প্রধানমন্ত্রী আসছেন, সেই আনন্দে লিখছি
আবদুল হামিদ মাহবুব
প্রধানমন্ত্রী আমার জেলায় আসছেন, সেই আনন্দে এই লেখা লিখছি। আমার জেলা মৌলভীবাজার। জেলাজুড়ে এখন উৎসবের আমেজ। কারণ প্রধানমন্ত্রী আসছেন। মানুষের মধ্যে কৌতূহল। আগ্রহ। প্রত্যাশা। নানা আলোচনা চলছে চা-স্টল থেকে শুরু করে বাজার, অফিস, আদালত, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত। জানা গেছে, আগামী ১৭ জুন তিনি মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। এটি নিঃসন্দেহে জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তবে মানুষের আগ্রহ শুধু তাকে দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি কীভাবে আসবেন, সেটিও এখন আলোচনার বিষয়। সড়কপথে, রেলপথে নাকি আকাশপথে? এখনো সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। তিনটি পথই তার জন্য উন্মুক্ত।
আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তিনি যদি সড়কপথে আসেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ সড়কপথে ভ্রমণ করলে তিনি এই অঞ্চলের বাস্তব চিত্র কাছ থেকে দেখতে পারবেন। দেশের একজন শীর্ষ নেতা হিসেবে বিভিন্ন সময় তাকে সড়কপথে সাধারণ মানুষের মাঝে যেতে দেখা গেছে। বাসে ভ্রমণ করতে দেখা গেছে। নির্বাচনের আগে যেমন করেছেন, পরেও করেছেন। তাই মৌলভীবাজার সফরেও যদি তিনি সড়কপথ বেছে নেন, তাহলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, যোগাযোগব্যবস্থা এবং সড়কের প্রকৃত অবস্থা সম্পর্কে একটি বাস্তব ধারণা লাভ করতে পারবেন।
যদি সড়কপথে না আসেন, তাহলে রেলপথও হতে পারে একটি ভালো বিকল্প। সিলেট অঞ্চলের রেলপথ দেশের অন্যতম পুরোনো রেল নেটওয়ার্কের অংশ। কিন্তু বাস্তবতা হলো, আজও অনেক স্থানে রেললাইন উন্নয়নের অপেক্ষায়। ট্রেনের গতি সীমিত। যাত্রীসেবা আরও উন্নত হওয়ার সুযোগ রয়েছে। তিনি যদি ট্রেনে ভ্রমণ করেন, তাহলে রেলপথের নানা সীমাবদ্ধতা এবং সম্ভাবনা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
আকাশপথেও আসতে পারেন। হেলিকপ্টারে এলে উপর থেকে তিনি চা-বাগান, পাহাড়, হাওর এবং সবুজে ঘেরা এই সুন্দর অঞ্চল দেখতে পাবেন। কিন্তু আকাশ থেকে দেখা আর মাটির মানুষের বাস্তবতা অনুভব করা এক বিষয় নয়। সড়ক ও রেলপথে যে অভিজ্ঞতা পাওয়া যায়, আকাশপথে তা সম্ভব নয়।
আর যদি বিমানে আসেন, তাহলে তাকে অবতরণ করতে হবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর এটি। কিন্তু এই বিমানবন্দর নিয়েও মানুষের নানা অভিযোগ রয়েছে। অবকাঠামোগত সীমাবদ্ধতা, সেবার মান এবং পরিচালনাগত নানা সমস্যার কথা দীর্ঘদিন ধরে আলোচিত। তিনি যদি বিমানবন্দরটি ঘুরে দেখেন, তাহলে এসব বিষয় সম্পর্কেও অবগত হতে পারবেন। হয়তো সমস্যাগুলোর সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিতে পারবেন।
প্রধানমন্ত্রী যে পথেই আসুন না কেন, তার এই সফর মৌলভীবাজারবাসীর জন্য আনন্দের। কিন্তু এই আনন্দের সঙ্গে মানুষের কিছু প্রত্যাশাও জড়িয়ে আছে। কারণ রাষ্ট্রের প্রধান যখন কোনো অঞ্চলে আসেন, তখন তিনি চাইলে সেই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সম্পর্কে জানতে পারেন। সমাধানের উদ্যোগ নিতে পারেন। অনেক সময় একটি নির্দেশই মানুষের ভাগ্য পরিবর্তনের সূচনা করে।
সিলেট বিভাগের মানুষ দীর্ঘদিন ধরে কিছু মৌলিক সমস্যার সঙ্গে বসবাস করছে। সড়ক, রেল এবং বিমান যোগাযোগ—সব ক্ষেত্রেই উন্নয়নের প্রয়োজন রয়েছে। শুধু জাতীয় মহাসড়কের কথা বলছি না। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং গ্রামীণ সড়কের অবস্থাও অনেক জায়গায় অত্যন্ত নাজুক।
আমি নিজেই এমন একটি এলাকায় বসবাস করি, যেখান থেকে শহরে যেতে হলে একটি ভাঙাচোরা সড়ক ব্যবহার করতে হয়। সড়কটির একাংশ পৌরসভার মধ্যে, আরেকাংশ ইউনিয়নের মধ্যে পড়েছে। বছরের পর বছর ধরে সড়কটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে আছে। বর্ষাকালে কাদা। শুকনো মৌসুমে ধুলো। খানাখন্দে ভরা পথ। অনেক সময় জরুরি প্রয়োজন না হলে বাসা থেকে বের হতে ইচ্ছা করে না। শুধু আমার নয়, এমন বাস্তবতা এই অঞ্চলের হাজার হাজার মানুষের।
কখনো কখনো মনে হয়, যদি দেশের শীর্ষ নেতৃত্ব অন্তত একবার এই সড়ক দিয়ে যেতেন! যদি নিজের চোখে দেখতেন সাধারণ মানুষ কী কষ্ট করে চলাচল করে! তাহলে হয়তো পরিবর্তনের পথ আরও দ্রুত তৈরি হতো।
মৌলভীবাজারের মানুষের আরেকটি গর্বের নাম বিএনএসবি চক্ষু হাসপাতাল। শুধু মৌলভীবাজার নয়, পুরো সিলেট অঞ্চলের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা পেয়ে দৃষ্টি ফিরে পেয়েছেন। অসংখ্য পরিবার নতুন আলো দেখেছে।
এই হাসপাতালের সঙ্গে একটি ঐতিহাসিক স্মৃতিও জড়িয়ে আছে। হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি এম. এ. খান নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রীর শ্বশুর। আজও হাসপাতালের গায়ে স্থাপিত স্মারকফলকে তার নাম খোদাই করা রয়েছে।
তাই প্রধানমন্ত্রীর প্রতি একটি আন্তরিক আমন্ত্রণ থাকতেই পারে। তিনি যদি সময় করে এই হাসপাতালটি পরিদর্শন করেন, তাহলে একদিকে যেমন তার শ্বশুরের স্মৃতির সঙ্গে সংযোগ স্থাপন করবেন, অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রমও কাছ থেকে দেখতে পারবেন।
এই হাসপাতাল নিয়ে আমাদের একটি দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে। আমরা চাই এটি আরও সম্প্রসারিত হোক। একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তরিত হোক। আধুনিক অবকাঠামো গড়ে উঠুক। গবেষণা, প্রশিক্ষণ এবং উন্নত চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাক। বিভিন্ন সময় এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বর্তমানে এই হাসপাতালে প্রায় দুইশত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। প্রতিবছর লক্ষাধিক মানুষ এখানে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। বছরে পাঁচ থেকে সাত হাজার মানুষের চোখে অস্ত্রোপচার করা হয়। অনেকেই হারানো দৃষ্টি ফিরে পান। প্রতিদিন গড়ে প্রায় ছয়শ মানুষ চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসেন।
শুধু হাসপাতালেই নয়, বিভিন্ন এলাকায় চক্ষু শিবির পরিচালনা করা হয়। মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে সাতটি চক্ষু পরিচর্যা কেন্দ্রের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি মানবিক এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধানমন্ত্রী যদি এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন, তাহলে হয়তো এর ভবিষ্যৎ উন্নয়নের নতুন একটি পথ তৈরি হতে পারে। বহু মানুষের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হতে পারে।
কিছুদিন আগে আমি সিলেট বিভাগের সংসদ সদস্যদের উদ্দেশে একটি লেখা লিখেছিলাম। সেখানে আমি অনুরোধ করেছিলাম, তারা যেন দলমত নির্বিশেষে সিলেট অঞ্চলের উন্নয়নের প্রশ্নে একসঙ্গে কাজ করেন। সড়ক, রেলপথ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সেখানে উল্লেখ করেছিলাম।
সেই লেখা তাদের কারও নজরে পড়েছিল কি না, আমি জানি না। কিন্তু বাস্তবতা হলো, এখনো অনেক সমস্যার দৃশ্যমান সমাধান আমরা দেখতে পাইনি। প্রধানমন্ত্রীর এই সফর তাই একটি বিশেষ সুযোগ। সিলেট বিভাগের জনপ্রতিনিধিরা যদি একসঙ্গে হয়ে এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা, সমস্যা এবং সম্ভাবনার বিষয়গুলো তার সামনে তুলে ধরেন, তাহলে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হতে পারে।
সিলেট অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রবাসী আয়, চা শিল্প, পর্যটন, কৃষি এবং সেবাখাত; সব ক্ষেত্রেই এই অঞ্চলের ভূমিকা উল্লেখযোগ্য। তবুও অনেক ক্ষেত্রেই উন্নয়নের প্রশ্নে মানুষ নিজেদের পিছিয়ে পড়া মনে করে।
মানুষ খুব বেশি কিছু চায় না। তারা চলাচলের জন্য ভালো রাস্তা চায়। নিরাপদ রেলপথ চায়। উন্নত স্বাস্থ্যসেবা চায়। কর্মসংস্থান চায়। সন্তানের জন্য ভালো শিক্ষা চায়। চিকিৎসার জন্য যেন দূরে ছুটতে না হয়, সেই ব্যবস্থা চায়। প্রধানমন্ত্রী যখন আসছেন, তখন এই প্রত্যাশাগুলোও তার কাছে পৌঁছাক। তিনি যেন শুধু একটি কর্মসূচিতে অংশ নিয়ে ফিরে না যান। তিনি যেন এই অঞ্চলের মানুষের নীরব কষ্ট, দীর্ঘদিনের অপেক্ষা এবং উন্নয়নের আকাঙ্ক্ষাও অনুভব করেন।
মৌলভীবাজারের মানুষ তাকে স্বাগত জানাবে। সম্মান জানাবে। ভালোবাসা জানাবে। বিনিময়ে তারা শুধু চায় তাদের কথাগুলোও শোনা হোক। তাদের স্বপ্নগুলোও গুরুত্ব পাক। তাদের বঞ্চনার ইতিহাসের অবসান ঘটুক। হয়তো একটি সফর সব সমস্যার সমাধান করতে পারবে না। কিন্তু একটি সফর নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। মানুষের মনে নতুন আশার আলো জ্বালাতে পারে। আর সেই আশার দিকেই আজ তাকিয়ে আছে মৌলভীবাজার, তাকিয়ে আছে পুরো সিলেট অঞ্চল।
লেখক : সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যিক।
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








