E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশের টিভিকে হুমায়ুন কবির

‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’

২০২৬ মে ১০ ১৭:৩৬:৩৮
‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’

শিতাংশু গুহ


পশ্চিমবঙ্গের প্রভাবশালী মুসলিম নেতা হুমায়ুন কবির বাংলাদেশের ‘ফেইস দ্য পিউপিল’ নামে একটি টিভিকে বলেছেন, পশ্চিমবঙ্গে কোন মুসলমানের ওপর নির্যাতন হচ্ছেনা। তিনি বলেছেন, মমতা তার গুন্ডাবাহিনী দিয়ে বিজেপি’র হিন্দুদের ওপর অত্যাচার করেছেন, পুলিশকে সাথে নিয়ে বিজেপি’র বহু মানুষ খুন করিয়েছেন। এই গুণ্ডাবাহিনীর ৮০% মুসলমান, মমতা ব্যানার্জী মুসলমানদের একাজে ব্যবহার করেছেন। হুমায়ুন কবির চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, মুসলমানের গায়ে হাত দিলে শুভেন্দুকেও মারবো। ভিডিওটি দেখুন, গুজব ছড়ানো বন্ধ করুন, লক্ষ্য করুন এই সাংবাদিক সাইফুল সাগর চেষ্টা করছেন, হুমায়ুনকে দিয়ে একথা বলাতে যে পশ্চিমবঙ্গে এসমুহুর্তে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করছেন। 

কে এই হুমায়ুন? তিনি ছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা, তিনি মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। তৃণমূল এজন্যে তাঁকে দল থেকে বহিস্কার করে, তিনি ২২ডিসেম্বর ২০২৫-এ নুতন দল খোলেন, নাম ‘আম জনতা উন্নয়ন পার্টি’। এবারকার নির্বাচনে তিনি নিজের দল থেকে ২টি আসনে জয়ী হয়েছেন। তিনিই তৃণমূলে থাকতে বলেছিলেন, মুর্শিদাবাদে ৩০% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দিতে পারেন! বাংলাদেশের একশ্রেণীর মিডিয়া ও নেতা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে বলে প্রচার চালাচ্ছেন। আমেরিকাতেও কিছু লোক একই কাজ করছেন। ইনকিলাব হেডিং করেছে, ৯১ লক্ষ মুসলমান পশ্চিমবঙ্গে ভোট দিতে পারেনি। সত্য হচ্ছে, ‘এসআইআর’ এর ফলে ৯১লক্ষ ভোটার বাদ পড়েছে, এরমধ্যে ৫০ লক্ষ মৃতভোট, বাকি ৪০ লক্ষ হিন্দু+মুসলমান, এদের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া মতুয়াদের একটি বড় অংশ রয়েছে, এঁরা নাগরিকত্বের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

ভাল খবর হচ্ছে, বাংলাদেশে ক’টি চ্যানেল মুসলিম নির্যাতনের খবর নিয়ে ফ্যাক্টচেক করে জানিয়ে দিচ্ছে যে ঐগুলো সত্য নয়? এরমধ্যে দু’টি হচ্ছে, (১) নেপালের ভিডিও দিয়ে বাংলাদেশের কিছু মিডিয়া পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের ভুয়া খবর দিচ্ছে! (২) পাকিস্তানের হিন্দু নির্যাতনের ভিডিও দিয়ে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বাস্তবতা হচ্ছে, পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। পক্ষান্তরে পূর্ব-পাকিস্তান বা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, নির্যাতন ও হিন্দু বিতাড়নের একটি লম্বা ইতিহাস আছে। ‘ফেইস দ্য পিউপিল’-এর সাংবাদিক সাইফুল সাগর নুতন মুখ্যমন্ত্রী শুভেন্দু মুসলিম ভোট পাননি বলে বক্তব্যের প্রেক্ষাপটে প্রশ্ন করলে হুমায়ুন কবির তা কার্যত: মেনে নেন, তিনি ভবানীপুরের ৭৭/৭৮ দু’টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রের দৃষ্টান্ত তুলে ধরেন। এটি সত্য যে, মোদিকে মুসলমানরা ভোট দেয়না, শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন, তার মুসলিম ভোটের দরকার নেই? মুখ্যমন্ত্রী হবার পরে তিনিই বলেছেন, ‘আমি সবার মুখ্যমন্ত্রী’। শুভেন্দু অধিকারীর বাড়ী বরিশাল, মামার বাড়ী ফরিদপুর।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

১০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test