হয়।
বাধা পেয়ে জাহান জেব ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দিলে পাকিস্তানি সেনারা তাই করে। ওই সময় নেয়ামত, মনু খলিফা, হুরমত আলী ও কানু মিয়া শাহাদতবরণ করেন। ওইদিন সারাদেশে ধ্বনি উঠেছিল, ‘জয়দেবপুরের পথ ধর বাংলাদেশ স্বাধীন কর’।
২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী দেশব্যাপী নৃশংস হত্যাযজ্ঞ শুরু করলে গাজীপুরের রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র-জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ নিতে ভারতে যান। প্রশিক্ষণ শেষে জয়দেবপুরের আশপাশে এসে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। গাজীপুরে মুক্তিযোদ্ধারা ব্যাপক তৎপরতা শুরু করেন এবং হানাদার বাহিনীর ওপর আক্রমণ চালাতে থাকেন।
১২ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর ওপর জোরালো আক্রমণ চালালে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। জয়দেবপুর সেনানিবাস, অর্ডন্যান্স ফ্যাক্টরি, মেসিনটুলস ফ্যাক্টরি, রাজেন্দ্রপুর অর্ডন্যান্স ডিপো থেকে পাকিস্তানি সৈন্যরা ঢাকার দিকে পালানোর জন্য চান্দনা-চৌরাস্তায় সমবেত হতে থাকে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইলের দিকেও মিত্র ও মুক্তি বাহিনীর আক্রমণে টিকতে না পেরে সেখান থেকে পাকিস্তানি বাহিনী সড়ক পথে ঢাকার দিকে ছুটতে থাকে। পিছু হটার সময় তারা গাজীপুরের কড্ডা ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেয় এবং চান্দনা-চৌরাস্তায় এসে তাদের বাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দেয়। অপরদিকে তাদের পিছু ধাওয়া দেওয়া মুক্তি, মিত্র ও কাদেরিয়া বাহিনী কড্ডা ব্রিজ পেরোতে না পেরে গাজীপুরের কাশিমপুরে অবস্থান নেয়।
১৪ ডিসেম্বর চান্দনা-চৌরাস্তায় জড়ো হওয়া হানাদার বাহিনীর বিশাল একটি কনভয় ঢাকার দিকে রওনা হয়ে গাজীপুর ছয়দানা নামক স্থানে পৌঁছলে কাশিমপুর থেকে মুক্তিবাহিনী, মিত্রবাহিনী ও কাদেরিয়া বাহিনী তাদের ওপর কামান ও মর্টারের প্রবল গোলাবর্ষণ করে। এতে হানাদার বাহিনীর প্রায় ৪-৫শ’ সৈন্য মারা যায়, ধ্বংস হয় তাদের কামান-ট্যাংকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও যানবাহন। এ আক্রমণ ১৫ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকে।
পাকিস্তানি বাহিনীর পরাজয়ে ১৫ ডিসেম্বর জয়দেবপুর মুক্ত হয়। তবে সেদিন পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকায় অল্পসংখ্যক মুক্তি বাহিনী জয়দেবপুর প্রবেশ করে। পর দিন ১৬ ডিসেম্বর ভোরে মুক্তি বাহিনী জয়বাংলা ধ্বনিতে চারিদিক প্রকম্পিত করে সম্মিলিতভাবে গাজীপুরের জয়দেবপুর প্রবেশ করেন।
(ওএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৬)
পাঠকের মতামত:
- ‘শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর’
- পাংশায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ
- সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ
- চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩
- বড়াইগ্রামে বিধবা নারীর ৪ দোকানঘর সহ জমি দখলের অভিযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম
- পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহাড়ায় দুর্গাপূজার আয়োজন ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’
- নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
- গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা
- ‘জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে’
- কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
- বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন
- গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন
- দুর্গা পূজা উপলক্ষ্যে ধামরাইয়ে মতবিনিময় সভা
- বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
- ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের
- ফানুস উৎসব থেকে বলছি
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- রায়পুরে তাঁতী লীগের আহ্বায়ক কমিটি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- কয়লা চোরাচালান মামলায় তাহিরপুর সীমান্তে গ্রেফতার ২
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








