চকরিয়ায় শেখ হাসিনা বই মেলা শুরু হচ্ছে কাল
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে আগামীকাল রবিবার থেকে চকরিয়ায় পাঁচ দিনব্যাপী 'শেখ হাসিনা বই মেলা' শুরু হচ্ছে। চকরিয়া থানার রাস্তার মোড়ে 'সিস্টেম চকরিয়া কমপ্লেক্স' প্রাঙ্গণে ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর চলবে 'শেখ হাসিনা বই মেলা'।
বাংলা একাডেমীর মহা পরিচালক জাতি সত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার-১ আসনের জাতীয় সংসদ সদস্য জাফর আলম, বিশেষ অতিথি হিসেবে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবের, 'শেখ হাসিনা বই মেলা ২০২৩' সমন্বয়ক ও প্রধান উদ্যোক্তা কবি মানিক বৈরাগী।
মেলায় প্রতিদিন কবিকণ্ঠে কবিতাপাঠ, বাচিক শিল্পীদের আবৃত্তি, গল্পপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লেখক সম্মাননা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজন সম্মাননা ২০২৩ প্রদান করা হবে।
কক্সবাজার বঙ্গবন্ধু স্টাডি সার্কেল, স্বাধীন মঞ্চ, পিচ ফাইন্ডার ও পহরচাঁন্দা আদর্শ পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত চকরিয়ায় শেখ হাসিনা বই মেলায় লেখক, গুণীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে। কবিতায় কবি আসিফ নূর ও কবি ভাগ্যধন বড়ুয়া। 'বঙ্গবন্ধু গবেষণা ও মুক্তিযুদ্ধ' বিষয়ে লেখক ও গীতিকার মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সিদ্দিকী, ইতিহাসবিদ ও গবেষক কবি আলম তৌহিদ। কথা সাহিত্যে জয়নাল আবেদিন চৌধুরী, শিশু সাহিত্যে ছড়াকার দর্পন বড়ুয়া, চিত্রকলায় মোহাম্মদ মাহাবুবর রহমান চৌধুরী, গীতিকবি, সুরকার ও সঙ্গীতশিল্পী বিষয়ে অধ্যাপক রাহগীর মাহমুদ, সিরাজুল ইসলাম আজাদকে সম্মাণনা প্রদান করা হবে। এ ছাড়া গুণীজন সম্মাননা পাচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সামসুদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষক মোহাম্মদ মমতাজুল হক,প্রবীণ শিক্ষক নেপাল চন্দ্র রায়, প্রাবন্ধিক ও সংস্কৃতিজন অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, সংগীত শিল্পী ও সুরকার ফোরকানুল ইসলাম বাবুল, নাট্যজন মাহমুদুল হক, সাংস্কৃতিক সংগঠক আবদুল হক।
চকরিয়ায় শেখ হাসিনা বই মেলার প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক কবি মানিক বৈরাগী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন রাষ্ট্রনায়ক। তাঁর সাহিত্যিক পরিচয় অনেক গুরুত্ববহ। শত ব্যস্ততা, প্রতিকূলতার মাঝেও তিনি বই পড়েন, লেখালেখি করেন। তাঁর লেখা গ্রন্থ গুলো বাংলাদেশ ইতিহাস, রাজনীতি, দর্শন, অর্থনীতি, সমাজনীতির সহ গুরুত্বপূর্ণ দলিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচনা সমুহ পাঠ করলে, একজন রাষ্ট্রনায়কের জ্ঞানগর্ভ কথা, সাহিত্যে মগ্নতা ও বই পড়ুয়া সম্পর্কে জানা যায়। দার্শনিক ও লেখক হাসিনাকে আজকের প্রজন্মের কাছে, তৃণমূল মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যে প্রতিবছর কক্সবাজার শহরে 'শেখ হাসিনা বই মেলা' আয়োজন করেছি। এ বছর কক্সবাজার শহরের বাইরে নিয়ে এসে, চকরিয়া উপজেলায় এ বই মেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক জাহেদুল ইসলাম লিটু, সদস্য সচিব তানভীর আহমদ সিদ্দিকী তুহিন জানান, চকরিয়া শেখ হাসিনা বই মেলায় ঢাকা ও চট্টগ্রামের ১৩টি প্রকাশনীর স্টল থাকবে। বইপ্রেমীরা পাঁচ দিনব্যাপী আয়োজিত এই মেলা থেকে বাংলা একাডেমী, আগামী প্রকাশনী, স্টুডেন্ট ওয়েজ, বলাকা প্রকাশন, খড়িমাটি, আবির প্রকাশন, চন্দ্রবিন্দু প্রকাশন, জাগতিক প্রকাশন, কালধারা প্রকাশনী, বইঘর, ঋতবর্ণ, তৃতীয় চোখ প্রকাশনী থেকে নিজের পছন্দ মতো বই কিনতে পারবেন।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








