২৪ জুন, ১৯৭১
কুমিল্লার বিবিবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কাছে প্রেরিত এক তারবার্তায় পাকিস্তানে নতুন করে যুক্তরাষ্ট্র কর্তৃক অস্ত্র সরবরাহের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। সৈয়দ নজরুল ইসলাম তার বার্তায় বলেন, ‘বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের জনগণের ওপর অস্ত্র ব্যবহার করছে। সরবরাহকৃত অস্ত্র এখানে গণহত্যার কাজেই ব্যবহৃত হবে।’
লে. মাহবুবের নেতৃত্ত্বাধীন দুই প্লাটুন যোদ্ধা কুমিল্লার পূর্বে পাকবাহিনীর বিবিবাজার অবস্থানের ভিতর অনুপ্রবেশ করে অতর্কিত আক্রমণ চালায়। এ আক্রমণে পাকসেনাদের ২১ জন নিহত ও ৭ জন আহত হয়।
মুক্তিবাহিনীর তিন প্লাটুন যোদ্ধা কুয়াপাইনা ও খৈনল এলাকা থেকে কসবার উত্তরে পাকবাহিনীর লাটুমুড়া অবস্থানের বামে ও দক্ষিণে অতর্কিত আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধাদের এ অভিযানে পাকসেনাদের ৯ জন নিহত হয়। অপরদিকে একজন মুক্তিযোদ্ধা আহত হয়।
শালদা নদী অবস্থান ও কসবার টি. আলীর বাড়ি এই দুদিক থেকে দুই কোম্পানির পাকসেনা এসে কায়েমপুরের নিকট মিলিত হয়। তারপর মর্টার, মেশিনগান ও কামানের সাহায্যে পাকসেনারা মুক্তিবাহিনীর মন্দভাগ অবস্থানের ওপর আক্রমণ চালায়। দু’ঘন্টা যুদ্ধের পর পাকসেনারা পিছু হটে এবং কায়েমপুর অবস্থান তলে নিয়ে শালদা নদীর মূল ঘাঁটিতে চলে যায়। এ যুদ্ধে পাকসেনাদের ২৪ জন হতাহত হয়।
জলপাইগুড়ির ‘মুরতি’ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে ৬নং সেক্টরে রংপুর দিনাজপুরের থুকরাবাড়ি চাউলহাটি, সোনারহাট ও হেমকুমারী ইউনিট বেসে ৪টি দল ক্যাম্প স্থাপন করে। প্রত্যেক দলের সদস্য সংখ্যা ৯০ জন। এখান থেকে শুরু করে তারা পরবর্তী গেরিলা যুদ্ধ যুদ্ধাভিযান।
মেক্সিকোর প্রাক্তন প্রেসিডেন্ট ফের্টি জিল, বিশ্ব শান্তি ও মানবাধিকার পরিষদের মহাসচিব ড. রিচার্ডো মলিনা মার্টি পৃথক বিবৃতিতে বাংলাদেশে পাকবাহিনীর গণহত্যা বন্ধের উদ্দেশ্যে পাকিস্তান সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য বিশ্বশক্তির প্রতি আহ্বান জানান।
সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন ও ইরানের শাহানশাহ রেজা শাহ পাহলভী বাংলাদেশ প্রসঙ্গে নিজ নিজ সরকারের অভিমত ব্যক্ত করে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বার্তা পাঠান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং ভারতীয় পার্লামেন্টে বলেন, ‘বাংলাদেশের নিরস্ত্র ও অসহায় জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নিপীড়নের ফলে সেখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে নতুন করে অস্ত্র সরবরাহ করলে কেবল বাংলাদেশের অবস্থার অবনতি ঘটবে না-সেই সাথে গোটা উপ-মহাদেশের তথা এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখোমুখি হবে।’
দামেস্কে (সিরিয়া) অনুষ্ঠিত আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের দশম নির্বাহী কমিটির বৈঠকে বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/অ/জুন ২৪, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর’
- পাংশায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ
- সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ
- চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩
- বড়াইগ্রামে বিধবা নারীর ৪ দোকানঘর সহ জমি দখলের অভিযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম
- পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহাড়ায় দুর্গাপূজার আয়োজন ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’
- নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
- গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা
- ‘জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে’
- কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
- বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন
- গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন
- দুর্গা পূজা উপলক্ষ্যে ধামরাইয়ে মতবিনিময় সভা
- বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
- ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের
- ফানুস উৎসব থেকে বলছি
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- রায়পুরে তাঁতী লীগের আহ্বায়ক কমিটি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- কয়লা চোরাচালান মামলায় তাহিরপুর সীমান্তে গ্রেফতার ২
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








