১৭ এপ্রিল: মুজিবনগর দিবসের চেতনা ও ইতিহাসের দায়বদ্ধতা
মানিক লাল ঘোষ
বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। আর এই স্বাধীনতা সংগ্রামের এক অনন্য মাইলফলক ১৭ এপ্রিল—ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তদানীন্তন কুষ্টিয়া জেলার, বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। ১৭ এপ্রিলের শপথ গ্রহণের প্রেক্ষাপট মূলত রচিত হয়েছিল ১৯৭১ সালের ১০ এপ্রিল। এদিনই আনুষ্ঠানিকভাবে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' গঠন করা হয় এবং স্বাধীনতার ঘোষণাপত্র (Proclamation of Independence) জারি করা হয়। ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল—এই অন্তর্বর্তী সময়েও রাষ্ট্রপরিচালনার সমস্ত দিকনির্দেশনা আসছিল বঙ্গবন্ধুর সত্তা ও তাঁর পূর্বঘোষিত আদর্শ থেকে। যদিও বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে বন্দি, কিন্তু তাঁর বজ্রকণ্ঠ আর আজীবন সংগ্রামের অনুপ্রেরণাই ছিল এই সরকারের মূল শক্তি।
মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে গঠিত এই ঐতিহাসিক মন্ত্রিসভার রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাজউদ্দীন আহমদ। এছাড়া এম মনসুর আলী অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দুর্ভাগ্যজনকভাবে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খুনি খন্দকার মোশতাক আহমেদও মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন।
মুজিবনগর সরকার গঠন ছিল নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বাধীনতার আইনি ও রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এই সরকারের নেতৃত্বেই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১৭ এপ্রিলের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই বিশ্ববাসী জানতে পারে—বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয়, বরং একটি সুসংগঠিত রাষ্ট্র।
দুর্ভাগ্যজনকভাবে, বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধসহ মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারকে হামলা ও ভাঙচুর এবং ইতিহাসের অবমাননার ঘটনা আমাদের মর্মাহত করেছে। মুজিবনগর স্মৃতিসৌধ কেবল ইট-পাথরের কোনো স্থাপনা নয়; এটি আমাদের জাতীয় অস্তিত্ব এবং স্বাধিকার আন্দোলনের মূর্ত প্রতীক। যেকোনো রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় ইতিহাসের শিকড় উপড়ে ফেলার চেষ্টা জাতি হিসেবে আমাদের দেউলিয়া হওয়ারই পরিচয় দেয়। একটি স্থাপনা ভাঙা মানে কেবল স্থাপত্যশৈলী ধ্বংস করা নয়, বরং সেই ঐতিহাসিক ক্ষণটিকে মুছে ফেলার অপচেষ্টা, যা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে। ইতিহাস কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সমগ্র জাতির দর্পণ।
বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের দায়বদ্ধতা আরও বেড়েছে। ইতিহাসকে রাজনৈতিক মেরুকরণের ঊর্ধ্বে রাখা জরুরি। ক্ষমতার পরিবর্তন হবে, সরকার বদলাবে; কিন্তু ১৭ এপ্রিল বা ১০ এপ্রিলের মতো ঐতিহাসিক ভিত্তিগুলো ধ্রুব। এগুলোর ওপর আঘাত হানার অর্থ হলো নিজেদের ভিত্তিকে দুর্বল করা। মুজিবনগর দিবস আমাদের মনে করিয়ে দেয় প্রতিকূলতার মধ্যেও কীভাবে একটি জাতি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে পারে। ভাঙচুর বা বিদ্বেষের মাধ্যমে কোনো মহান ইতিহাসকে মুছে ফেলা যায় না। বরং ইতিহাসের সত্যকে গ্রহণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে। আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের শপথ হওয়া উচিত—জাতীয় সম্পদ ও ইতিহাস রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক ও সুসংহত বাংলাদেশ গড়ার।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট।
পাঠকের মতামত:
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








