হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
মানিক লাল ঘোষ
বাংলাদেশে বর্তমানের ভয়াবহ হাম পরিস্থিতি কোনো দৈব দুর্ঘটনা নয়, বরং এটি একটি ‘মানবসৃষ্ট’ বিপর্যয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক রিপোর্ট স্পষ্টভাবে আঙুল তুলেছে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার টিকা ঘাটতি এবং স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনার দিকে। ১৩ মে, ২০২৬ পর্যন্ত পাওয়া সর্বশেষ সরকারি ও গণমাধ্যম তথ্য অনুযায়ী, দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে গণমাধ্যমে এমন তথ্য আসলে ও এর সংখ্যা প্রায় লাখের কাছাকাছি বলে অনেকে মনে করছেন। এই বিশাল সংখ্যক প্রাণহানির দায় যাদের ওপর বর্তায়—সেই সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার নিয়ে বর্তমান সরকারের রহস্যময় স্থবিরতা জনমনে গভীর সংশয় তৈরি করেছে।
সম্প্রতি রাজধানীসহ সারা দেশে রাজনৈতিক সংগঠন,ছাত্রসমাজ, ভূক্তভোগী ও স্বজন হারানো পরিবারবর্গ, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিকদের সম্মিলিত বিক্ষোভ এবং মানববন্ধন এই বিচারহীনতার বিরুদ্ধেই এক তীব্র প্রতিবাদ। রাজপথের এই আন্দোলনে প্রশ্ন উঠেছে, যখন শত শত শিশুর মৃত্যুতে একটি পুরো প্রজন্ম ঝুঁকির মুখে, তখন নতুন সরকার কেন এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গড়িমসি করছে? জনমনে এখন বড় দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: এটি কি গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পেছনে ড. ইউনুসের প্রচ্ছন্ন সমর্থনের কোনো ‘কৃতজ্ঞতা স্বরূপ সুরক্ষা’, নাকি ড. ইউনুসের বিশাল আন্তর্জাতিক কানেকশনকে চটিয়ে দেওয়ার ভয়ে সরকার হাত গুটিয়ে বসে আছে?
পেশাজীবী সমাজ মনে করছেন, ইউনুস ও নূরজাহান বেগমের আমলে টিকা আমদানিতে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তার পেছনে বিশাল কোনো দুর্নীতির সিন্ডিকেট কাজ করেছে। কিন্তু বর্তমান সরকার ‘আন্তর্জাতিক ইমেজ’ রক্ষার দোহাই দিয়ে বা কৌশলগত কারণে তাঁদের বিচারের মুখোমুখি না করা প্রকারান্তরে অপরাধকেই প্রশ্রয় দেওয়ার শামিল।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসের এই তপ্ত দিনেও হাসপাতালের বারান্দায় যখন বাবা-মায়ের আহাজারি আকাশ-বাতাস ভারী করছে, তখন নীতিনির্ধারকদের এই ‘কৌশলী অবস্থান’ সাধারণ মানুষের কাছে চরম অগ্রহণযোগ্য হয়ে উঠছে। সাধারণ মানুষের মনে এই সংশয় দানা বাঁধছে যে, সরকার কি তবে সাধারণ শিশুদের জীবনের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও আন্তর্জাতিক লবিংকেই বেশি গুরুত্ব দিচ্ছে? বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি জনস্বার্থ ও জনদাবীকে উপেক্ষা করে তবে আজ যেই ক্ষোভ ইউনুস ও নূরজাহান বেগমের বিরুদ্ধে এই ক্ষোভের আগুনের তাপ তারাও এড়াতে পারবে না। যতই দিন গড়াচ্ছে শিশুদের এই ‘গণহত্যার’ সমতুল্য অবহেলার বিচার নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবিতে পরিনত হচ্ছে।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট।
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








