মন্ত্রী বলে কথা!
শিতাংশু গুহ
শর্ষীনার পীর স্বীকৃত রাজাকার, তাঁর মুরীদ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ, ম, রেজাউল করিম হিন্দুদের দেশপ্রেমের ছবক দিয়েছেন। বাংলা ট্রিবিউন ১০ই ডিসেম্বর ২০২১ এ মর্মে একটি সংবাদ ছেপেছে। রিপোর্টের হেডিং, ‘’নিজেদের বংলাদেশের নাগরিক ভাবতে হবে: সংখ্যালঘুদের প্রতি প্রাণিসম্পদমন্ত্রী’। এতে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে মন্ত্রী বলেছেন, ‘নিজেদের বাংলাদেশের নাগরিক ভাবতে হৰে’। তিনি আরো বলেছেন, ‘দেশের নাগরিক হিসাবে আপনাদের দৃঢ়চেতা মানসিকতা রাখতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার জন্যে কাজ করতে হবে, ভয়শূন্য চেতনার জন্যে কাজ করতে হবে। মন্ত্রীর ওয়েবসাইটে ঢুকে আমি মন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদ করেছি, তাঁকে বলেছি, ‘আপনার কাছে হিন্দুদের দেশপ্রেম শিখতে হবেনা’।
আজকাল আমাদের দেশের মন্ত্রীরা কত কথাই না বলেন, এনিয়ে কে মাথা ঘামায়! একজন প্রতিমন্ত্রী সদ্য এক নায়িকাকে ‘কুকথা’ বলে সরকারের দয়ায় দেশ ছেড়ে পালিয়েছেন, কোথাও ঠাঁই না পেয়ে আবার দেশে ফিরেছেন। কিন্তু রাজাকার যখন মুক্তিযোদ্ধাকে দেশপ্রেম শেখায়, তখন তা এড়িয়ে যাওয়া যায়না। মন্ত্রী পরিবারে কতজন রাজাকার ছিলেন বা এখনো আছেন, তা তিনি নিজেই ভালো জানেন, তবে মন্ত্রী হয়ে তাঁরা ভুলে যান যে, মুক্তিযুদ্ধকালে পুরো হিন্দু সম্প্রদায়ের মধ্যে একজন রাজাকার ছিলেন না? যেই দেশের তিনি মন্ত্রী সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে হিন্দুদের টার্গেট করে হত্যা করা হয়েছিলো, সিনেটর রবার্ট কেনেডীর রিপোর্ট বলছে, ক্ষতিগ্রস্থদের আশি শতাংশ হিন্দু। এক কোটি হিন্দু দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলো, মন্ত্রী এতসব এতথ্য জানেন বা মানেন কিনা কেজানে?
বেশিদিনের কথা নয়, ‘মৎস ও পশু–মন্ত্রণালয়’-র নাম পাল্টে ‘মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’ হয়েছে; অল্পের জন্যে আমরা মন্ত্রীকে আদর করে ‘পশুমন্ত্রী’ বলতে পারলাম না? রাজাকারের সাথে যার শান্তিপূর্ণ সহবস্থান, সেই মন্ত্রীর কাছে হিন্দুদের দেশপ্রেম শিখতে হবে? জন্মগত ও ধর্মীয়ভাবে হিন্দুরা দেশপ্রেমিক। ‘জননী জন্মভূমি স্বর্গাদপী গরিয়সী’ এটি মন্ত্রীর জন্যে প্রযোজ্য না হলেও হিন্দুরা তা মানে। হিন্দুরা ভূমিপুত্র, আরব দেশ থেকে মুসাফির হয়ে এদেশে আসেনি? যতকাল এ অঞ্চলে মনুষ্য বসবাস ততকাল হিন্দুরা এই মাটির সন্তান। হিন্দু একটি সভ্য জাতি; বাঙ্গালী সংস্কৃতির ধারক-বাহক। শুধু বাংলাদেশ নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামেও হিন্দু বাঙ্গালীর অবদান অবিস্মরণীয়।
দেশে কিছু নেতা ও মন্ত্রী নিজেকে ‘আমি কি হনুরে’ ভাবেন; প্রায়শ: হাস্যকর কথাবার্তা বলেন, ‘ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল’ ভাব ধরেন এবং হটাৎ ‘ধপাস’ করে ভূতলে পতিত হন? তাঁরা ভুলে যান, ‘ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত’ বলে কিছু নেই? মন্ত্রী রেজাউল করিম ‘বিনে পয়সায়’ হিন্দুদের অনেক উপদেশ দিয়েছেন? অথচ তাঁর এলাকায় এক হিন্দু সচিবের সম্পত্তি দখল ও বাড়িঘরে অগ্নিসংযোগে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছেছে? এই মন্ত্রীর সাথে জামাতের সখ্যতার অভিযোগ আছে, সদ্য যুক্তরাষ্ট্র ৱ্যাব ও পুলিশের ৭জন কর্মকতার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করেছে, এর পেছনে জামাতের অর্থ ও লবিং কাজ করেছে। বাইডেনের ডেমোক্রেসি সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রিত না হওয়ার পেছনেও জামাত। মন্ত্রীর উচিত হিন্দুদের উপদেশ না দিয়ে আত্মীয়-জামাতকে উপদেশ দেয়া!
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- বিজুলী আলোক
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- পাকাপাকি
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
-1.gif)








