বাবা তোমার হাত ধরে আবার স্কুলে যাব
অমৃতা বিশ্বাস রিয়া
আমি তখন অনার্স তৃতীয় বর্ষে পড়ি। হলের খাওয়া দাওয়া খুব একটা স্বাস্থ্যসম্মত না। খাবারের কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। হাসপাতাল থেকে জানালো আমি জন্ডিসে আক্রান্ত। আমার বাবা মাগুরা থেকে সেই রাতে ছুটে এসেছেন, তাঁর অবস্থা পাগলপ্রায়। তিনি বুঝতে পারছিলেন না তিনি আমাকে নিয়ে কোন ডাক্তার বা কোন হাসপাতালে যাবেন।আমাকে ভর্তি করা হল একটা বেসরকারি হাসপাতালে। আমার বাবা সারাদিন এবং রাত ১১ টা পর্যন্ত আমার পাশে বসে থাকতেন। এবং সারারাত ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে ঐকটা রাত নির্ঘুমভাবে কাটিয়েছেন। আমি চোখ খুলে দেখতাম বাবার হাত আমার মাথায়।আমাকে যখন ডাক্তার রিলিজ দিয়ে দিলেন আমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হল তখন বাবা প্রতিদিন স্নান করিয়ে দিতেন।কোথায় কোথায় ছুটে গেছেন আমার জন্য ফলফলালি আনার জন্য তার ইয়ত্তা নেই। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। বাবারা বুঝি এরকম ই হন? কিন্তু আবার সেই হলে ফেরার পালা। বাধ্য হয়ে ফিরতে হয়। কিন্তু শুধু ইচ্ছে করে বাড়ি ফিরে যাই।
বাবা হচ্ছেন আমার কাছে সেই ব্যক্তি যিনি সবথেকে বেশি বুঝতে পারেন কোন বিষয় টা আমার জন্য সবচেয়ে মঙ্গলজনক।আমি অনেকবার বিষয়টা পরীক্ষা করে দেখেছি যে, আমি আমার জন্য যে জিনিস টা পছন্দ করি সেটা আমার তাৎক্ষণিক পছন্দ হলেও পরবর্তীতে সেটা আর আমার ভালো লাগে না কিন্তু বাবা যে জিনিস টা আমার জন্য পছন্দ করে আনেন সেটা আমার সাথে সাথেই আমার পছন্দ হয়ে যায় এবং সেই পছন্দ হওয়াটা স্থায়ী ও হয়। আমি কোন জিনিস টা খেতে চাই সেটা কিভাবে যেন বাবা বুঝে যান। সবসময় তিনি আপ্রাণ চেষ্টা করেন কিভাবে আমার স্বাদ পূরণ করা যায়।
মজার ব্যাপাার হল, আমি যখন বাড়িতে আসি রাতের বেলা যখন আমার খুব ক্ষুধা লাগে কিন্তু উঠে গিয়ে খেতে ইচ্ছে করে না তখন ই আমার বাবা কে বলি আমি আজকে রাতে আর আমি ভাত খাব না! আর তখনি আমার বাবা বুঝে যান আমি ভাত খেতে চাইছি তাঁর হাতে! আমি ফোনে চ্যাটিং করি আর আর বাবা ভাত মেখে খাইয়ে দেন!যদিও বিষয় টা একটু দৃষ্টিকটু লাগছে তবুও আমার ভালো লাগে!
আমার বাবা হল আমার সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গী। আমি বাবার সাথে ঘুরে যত আনন্দ পাই তা আমি আমার বন্ধুদের সাথে ঘুরেও পাই না। বন্ধুদের চেয়ে অবশ্য বাবার সাথেই আমি বেশি জায়গায় ঘুরেছি। রাস্তায় বিভিন্ন স্থাপত্য বা প্রাচীন কিছু যে জিনিস টা বাবার জানা আছে সেটা সবসময় আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাবে। বলবে দেখো, এটা এই জিনিস।আমার বাবা একজন সংস্কৃতিবান মানুষ। তিনি সবসময় চান আমি সাংস্কৃতিক পরিবেশে বড় হই৷ তিনি আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছেন নিজের জীবনকে উপভোগ করতে। তিনি আমাকে শিল্পকলাতে নিয়ে যেতেন আবৃত্তি শেখাতে। এছাড়াও আবৃত্তির প্রোগ্রাম শেষ করে ফিরতে অনেক সময় রাত হয়ে যায়।তিনি ঠাই দাঁড়িয়ে থাকেন আমার জন্য, কখনো বিরক্ত হন না।
বাবার সাথে অসংখ্য স্মৃতি রয়েছে। তার মধ্যে একটা মজার স্মৃতি এখন মনে পড়ছে,যখন আমি প্লে তে পড়ি আমার বাবা আমাকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছেন, তো হেঁটে হেঁটে ফিরছি এমন সময় বাবার পথে কারো সাথে সাথে কথা বলতে দাঁড়িয়েছেন আমার হাত ছেড়ে দিয়ে। এসময় আমি বাবার হাত ছেড়ে দিয়ে আরেকজনের হাত ধরে হাঁটা শুরু করেছি। কিছুক্ষনপর আমার বাবা দৌড়ে এসে আমাকে টেনে ধরেছেন এবং বলছেন তুমি কার সাথে যাচ্ছ? তখন আমি খেয়াল করে দেখি আমি যার সাথে হাঁটছি তিনি আমার বাবা নন। এখন বাড়িতে যাই, আবার হলে ফিরি।দিন রাত অসংখ্য ভুল করি। মনে হয় জীবনে আবার যদি ফিরে যেতে পারতাম ওই স্কুলে। ফেরার পথে আর হাত ছাড়তাম না বাবার।বাবা,আমাকে ভর্তি করে দেবে আবার সেই স্কুলে? আমি শক্ত করে তোমার হাত ধরে রাখব। আর ছাড়ব না। খুব শক্ত করে ধরে রাখব তোমার হাত।
আমার পড়াশোনা নিয়ে বাবার তুলনায় মা বেশি চিন্তিত থাকেন। বাবা সবসময় বলেন জীবনে মানবিক মানুষ হও। যে শিক্ষা তোমাকে মানবিক, সৎ না করে তোলে সেই শিক্ষার কোন দাম নেই। আমাদের সমাজে মানবিক মানুষের খুব অভাব। একজন প্রকৃত মানবিক মানুষ হওয়া আমাদের যান্ত্রিক জীবনে খুব জরুরী হয়ে পড়েছে। আমি বাবার এই আদর্শকে মনে প্রাণে ধারণ করতে চাই। বাবাকে কখনো ই বলিনি বাবা তোমাকে খুব ভালবাসি।
আজ বাবা দিবসে এই লেখার মাধ্যমে আমি জানাতে চাই আমার কাছে আমার বাবা পৃথিবীর সেরা বাবা।
শুভ বাবা দিবস, বাবা!!
লেখক : শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








