সংকটকালে প্রেরণার বাতিঘর
সাহারা খাতুনের কর্মময় জীবন ও আমাদের দায়বদ্ধতা
মানিক লাল ঘোষ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের আলোকবর্তিকা হাতে নিয়ে যিনি আমৃত্যু মানুষের কল্যাণে ও রাজনীতির রাজপথে লড়াই করে গেছেন, তিনি অ্যাডভোকেট সাহারা খাতুন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কেবল প্রশাসনিক ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দেননি, বরং আইনপেশার মেধা ও রাজনীতির আপসহীনতাকে এক মোহনায় মিলিয়েছিলেন। তিনি ছিলেন আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, যেখানে তিনি শত শত আইনজীবীকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করে সুসংগঠিত করেছিলেন। আজন্ম অবিবাহিতা এই মহীয়সী নারী নিজের ব্যক্তিগত জীবনকে তুচ্ছ করে দিয়ে দেশ, দল এবং নিপীড়িত মানুষের আইনি লড়াইয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন। ২০২০ সালের ৯ জুলাই তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমালেও, তার কর্মময় জীবনের ত্যাগ, সততা ও সাহসিকতার ইতিহাস আজও দেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে।
বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম থেকে শুরু করে শেখ হাসিনার নেতৃত্বে সামরিক দুঃশাসন ও বিএনপি-জামায়াত জোট সরকারের পতন পর্যন্ত প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন মিছিলের অগ্রভাগে। ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন, তবুও দমে যাননি। গণতান্ত্রিক অধিকার আদায় ও পিকেটিং-এ নেতৃত্ব দিতে গিয়ে অসংখ্যবার আহত হয়েছেন, বারবার জেল খেটেছেন, কিন্তু আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি। বিশেষ করে ১/১১-এর সময় যখন অনেক বড় নেতাও রাজনীতি নিয়ে দোটানায় ছিলেন, তখন তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তির দাবিতে জিল্লুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকেছেন। তিনি কেবল রাজপথেই নয়, বরং আইনের আদালতে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন এবং ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদানে সর্বদা সাহসী অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন।
২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আজ যখন বাংলাদেশ আওয়ামী লীগ এক নজিরবিহীন ও কঠিন সংকটের মুখোমুখি, তখন তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর পাশে সাহারা খাতুনের মতো একজন নিবেদিতপ্রাণ অভিভাবকের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছে। দলের বর্তমান কঠিন সময়ে যখন অসংখ্য নেতাকর্মী মামলার জালে বন্দী ও আইনি লড়াইয়ে দিশেহারা, তখন তার মতো একজন দক্ষ আইনজ্ঞ ও আপসহীন নেতার উপস্থিতি নেতাকর্মীদের দিতে পারতো নতুন শক্তির জোগান। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই আপসহীন চেতনা এবং দলের দুঃসময়ে কর্মীদের মাতৃস্নেহে আগলে রাখার শিক্ষাই আজ দল পুনর্গঠন ও সংকট উত্তরণের সবচেয়ে বড় প্রেরণা।
সাহারা খাতুন শুধু রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন দলের প্রতিটি কর্মীর হৃদয়ের স্পন্দন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটি বলেছিলেন, তার মৃত্যুতে দেশ একজন সৎ জননেতা এবং তিনি হারিয়েছেন এক বিশ্বস্ত সহযোগীকে। চলমান রাজনীতির এই স্রোতধারায় সৎ ও আদর্শবান রাজনীতিবিদের বড় অভাব, আর সেই শূন্যতাই আজ সাহারা খাতুনের অনুপস্থিতিতে বারবার মনে করিয়ে দিচ্ছে। তার স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, সাহারা আপার মতো একজন পরীক্ষিত ও বিশ্বস্ত অভিভাবকের আদর্শ ধারণ করেই আজকের সংকটময় সময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
লেখক : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক।
পাঠকের মতামত:
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপি নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবি
- ফুলপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও সার বিতরণ
- কুকুরের কামড়ে গাভী মৃত্যুর ঘটনায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- নগরকান্দায় মহাসড়কের পাশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সাহারা খাতুনের কর্মময় জীবন ও আমাদের দায়বদ্ধতা
- স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
- ‘নদী আমাগো বাজানরেও ছাড়লো না’
- শীর্ষ নেতৃত্বের শিষ্টাচারচ্যুতি ও সমাজমানস: আদর্শিক অবক্ষয়ের মনস্তাত্ত্বিক সংকট
- গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
- দিনাজপুরে দিন মজুরের মরদেহ উদ্ধার
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপি নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবি
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
-1.gif)







