দুর্ভোগের কথা
আবদুল হামিদ মাহবুব
দেখেন, ভোগান্তি কাকে বলে? মৌলভীবাজার জেলা শহরের কাজীরগাঁও এলাকায় আমার একটি বাসা আছে।সে বাসায় ভাড়াটিয়া থাকেন। ৭ এপ্রিল ২০২৬ ভোরে আমি ঘুমে থাকা অবস্থায়ই ভাড়াটিয়ার ছেলে ফোন করে জানালো, তাদের বিদ্যুতের মিটারে টাকা আছে, মিটার চালু আছে, ঘরের ভেতরের সংযোগে কোন বিদ্যুৎ নেই! আমি ঘুম ঘুম স্বরেই তাকে বললাম বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে গিয়ে অভিযোগ দিয়ে আসার জন্য। যথারীতি সে ভোরেই অভিযোগ কেন্দ্রে গেছে, অভিযোগ লিপিবদ্ধ করিয়ে এসেছে। তারপর থেকে অপেক্ষা। সে একটি ছোট চাকুরী করে, সেখানে তার সমস্যার কথা বলে ছুটি নিয়েছে।
বেলা সাড়ে তিনটায় বিদ্যুৎ অফিস থেকে লোক এসেছে। তারা মিটার দেখে জানিয়েছে, মিটারের ভেতরের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। সেই ব্যাটারি পাল্টানোর জন্য অফিসে গিয়ে প্রয়োজনীয় বিধি-বিধান পালন করতে হবে।
এদের কথা শুনে ওই ছেলেটা বিদ্যুৎ অফিসে গিয়ে এর কাছে ওর কাছে দৌড়াদৌড়ি করছে। কিন্তু কোন কূল কিনারা পায়নি। ইতোমধ্যে অফিস টাইমও শেষ হয়ে গেলো। ওদিকে বাসায় তার ছোট ছোট বাচ্চা বৃদ্ধ মা বাবা সবাই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। ফ্রিজে মাছ মাংস ছিল সেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে। তার এই ছুটাছুটিতে সমাধান হবে কিনা, বুঝতে পারছিলো না।
অথচ বিদ্যুতের প্রিপেইড মিটার বিদ্যুৎ অফিস থেকেই সরবরাহ করা হয়েছে। প্রতি মাসে মাসে এই মিটারের জন্য চার্জ কেটে নেওয়া হচ্ছে। চার্জ যখন কেটে নেওয়া হচ্ছে এটাতো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কর্তৃপক্ষের উপরই বর্তায়।
আমি একজন ভোক্তা হিসাবে এই দুর্ভোগের মধ্যে পড়বো কেন? বিচারটা আমি কার কাছে চাইবো?আমি জানিনা পৃথিবীর অন্য কোন দেশে এভাবে কোন দুর্ভোগ পোহাতে হয় কিনা? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর ব্রিটেনে কাটিয়ে এসেছেন। তার কি এমন কোন অভিজ্ঞতা আছে?
সংসদ চলমান আছে। আমার এই বিষয়টি কি কোন সংসদ সদস্যের চোখে পড়বে? সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে কি এ বিষয়ে জবাবদিহিতার আওতায় আনা যায় না? বিষয়টি কেবল আমার সমস্যা নয়। নিশ্চয়ই এমন ভোগান্তিতর প্রতিদিনই বাংলাদেশের কোন না কোন এলাকায় এক বা একাধিক অথবা শত শত হাজার হাজার জন পড়ছেন। এই ভোগান্তি লাগবের স্থায়ী সমাধানের পথ বের করার জন্য উপরের মহলে নিশ্চয়ই সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কোন সুহৃদয় সংসদ সদস্যের সুদৃষ্টি আশা করছি।
উপায়ন্তর না পেয়ে আমাকে ফোন করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম অফিসে কি কেউ নেই? সে জানালো পিয়ন ও বড় অফিসার (নির্বাহী প্রকৌশলী) কেবল আছেন। আমি তাকে বললাম নির্বাহী প্রকৌশলীর রুমে ঢুকে তার সমস্যার কথা বলার জন্য।
অবশেষে গতি হলো। উনাকে বলার পর আবেদন নিলেন, বিকাশে একটা ফি-ও পরিশোধ করালেন।তারপর জানালেন দুইদিন লাগতে পারে। তার মাথায় আকাশ ভেঙে পড়ার জোগার।সে কাকুতিমিনতি করে বললো কনো উপায় কি বের করা যায় না? তখন তিনি একটি মোবাইল নাম্বার দিয়ে বললেন, ওরে ম্যানেজ করে দেখেন আজ করতে পারেন কিনা।
ছেলেটি সেই লোককে ফোন করলো। কোনো ভাবে তিনি ম্যানেজ হলেন। তিনি গিয়ে ব্যাটারি পাল্টে দিলেন। তারপর বললেন তিন মাস হয়ত চলবে।পরবর্তীতে পুরো মিটার নতুন লাগাতে হবে। এখন আমার সন্দেহ হচ্ছে পুরাতন ব্যাটারি লাগিয়ে দিয়ে গেলো না-কি? তাকে তো ম্যানেজ ফি ঠিকঠাক দেওয়া হয়েছে। তারপরও!
লেখক : সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যিক।
পাঠকের মতামত:
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








