রবীন্দ্রসংগীত শিল্পী নীলোৎপল সাধ্য'র জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
ঝর্ণা মল্লিক
নীলোৎপল সাধ্য, একজন নন্দিত, গুণী রবীন্দ্র সংগীতশিল্পী। ১৯৫৫ সালের আজকের দিনে (৬ ডিসেম্বর) ময়মনসিংহ জেলায় তার জন্ম। পেশায় তিনি একজন প্রকৌশলী এবং টি.এন্ড.টি বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। উচ্চমাধ্যমিক পড়ার সময় তিনি আনুষ্ঠানিকভাবে গান শেখার সুযোগ পান অধ্যাপক নুরুল আনোয়ার, সংস্কৃতিবিদ আলোক নাহা ও সুমিত নাহারের কাছে।
১৯৮০ সালে জাতীর রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতায় গান গাওয়ার মধ্য দিয়ে ক্রমে তিনি শ্রদ্ধেয় ওয়াহিদুল হকের সবচেয়ে প্রিয় শিষ্যে পরিণত হন । রবীন্দ্রনাথের গানকে যেমন গভীরতা নিয়ে কন্ঠে ধারণ ও উপস্থাপন করেন, তেমনি সারাদেশে কবিগুরু ও পঞ্চকবির গান বাঙালির হৃদয়ে গেঁথে দিতে বিশেষ ভূমিকা রাখেন। তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের অন্যতম গুরু ওয়াহিদুল হকের যোগ্য ছায়াসঙ্গী। রবীন্দ্রসংগীত নীলোৎপল সাধ্য'র চর্চার প্রিয় ক্ষেত্র হলেও বাংলা গানের পঞ্চ ভাস্করের গান, পুরনো দিনের বাংলা গান, লোকগানসহ নানা ধারার গানে তাঁর দখল ছিল সমকালের ব্যতিক্রমী এক অর্জন। তিনি পাঁচ'শ বছরের পুরনো প্রাচীন বাংলা গান নিয়মিত চর্চা করতেন। গুরুর প্রয়াণের পর আমৃত্যু নিষ্ঠার সঙ্গে তিনি এই কাজ করে গেছেন।
ছায়ানট ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শুদ্ধসংগীতের বিস্তার ও প্রসারে যে অঙ্গীকার বহন করে, সে জায়গাটি তিনি পর্যায়ক্রমে নিজের করে নিয়েছেন এবং একসময় কেন্দ্রীর কমিটির প্রশিক্ষণের প্রধান দায়িত্বও পালন করেন। তিনি বিশ্বখ্যাত যেসব প্রথিতযশা সঙ্গীত গুরোর কাছে গান শেখার আরো সুযোগ পেয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শান্তিনিকেতনের সংগীত সাধক শ্রী শৈলজারঞ্জন মজুমদার, কণিকা বন্দ্যোপাধ্যায়ের ও ড. বাংলাদেশের প্রবাদপ্রতিম রবীন্দ্র শিল্পী ও রবীন্দ্র গবেষক ড. সনজিদা খাতুন।
নীলোৎপল সাধ্যের বেশ কয়েকটি একক এলবাম ও মিশ্র এলবাম প্রকাশ হয়েছে। তিনি রবীন্দ্রনাথের প্রায় ৩০০ গান নিজেরর কণ্ঠে রেকর্ড করেছেন। প্রায় ৪ দশক ধরে দেশের অনেক জেলা-উপজেলায় ঘুরে ঘুরে ৮২টি জেলায় সহস্রাধিক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন। তার প্রাণের রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ছাড়াও শিল্পকলা একাডেমিতে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি ছায়ানট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ও পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন । সংগীত বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য ও সরকারি সংগীত মহাবিদ্যালয়ের একজন প্রশিক্ষক ও পরীক্ষক ছিলেন। সঙ্গীতগুরু ওয়াহিদুল হকের আনন্দধ্বনিতে প্রতিষ্ঠালগ্ন থেকে একজন প্রশিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে গেছেন।
দেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এর আজীবন সম্মাননা, শ্রুতি সম্মাননা পদকসহ আরো অনেক পুরষ্কার পেয়েছেন।
রবীন্দ্র সঙ্গীতের জনপ্রিয় ও গুণী এই কণ্ঠশিল্পী নীলোৎপল সাধ্য ২০২০ সালের ১৭ ই মার্চ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আজ তাঁর শুভ জন্মদিনে প্রয়াত গুণী এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলোৎপল সাধ্য'র স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেতন করছি।।
লেখক : একটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও প্রয়াত নীলোৎপল সাধ্য'র স্ত্রী।
পাঠকের মতামত:
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- গ্যাসের স্বল্পচাপ, রান্নাঘর থেকে শিল্প-বাণিজ্যে আরও ভোগান্তির আশঙ্কা
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- ‘পুলিশ পদকের তালিকায় ত্রুটি, যাচাই শেষে প্রকাশ হবে’
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- চড়ুইভাতি
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








