জিয়াকে আমি যেভাবে দেখেছি
শিতাংশু গুহ
প্রেসিডেন্ট জিয়া নিহত হন ৩০ মে ১৯৮১। আমি তখন ঢাকায় দৈনিক সংবাদে। নাকি দৈনিক বাংলারবানীতে চলে এসেছি ঠিক মনে নেই? সারাদেশ সেদিন স্তব্দ হয়ে গিয়েছিলো, এমন নৃশংস মৃত্যু কারো কাম্য নয়, গুজব রয়েছে তাঁর লাশ পাওয়া যায়নি। এর পেছনে কারণ হচ্ছে তদীয় পত্নী বেগম জিয়াকেও লাশ দেখতে দেয়া হয়নি। জিয়া নৃশংসভাবে প্রচুর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যা করেছেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম সামরিক শাসক, মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনেছেন, রাজাকার শাহ আজিজ-কে তল্পিবাহক প্রধানমন্ত্রী বানিয়েছেন। রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা প্রথম তার আমলেই শোভা পায়।
আজকে বাংলাদেশে মৌলবাদের যে উত্থান ঘটেছে এর জন্মদাতা জিয়াউর রহমান। তিনি ‘জেড ফোর্সের’ প্রধান থাকলেও মুক্তিযুদ্ধকালে মূলত গৃহবন্দী ছিলেন। জিয়ার ওপর মেজর রফিকের একটি বই আছে, পাঠক সেটি পড়ে দেখতে পারেন। জিয়া স্বাধীনতার ঘোষক ছিলেন না, তিনি বঙ্গবন্ধু’র নামে স্বাধীনতা ঘোষণা পাঠ করেছিলেন। এটি আমার নিজকানে শোনা কথা, আমি যা শুনেছি, তাই বলছি। খুব সম্ভবত: ২৮শে মার্চ ১৯৭১-এ চাঁদপুরে বসে আমরা এ ঘোষণা শুনি। অবশ্য তার এ ঘোষণা পাঠ জাতিকে উৎসাহিত করেছে। জিয়া জীবদ্দশায় কখনো বলেননি যে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। জিয়া শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ বলতেন, একদা বিখ্যাত সাপ্তাহিক বিচিত্রায় তার একটি বিশাল সাক্ষাতকার আছে। জিয়া ছিলেন ধূর্ত, বঙ্গবন্ধু হত্যায় তিনি জড়িত ছিলেন।
জিয়াউর রহমান দিবারাত্র একটি কালো চশমা পড়তেন, আমার বহু লেখায় আমি প্রশ্ন করেছি, কেউ কি আমায় খোলা চোখে জিয়ার একটি ছবি দেখাতে পারবেন? না পারলে নিজেকে প্রশ্ন করুন, কেন নেই? তাঁর করুন মৃত্যু তার কর্মফল। তার জানাজায় লক্ষলক্ষ মানুষ হয়েছিলো, এর সুফল হিসাবে বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হ’ন, যদিও স্বল্প সময়ের ব্যবধানে জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করেন। এরশাদ পরোক্ষভাবে জিয়া হত্যায় জড়িত ছিলেন, সব প্রকাশ হবার ভয়ে তাই তিনি চৌকষ সেনা অফিসার হিসাবে পরিচিত জেনারেল মনজুরকে বাঁচিয়ে রাখেননি, তাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভেতরে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে হত্যা করা হয়। জিয়ার আমলে বাংলাদেশে প্রথম গণভোট হয়, এরপর প্রেসিডেন্ট নির্বাচন, গণভোটে জিয়া মোট ভোটের চেয়ে বেশি ভোট পান, যদিও তা পরে সংশোধিত করা হয়? জিয়ার আমলে প্রেসিডেন্ট নির্বাচন ছিলো সামরিক কায়দায়।
বাংলাদেশে ভোট কারচুপি’র তিনি জনক। ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ নামক উদ্ভট দর্শনের প্রবক্তা তিনি। এ সম্পর্কে প্রফেসর ড: হুমায়ুন আজাদ সবচেয়ে মূল্যবান কথাটি বলেছেন, তিনি লিখেছেন, “সাম্প্রদায়িকতাকে ভদ্রোচিত করার জন্যে বাংলাদেশী জাতীয়তাবাদের সূচনা”, হ্যাঁ, জিয়া বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির প্রবক্তা। জিয়া ভক্তরা প্রায় সবাই সাম্প্রদায়িক, সাম্প্রদায়িকতা এদের মূল ছোটোনা। হয়তো এখন থেকে ১শ’ বছর পর বাংলাদেশের যে ইতিহাস লেখা হবে, তাতে জিয়া ‘মীরজাফর’ হিসাবে চিহ্নিত হবেন। জিয়ার সৃষ্টি বিএনপি, ক্ষমতায় থেকে জিয়া এ দল গঠন করেন, তবে প্রথমেই এটি বিএনপি ছিলোনা, কয়েকদফা নাম পরিবর্তন করে শেষমেশ একটি ভদ্রোচিত নাম ‘বিএনপি’ হয়েছে, ষড়যন্ত্রের মধ্যে জন্ম নেয়া দলটি আজো প্রাসাদ ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। পারলে এ দলটি এখন ক্ষমতায় থাকার কথা?
প্রেসিডেন্ট জিয়াকে আমি দেখেছি, খাল কেটে তিনি কুমীর এনেছেন, সাম্প্রদায়িকতা নামের সেই কুমীর এখন দেশকে গিলে খাচ্ছে। ‘খাল খনন’ ছিলো জিয়ার একমাত্র সফল কর্মসূচি, যার মাধ্যমে তিনি দুর্নীতিকে রাষ্ট্রীয়করণ করেছিলেন। জিয়া ছিলেন গণতন্ত্র হত্যাকারী, এবং জেনারেল আইয়ুব খানের প্রেতাত্মা। পাকিস্তানপন্থী রাজনীতির তিনি জনক, আজকের এনসিপি বা বর্তমান অন্তর্বর্তী সরকার অবশ্য পাকিস্তান-প্রেম, ভারত-বিরোধিতা, স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসাবে বিএনপি-কে পেছনে ফেলে দিয়েছে। পাঠক, জিয়ার আমলে বাংলাদেশের মানুষ ‘জয় বাংলা’ শ্লোগান দিতে পারতো না, বঙ্গবন্ধু’র নাম নেয়া বারণ ছিলো, এখনকার মত সবকিছুই ছিলো সরকার নিয়ন্ত্রিত। জিয়া বাংলাদেশের প্রথম স্বৈরশাসক ছিলেন।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








