মুক্তধারার পথচলা থেমে যাবে না
বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে মামলা এবং মুক্তধারা
শিতাংশু গুহ
বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে নিউইয়র্কে মামলা হয়েছে। হতেই পারে, এদেশে মামলা কোন ব্যাপার না, মামলা আদালতের বিষয়, আদালতে নিস্পত্তি হবে, এনিয়ে আমার কোন বক্তব্য নেই? মুক্তধারার স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা মহাপুরুষ নন, দোষেগুণে মানুষ, তাঁর কিছু গুন্ আছে, তেমনি আছে কিছু দোষ, বদনাম, সবারই তা আছে, থাকে। প্রবাসে বিশ্বজিৎ সাহা এমন একটি কাজ করেছেন, যা অন্যরা কেউ করতে পারেনি, সুতরাং বিশ্বজিৎ খারাপ? বিশ্বজিৎ কবি নন, সাহিত্যিক নন, কিন্তু দুই বাংলার বাইরে বাংলা ভাষার সম্প্রসারণে বিশ্বজিতের মুক্তধারা এক ও অনন্য।
ঢাকার বাইরে নিউইয়র্কে প্রচন্ড শীতের মধ্যে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে মধ্যরাতে মহান একুশ পালন করা যায়, বা ঢাকার আদলে নিউইয়র্কে একটি ‘বইমেলা’ করা যায়, তিন দশক আগে এ উদ্ভট চিন্তা বিশ্বজিৎদের মত পাগলদের মাথা থেকেই আসে। ‘বিশ্বজিতদের’ বলার কারণ হচ্ছে, তাঁর সাথে আরো কিছু মানুষ ছিলেন এবং আছেন, আমিও প্রথমদিন থেকেই ছিলাম, বা আছি। আগেই বলেছি, বিশ্বজিৎকে মহাপুরুষ বানানোর কোন ইচ্ছে নেই, তবে তাঁর অবদান স্বীকার করতে কুন্ঠা কোথায়? যাঁরা তার বিরুদ্ধে সোচ্চার, তাঁরা ভুঁইফোড় নন, সংগঠিত, দীর্ঘদিন ধরেই তাঁরা মুক্তধারাকে ‘বাঁশ’ দিচ্ছেন।
প্রবাস থেকে আজকাল অনেকে একুশ পাচ্ছেন, একটু চোঁখ বুঝে চিন্তা করলে দেখা যাবে, এঁরা প্রায় সবাই কোন না কোনভাবে মুক্তধারার সাথে যুক্ত ছিলেন বা আছেন। অর্থাৎ মুক্তধারা এদেরকে প্রভাবিত বা উৎসাহিত করেছে বাংলার প্রতি অনুরাগী হতে, বা এঁরা ‘ঢোলের বারি’ শুনে উৎসাহী হয়েছেন। মিডিয়ার জন্যেও একই কথা প্রযোজ্য। বিশ্বজিৎ বা মুক্তধারারও ‘একুশ’ পাওয়া উচিত ছিলো, এখনো হয়নি, হবে তা নিশ্চিত, ঠেকিয়ে রাখা যাবেনা। বিশ্বজিতের পক্ষে যেমন প্রচুর মানুষ আছেন, বিপক্ষের সংখ্যাটা কম নয়, এবং এঁরা শুধু স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে সাফাই গেয়ে লাভ নেই, এদের মধ্যে ‘ঘরের শত্রু বিভীষণ’-এর সংখ্যাটা বেশি।
বিশ্বজিৎকে যাঁরা ‘র’ বা ঐক্য পরিষদী, বা ইস্কন বলে সাম্প্রদায়িক বিদ্বেষ প্রসূত মন্তব্য করছেন, এঁরা সেই পুরাতন পরাজিত সাম্প্রদায়িক শক্তি। এদের জন্যেই বাংলাদেশ-পাকিস্তান খেলায় পাকিস্তানী পতাকা উড়ে? নিয়াজী বলেছিলেন, বাঙ্গালী ললনাদের গর্ভে পাকিস্তানী বীজ ঢুকিয়ে দাও, তাঁরা কিছুটা সফলও হয়েছেন বলেই আমরা এসব শুনছি বা দেখছি, তবে এঁরা সংখ্যায় বেশি নন? বাস্তবতা হচ্ছে, বিশ্বজিৎ সাহার পক্ষে মুসলমানরা এগিয়ে এসেছেন, হিন্দুরা সংখ্যায় কম? মুক্তধারার তিন দশকের কর্মকান্ডের পক্ষে এটি পুরুস্কার, সৃজনশীল সাহিত্য কর্মের জন্যে এর প্রয়োজন ছিলো।
দুই বাংলার বই পাড়ায় বা প্রকাশনা শিল্পে বিশ্বজিৎ সাহা একটি পরিচিত নাম। কারণ তিনি দুই বাংলার সাহিত্যমোদীদের একত্রিত করতে পেরেছেন। আমরা হুমায়ন আহমদ ও সমরেশ মজুমদারকে একমঞ্চে দেখেছি। দুই বাংলার প্রকাশকদের একসাথে বই-ষ্টল দিতে দেখেছি। বিশ্বের বেশ ক’টি শহরে এখন বইমেলা বা সাহিত্য সম্মেলন হয়, আগে হতোনা, আমেরিকার মুক্তধারা এই পথটি দেখিয়েছে। লন্ডনে বাঙ্গালীদের আগমন বহু আগে থেকে, বইমেলা তাঁরা শিখেছে, নিউইয়র্ক প্রদর্শিত পথ ধরে? কবিগুরু থাকলে খুশি হতেন যে, শতবর্ষ পরে বাঙ্গালীরা বাংলার বাইরে তাঁর কবিতা পড়ছে।
ছেলেবেলায় পড়েছিলাম, ‘লাভজনক নয় জেনেও যাঁরা বই ব্যবসা করেন তাঁরা মহান’। এ আপ্তবাক্য আজকাল অচল। বই ব্যবসা আজকাল লাভজনক, বিশ্বজিৎ মহান, একথা পাগলেও বিশ্বাস করবে না। তবে বিদ্যাসাগর মহাশয়’র একটি কথা প্রণিধানযোগ্য, তিনি লিখেছেন, ‘আমাদের সমাজে ভাল ভাল ছেলেরা ভাল ভাল পাশ করে ভাল চাকুরী নিয়ে ও ভাল বিয়ে করে তাঁদের জীবনের কর্তব্য শেষ করে; আর সমাজের যা কিছু কল্যাণকর তা করে তথাকথিত মন্দ ছেলেগুলো’। কথাগুলো হুবহু নয়, সমার্থক। আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। বিশ্বজিতের জন্যেও একথা সত্য।
বিশ্বজিৎ সাহা যখন ‘মহান একুশ’ বা ‘বইমেলা’ শুরু করেছিলেন তখন জানতেন না যে, তিনি নিজের অজান্তে একটি ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন। নিউইয়র্কের বাংলা মিডিয়া যেমন বাঙ্গালী জনগোষ্ঠীকে দেশের সাথে সংযুক্ত রাখছে, মুক্তধারা ও বিশ্বজিৎ সাহা তেমনি বই বা সাহিত্যমোদীদের সাথে একটি সংযোগ ঘটিয়ে দিচ্ছে। শুধুমাত্র এই কারণে হয়তো সময়ের আবর্তে বিশ্বজিৎ ও মুক্তধারা কিছুকাল বেঁচে থাকবেন। মামলা হয়েছে বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে, সেটি আইনের নিজস্ব নিয়মে চলবে। বিশ্বজিৎ, মুক্তধারা বা বইমেলা অঙ্গাঙ্গীভাবে জড়িত; মামলার রায় যা-ই হোক, আশা করি, এতে মুক্তধারার পথচলা থেমে যাবেনা।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- বিজুলী আলোক
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- পাকাপাকি
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
-1.gif)








