আঞ্চলিক ভাষায় লেখা এনামুল হকের ‘ঝিনুক ভাষায় গল্পকথা’
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : লালন শাহ তার এক গানে বলেছিলেন “মনের ভাব প্রকাশিতে, ভাষার সৃষ্টি এই জগতে, আচানক অধরকে চিনতে, ভাষা বাক্যে নাহি পাবে”। লালন শাহের জন্মস্থান সেই হরিণাকুণ্ডু উপজেলার তরুণ কবি এনামুল হক ২১শে বই মেলায় প্রকাশ করেছেন তার মেধা ও সৃজনশীলতায় লেখা “ঝিনুক ভাষায় গল্পকথা” বইটি। বইটির নতুনত্ব হচ্ছে এটি সম্পুর্ন আঞ্চলিক ভাষায় লেখা। ঝিনাইদহের গ্রামাঞ্চলে উচ্চারিত আঞ্চলিক শব্দ দিয়ে লিখিছেন ১৬টি মজাদার গল্প। এই গল্প পড়লে দেশ বিদেশে থাকা মানুষ ফিরে যাবে তাদের হারানো কৈশরে। বাংলাদেশের প্রতিটি গ্রাম বা অঞ্চল আঞ্চলিক ভাষা দ্বারা প্রভাবিত। মায়ের মুখ থেকে যে ভাষা শিশুরা শিখে আসছে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠির দৈনন্দিন ব্যবহৃত আঞ্চলিক ভাষা এই বইয়ে স্থান পেয়েছে গল্প আকারে। বইটির চমৎকার প্রচ্ছদ এঁকেছেন মনিরুজ্জামান পলাশ।
‘পথ প্রকাশন’ থেকে শৈলকূপার আলমগীর অরণ্য 'ঝিনুক ভাষায় গল্পকথা' বইটি প্রকাশ করেছেন। তরুণ কবি ও ব্যাংকার এনামুল হক ১৯৮৬ সালে হরিণাকুণ্ডু উপজেলার যাদবপুর গ্রামে জন্মগ্রহন করেন। সদর উপজেলার নগরবাথান হাইস্কুল থেকে এসএসসি পাশ করে তিনি ঝিনাইদহ কেসি কলেজে ভর্তি হন। কলেজ জীবন শেষ করে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করে ২০১৬ সালে আল আরাফা ইসলামী ব্যাংকে যোগদান করেন। চাকরী জীবনের পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করে এই তরুণ বয়সে খ্যাতি অর্জন করেছেন। এনামুল হক আঞ্চলিক ভাষায় গল্প লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহত্তর প্লাটফর্ম ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের অন্যতম লেখক ও সদস্য। আঞ্চলিক শব্দ চয়নে লেখা তার গল্পগুলো দেশ বিদেশে থাকা ঝিনাইদহের বাসিন্দাদের প্রবল ভাবে অনুপ্রাণিত করে।
'ঝিনুক ভাষায় গল্পকথা' বইটি নিয়ে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম বলেন, এনামুলের বইটি পড়লে হারিয়ে যাওয়া অনেক ভাষা আমরা খুঁজে পাবো। তাই এই বইটি ঝিনাইদহের মানুষের একটি অমুল্য সম্পদ বলে আমাদের সংগঠন মনে করে।
(একে/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৩)
পাঠকের মতামত:
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- প্রধানমন্ত্রীর হাত ধরে কাপ্তাইয়ে যাত্রা করবে ‘এসডিজি ভিলেজ’
- জুলুমের শিকল ছিঁড়ে আওয়ামী লীগের সুসংগঠিত রাজনীতি ও জাতীয় পরিবর্তনের তোড়জোড়
- সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি
- দুই নেতার নেতৃত্বে শুরু ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনের কাজ
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








