পঁচিশে মার্চ কালোরাত্রির অবিস্মরণীয় স্মৃতি!
প্রবীর বিকাশ সরকার
১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতের অভিজ্ঞতা আমার। তখন ১২ বছরের কিশোর। এটা চিটাগাং গ্রান্ড ট্রাঙ্ক রোডে কুমিল্লা ফৌজদারি কোর্টের কাছে অবস্থিত পুলিশ ফাঁড়ি জেলহাজতের দেয়ালঘেঁষা। এই সামনে দিয়েই যেতে হয় পুলিশ লাইনের দিকে। তখনকার আমাদের বাসা ছিল ফাঁড়ির পেছনে ছোটরা’র পাইক পুকুরের উত্তর-পূর্ব কোণে। ফাঁড়িটি পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত তাই বাসা থেকে ফাঁড়ির ওপর দিয়ে যা দেখেছিলাম-
২৫ তারিখ মধ্যরাতে বিকট রকম দ্রাম, দ্রুম, ঠাস ঠাস, টা টা টা শব্দে ঘুম ভেঙ্গে গেল সবার। লাফ দিয়ে উঠে বসলাম বিছানায়। কোথা থেকে এই শব্দ আসছে সহসা বুঝতে পারলাম না ঘুমের ঘোরে। রাতের বাতাসে একটু হিম। আধখোলা জানালা দিয়ে দেখলাম পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণের আকাশ ভীষণ লাল! ক্ষণে ক্ষণে হলদে আর কমলা রঙের আগুন কুণ্ডুলি পাকিয়ে উঠছে উপরের দিকে শব্দ করে আবার নিভে যাচ্ছে। পুরো শহরই মিসমিসে কালো অন্ধকার। অনবরত শব্দ করে বোমা না কি যেন ফাটছে আর চারদিক ধোঁয়াচ্ছন্ন হয়ে যাচ্ছে। মানুষের হৈহল্লাও অস্পষ্টভাবে ভেসে আসছে। বারুদের তেজস্ক্রিয় খুশখুশে গন্ধ বাতাসে ধেয়ে আসছে এদিকেই। বাবা গায়ে শার্ট চড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমিও গেলাম বারান্দায়। মাও উঠে এসেছে পেছনে পেছনে। ছোটভাই ও বোন দু’টো গভীর ঘুমে। দেখলাম শিখাদের উঠোনে হরেন জেঠু ও কালীদা দাঁড়িয়ে। বাবা হরেন জেঠুকে বললেন, ‘পুলিশ লাইন আক্রমণ করেছে।’
হরেন জেঠু বললেন, ‘হ্যাঁ। পুলিশ লাইনই হবে। শেষ পর্যন্ত নামলো সামরিক জান্তা!....স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু জেলখানা রোড ধরে মানুষ পালিয়ে যাচ্ছে, ছুটছে, দেখুন’!
বাবা বলল, এরা পুলিশই হবে। শেষ পর্যন্ত যুদ্ধই লেগে গেল দেখছি!
কালীদা কালো চাদর গায়ে জড়িয়ে একটা বড় রামদা নিয়ে বেরিয়ে যাচ্ছিল দেখে বাবা বললো, ‘কালী পাগলামি করো না। সকাল পর্যন্ত দ্যাখো কী হয়। অবস্থা ভালো মনে হচ্ছে না। সাবধান!’
জেঠু আবার বললেন, ‘কালী বেরোবি না ঘর থেকে। অবস্থা বুঝে সকালের আগেই শহর ছাড়তে হবে।’
এমন সময় কিশোরের বাবা এগিয়ে এলেন, বললেন, ‘সকালের মধ্যেই মিলিটারি ছড়িয়ে পড়বে শহরে। যে যেভাবে পারছে পালাচ্ছে। আপনারাও সরে পড়ুন এখনই। কী হয় বলা যায় না।’
হরেন জেঠু বললেন, ‘কী বলেন বাবু, পরিস্থিতি আমার কাছেও ভালো ঠেকছে না। চলুন আপাতত নদীর ওপারে নিরাপদ আশ্রয়ে চলে যাই।’
কত ঘণ্টা পর্যন্ত চললো প্রচণ্ড গোলাগুলি তা মনে নেই। আমার তখনো বদ্ধমূল ধারণা পুলিশ ছাড়া আর কাউকে মারবে না পাকিস্তানি মিলিটারিরা। মা কখন যে ঘরে চলে গেছে ঘরের ভেতরে জানি না। বাবা বললো, ‘দেখি কী করা যায়। আপনারা গেলে এখনই বেরিয়ে পড়ুন।’
কালীদা তো তখনই বেরিয়ে গেছে। এর পর হরেন জেঠু দরজা লাগিয়ে একটি ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেলেন অন্ধকারে। তাঁদের চলে যাওয়া দেখে ভীষণ খারাপ লাগতে শুরু করলো আমার। অসহায় হয়ে গেলাম মনে হলো। স্তব্ধ চারদিক। কোথাও আর কোনো শব্দ নেই। মৃতপুরী যেন শহরটা। বাতাসে পোড়া বারুদের ভীষণ দুর্গন্ধ। ঘরে ফিরে বাবা নিজে নিজেই বললো, ‘পুলিশ তো সরকারি কর্মচারী। পুলিশ লাইন আক্রমণ করলো কেন মিলিটারিরা? তাহলে কী বাঙালি পুলিশকেও মারবে ওরা? বাবা কেবলি ঘরবার করতে লাগলো। মা যদিওবা বরাবরই সাহসী তবুও কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। এভাবে আর না ঘুমিয়ে সকালবেলা মা যথারীতি জলখাবারের ব্যবস্থা করছিল। বাবা রেডিও শুনছিল বৈঠকঘরে। এমন সময় মা হন্তদন্ত হয়ে এসে বলল, ‘বাইরে কালো পোশাকপরা লোকজন ঘোরাফেরা করছে! আমার সঙ্গে চোখাচোখি হয়েছে একজনের।’ মার মুখ একেবারে রক্তশূন্য সাদা। মুখটা গত রাত থেকেই শুকিয়ে আছে।
লেখক : জাপান প্রবাসী সাহিত্য গবেষক।
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








