ডা. সামন্ত লাল সেনকে বাধা ও মাইলস্টোনের কান্না: ড. ইউনূসের প্রতিহিংসার মূল্য দিল শিশুরা!
মানিক লাল ঘোষ
জাতীয় জীবনে এমন কিছু ট্র্যাজেডি আসে যা কেবল আমাদের শোকাতুর করে না, বরং রাষ্ট্রীয় ও নৈতিক কাঠামোর চরম ব্যর্থতাকে উন্মোচিত করে দেয়। ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার মাইলস্টোন কলেজের ওপর সেই ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা আর দগ্ধ শিক্ষার্থীদের আর্তনাদ আমাদের জাতীয় স্মৃতির এক দগদগে ক্ষত।
সেদিন দুপুর ১টার কয়েক মিনিট পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে সরাসরি মাইলস্টোন কলেজের জুনিয়র সেকশন ভবনের ওপর আছড়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট ও দুই জন শিক্ষিকাসহ মোট ৩৭ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই ছিল নিষ্পাপ শিক্ষার্থী। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ১৭৩ জন ভয়াবহভাবে দগ্ধ ও গুরুতর আহত হন। যদিও নিহত ও আহতের সংখ্যা নিয়ে জনমনে ও গণমাধ্যমে কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে।
তবে সেই ক্ষতে নুনের ছিটা দিয়ে সম্প্রতি এক ভয়ংকর তথ্য প্রকাশ করেছেন একজন সংসদ সদস্য। ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে তিনি যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, তা শুনে পুরো দেশ আজ স্তম্ভিত ও ক্ষুব্ধ। তিনি জানিয়েছেন, মাইলস্টোনের দগ্ধ শিশুদের জীবন বাঁচাতে যখন বাংলাদেশের বার্ন চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেন নিজে আত্মগোপন থেকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন এবং সাংসদ নিজে মেসেজ পাঠিয়ে অন্তর্বর্তী সরকারকে সেই প্রস্তাবের কথা জানিয়েছিলেন—তখন ড. ইউনূসের সরকার কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এই তথ্য প্রকাশ পাওয়ার পর ড. ইউনূস এবং তাঁর প্রশাসনের বিতর্কিত ভূমিকা আজ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়েছে। দেশবাসী আজ প্রশ্ন তুলছে—মুমূর্ষু শিশুদের জীবনের চেয়ে কি রাজনৈতিক ‘ইগো’ বড় ছিল? ডা. সামন্ত লাল সেন এদেশের দগ্ধ মানুষের শেষ আশ্রয়স্থল। তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন—এই ঠুনকো অজুহাতে তাঁকে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় বাধা দেওয়া ছিল এক চরম অমানবিক কাজ। ঐ সাংসদ একে সরকারের ‘ঘাড়ত্যারামি’ বলে অভিহিত করেছেন। প্রকৃতপক্ষে, এটি ছিল এক ধরণের ‘প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতা’।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ—সর্বত্রই এখন এই হীন মানসিকতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ছড়িয়ে পড়ছে। মানুষ প্রশ্ন তুলছে, যে সরকার শিশুদের সুচিকিৎসার অধিকার কেড়ে নিতে পারে, তারা কীভাবে সংস্কারের দাবিদার হয়? দগ্ধ শিশুরা যখন যন্ত্রণায় ছটফট করছিল, তখন তৎকালীন সরকার তাদের সুচিকিৎসার চেয়ে রাজনৈতিক হিসাব মেলাতেই বেশি ব্যস্ত ছিল। পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞের সুযোগ থাকা সত্ত্বেও কেন তা গ্রহণ করা হলো না, তার জবাবদিহি ড. ইউনূসের সরকারকেই করতে হবে। এটি কেবল অবহেলা নয়, বরং এক ধরণের ‘পরিকল্পিত অপরাধ’।
মাইলস্টোনের সেই কান্নার আওয়াজ আজও আমাদের তাড়া করে ফেরে। ড. ইউনূস ও তাঁর সরকারের এই একগুঁয়েমি ইতিহাসের পাতায় এক অন্ধকার অধ্যায় হিসেবেই লিপিবদ্ধ থাকবে। আমরা এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মনে রাখতে হবে, রাজনীতি চিরস্থায়ী নয়, কিন্তু জীবন চলে গেলে তা আর ফিরে আসে না। শিশুদের রক্ত আর চোখের জলের ওপর দাঁড়িয়ে কোনো আদর্শই কখনও জয়ী হতে পারে না।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট।
পাঠকের মতামত:
- আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’
- নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
- জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী
- ডা. সামন্ত লাল সেনকে বাধা ও মাইলস্টোনের কান্না: ড. ইউনূসের প্রতিহিংসার মূল্য দিল শিশুরা!
- সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা
- ২০২৫ সালে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
- গ্রেপ্তারকৃত কলেজ ছাত্র আবিদকে কারাফটকে জিজ্ঞাসাবাদ
- ঈশ্বরদীতে গভীর রাতে খামার থেকে ৬ লাখ টাকার গরু চুরি
- সোনাতলায় কাপড় ব্যবসায়ীর টাকা নিয়ে স্ত্রী-শ্যালক উধাও, থানায় অভিযোগ
- জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৫, আটক ১
- দিনাজপুরে বাণিজ্যিকভাবে জীবন্ত বড় মাছ উৎপাদনে নারী উদ্যোক্তা সুরাইয়ার সাফল্য
- স্যামসাংয়ের নতুন দুটি স্মার্টফোন গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি বাজারে
- চাঁদাবাজি বন্ধ ও ভাঙন রোধে বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ
- লৌহজংয়ে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
- ২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা
- মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা
- আবারও আদালতের ধাক্কায় ট্রাম্পের শুল্কনীতি, বাড়ছে অনিশ্চয়তা
- বাংলাদেশ সফরে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার, অধিনায়ক মার্শ
- ফরিদপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কড়া হুশিয়ারি নায়াবার
- সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত
- সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা
- গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
- মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা সই
- ঢাকাসহ ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- দিনাজপুরে বাণিজ্যিকভাবে জীবন্ত বড় মাছ উৎপাদনে নারী উদ্যোক্তা সুরাইয়ার সাফল্য
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ঈশ্বরদীতে গভীর রাতে খামার থেকে ৬ লাখ টাকার গরু চুরি
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- ইতিহাস কথা কয়
- গ্রেপ্তারকৃত কলেজ ছাত্র আবিদকে কারাফটকে জিজ্ঞাসাবাদ
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
-1.gif)








