প্রধানমন্ত্রী, আলিফের পাশে যান
আবদুল হামিদ মাহবুব
ইতিহাসের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। সে কখনো মুছে যায় না। সময়ের ধুলোর নিচে চাপা পড়ে থাকে, কিন্তু সুযোগ পেলেই আবার সামনে এসে দাঁড়ায়। তখন মানুষ পুরোনো ঘটনার সঙ্গে নতুন ঘটনার মিল খুঁজে। বিচার করে। প্রশ্ন তোলে। উত্তরও খোঁজে।
এক সময় দেশের মানুষ দেখেছিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক এনে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছিল। চারপাশ ঘিরে রাখা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে। তিনি বের হতে চেয়েছিলেন। কর্মসূচিতে যেতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। সেদিন তিনি ক্ষোভে পুলিশের একজন সদস্যের সঙ্গে তর্ক করেছিলেন। কঠিন ভাষায় প্রতিবাদ জানিয়েছিলেন। সেই দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখেছিল গোটা দেশ। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, একজন রাজনৈতিক নেতাকে এভাবে আটকে রাখা কি গণতন্ত্রের ভাষা হতে পারে? আবার অনেকেই নীরব ছিলেন। ইতিহাস সেই নীরবতাও লিখে রেখেছে।
সময় বদলেছে। সরকার বদলেছে। রাজনৈতিক বাস্তবতাও বদলেছে। কিন্তু ব্যারিকেড যেন বদলায়নি। হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীদের অগ্রযাত্রা ঠেকাতে রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে ব্যারিকেড তৈরির ঘটনা নতুন করে সেই পুরোনো স্মৃতিকেই ফিরিয়ে আনল। পুলিশের বাধা ছিল। দীর্ঘ সময় ধরে উত্তেজনা ছিল। বাকবিতণ্ডা ছিল। কিন্তু এবার দৃশ্যটি ভিন্ন ছিল। তারা ফিরে যায়নি। রাত নেমেছে। ক্লান্তি এসেছে। তবুও তারা এগিয়েছে। শেষ পর্যন্ত হবিগঞ্জে পৌঁছেছে। সেখানে গিয়ে আগের দিনের হামলার ঘটনায় থানায় বসেই মামলা করেছে। এই দুটি ঘটনার তুলনা আমি করব না। সেই বিচার দেশের মানুষের ওপরই ছেড়ে দিলাম। কারণ ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ বিচারক হলো জনগণ।
কিন্তু রাজনীতির এই সংঘর্ষের ভেতর সবচেয়ে বড় হারটি হয়েছে একজন সাধারণ মানুষের। তার নাম আলিফ। সে কোনো মন্ত্রী নয়। কোনো প্রভাবশালী নেতা নয়। সে একজন তরুণ। একজন স্বপ্নবাজ ছেলে। যে হয়তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু পরিবারের মুখের দিকে তাকিয়ে কাজে বের হতো। আজ সেই ছেলেটির একটি চোখ আর পৃথিবী দেখতে পাবে না। কী ভয়ংকর এই বাস্তবতা!
একটি চোখ অন্ধ হয়ে যাওয়া মানে শুধু একটি অঙ্গ হারানো নয়। একটি স্বপ্ন নিভে যাওয়া। একটি পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাওয়া। জানা গেছে, আলিফই ছিল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। ঘরে আছেন প্রতিবন্ধি বাবা বৃদ্ধ মা। বোনদের বিয়ে হয়েগেছে। বড় এক ভাই আছে, তারও বুদ্ধিশুদ্ধি নেই। হাসপাতালের বিছানায় শুয়ে সে নাকি বারবার একটি কথাই বলছিল; “আমার পরিবারের কী হবে?”
আলিফের এই প্রশ্নের উত্তর কার কাছে আছে? রাষ্ট্র কি দিতে পারবে? রাজনীতি কি দিতে পারবে?ক্ষমতা কি দিতে পারবে? টাকা কি একটি চোখ ফিরিয়ে দিতে পারবে? কখনোই ফিরিয়ে দিতে পারবে না।
শোনা গেছে, এনসিপির নেতারা তাকে আশ্বস্ত করেছেন, তারা তার পাশে থাকবেন। এই মানবিক প্রতিশ্রুতি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও বড় দায় রাষ্ট্রের। কারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। যে বা যারা এই নৃশংস ঘটনার জন্য দায়ী, তারা যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনতেই হবে। বিচারহীনতা কখনো শান্তি আনে না। বিচারহীনতা শুধু নতুন সহিংসতার জন্ম দেয়।
আমি মনে করি, এই মুহূর্তে সরকারের সর্বোচ্চ পর্যায়ের মানবিক উদ্যোগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে। প্রধানমন্ত্রীর উচিত আলিফের পাশে দাঁড়ানো। হাসপাতালের বিছানায় গিয়ে তার মাথায় হাত রেখে বলা; “তুমি একা নও। রাষ্ট্র তোমার পাশে আছে।” এই একটি দৃশ্য হাজারো বক্তৃতার চেয়েও শক্তিশালী বার্তা দিতে পারে। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করা জরুরি। কারণ মানুষের চোখে সরকারের সবচেয়ে বড় পরিচয় তার ন্যায়বিচার।
অনেকে হয়তো বলবেন, প্রতিটি ঘটনায় প্রধানমন্ত্রীর কথা বলা কি জরুরি? আমার উত্তর; সব সময় নয়। কিন্তু যখন মানুষের মনে প্রশ্ন জমে, যখন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়, তখন দেশের সর্বোচ্চ নেতৃত্বের একটি মানবিক অবস্থান জাতিকে আশ্বস্ত করে। নেতৃত্বের প্রকৃত শক্তি এখানেই।
আমরা আর বিভক্ত বাংলাদেশ চাই না। আমরা চাই না প্রতিটি রাজনৈতিক মতভেদের শেষ হোক লাঠি, ইট, রক্ত আর হাসপাতালে। আমরা চাই এমন একটি দেশ, যেখানে ব্যারিকেড দিয়ে মানুষের পথ রোধ করা হবে না; যুক্তি দিয়ে মতের মোকাবিলা করা হবে। যেখানে বিরোধী মতকে শত্রু নয়, গণতন্ত্রের অংশ হিসেবে দেখা হবে। যেখানে ক্ষমতার অহংকার নয়, মানুষের জীবন হবে সবচেয়ে মূল্যবান।
বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের সামনে মাথা নত করে না। ১৯৭১ সালে করেছে। ১৯৯০ সালে করেছে। সাম্প্রতিক ২০২৪ সালেও করেছে। তাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে বড় প্রজ্ঞা। কেউ যদি আবার ক্ষমতার মোহে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করে, মানুষ একদিন তারও জবাব দেবে।
একটি অন্ধ হয়ে যাওয়া চোখ আজ আমাদের সামনে একটি আয়না ধরে রেখেছে। সেই আয়নায় আমরা কী দেখব; প্রতিশোধ, নাকি মানবতা? ব্যারিকেড, নাকি গণতন্ত্র? নীরবতা, নাকি ন্যায়বিচার? সিদ্ধান্ত আমাদেরই। কারণ দেশ কোনো একক দলের নয়। দেশ আমাদের সবার। আর এই দেশকে এগিয়ে নিতে হলে ব্যারিকেড নয়, দরকার বিশ্বাসের সেতু; প্রতিহিংসা নয়, দরকার মানবতার হাত।
লেখক: সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যিক।
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রী, আলিফের পাশে যান
- নতুন কর ছাড়াই নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা
- গোপালগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
- দিনাজপুরে ক্লাসরুমে শিক্ষার্থী আহত ঘটনায় দোষী তিন শিক্ষার্থীকে এক মাস বহিষ্কার
- আ. লীগ নেতা সাংবাদিক মেহের মামুনের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা
- ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
- ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু
- গোপালগঞ্জে জুলাই শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল
- কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- বাকিতে মদ কেনার টাকা পরিশোধ করছেন টাঙ্গাইলের এডিসি, ভিডিও ভাইরাল
- জামালপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত
- লোহাগড়ায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানালেন বিএনপির নেতৃবৃন্দ
- বাজাও বাঁশরী
- অনুপম রায়ের কনসার্ট আবার স্থগিত
- ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা
- ফুলপুরে খাল খনন কর্মসূচি বন্ধ
- ‘আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না’
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে
- ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৯, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার
- ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান শামা ওবায়েদের
- গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পরিবার লাপাত্তা
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- গোপালগঞ্জে জুলাই শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
-1.gif)








