‘ফেরারি প্রেম’ কাব্যের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারের লেখা "ফেরারি প্রেম" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে অমর একুশে গ্রন্থমেলার মঞ্চে মোড়ক উন্মোচন করা হয়।
এসময় বক্তব্য রাখেন- সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির, বইটির লেখক ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার, সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট নাঈম সরদার, ব্যারিস্টার মাহদী জামান বনি, নটরডেম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ব্যারিস্টার আহমেদ আল-রাজী, ব্যারিস্টার আকিব জামিল, কারুবাক প্রকাশনীর প্রকাশক গোলাম কিবরিয়া সাংবাদিক মাহমুদুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, ‘ফেরারি প্রেম’ একটি ভিন্ন ধর্মের কাব্যগ্রন্থ। কবি এই কাব্য গ্রন্থে প্রেম, বিরহ, ও প্রিয়জনকে না পাওয়ার কথা বলেছেন। সেইসাথে সমাজ বাস্তবতাকে তিনি স্থান দিয়েছেন তার কবিতায়। কবি তার কবিতার মাধ্যমে তুলে ধরছেন আন্তর্জাতিক রাজনীতি। কবিতায় এসেছে ফিলিস্তিন-ইসরাইল, রাশিয়া-ইউক্রনের যুদ্ধ, মানুষের কষ্ট, হাহাকার, যন্ত্রণাসহ নানা দিক। সোলায়মান তুষার একজন আইনজীবী হওয়ায় নানা অবিচারের কথাও এসেছে তার কবিতায়। এসব ঘটনা বর্ণনা করতে কবি আশ্রয় নিয়েছেন রূপক, প্রতীক ও উপমার। ফেরারি প্রেম শুধু একটি কাব্যগ্রন্থই নয়, এটি যেন মানুষ ও সমাজের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।
স্বনামধন্য প্রতিষ্ঠান কারুবাক প্রকাশনী ফেরারি প্রেম কাব্যটি প্রকাশ করেছে। কাব্যগ্রন্থে ৭৯টি কবিতা স্থান পেয়েছে। কমিশন বইটির মূল্য ২৫০ টাকা। কমিশনে বর্তমানে কাব্যগ্রন্থটি অমর একুশে গ্রন্থমেলার কারুবাক প্রকাশনীর ৪৩৩ নম্বর স্টলে, অনলাইন রকমারি ও বইফেরীতে এবং প্রকাশনীর কার্যালয়ে পাওয়া যাচ্ছে।
ফেরারি প্রেম কাব্য গ্রন্থ সম্পর্কে নিজস্ব মতামত দিয়েছেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (অসুইগো) এর ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন স্টাডিজের সহকারী অধ্যাপক ড. খায়রুল ইসলাম, বগুড়ার সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজের শিক্ষক কবি গোলাম সবুর।
(এসটি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








