ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার : দৈনন্দিন জীবনে নানা রকমের খাবার তৈরিতে আমাদের আগ্রহের শেষ নেই। খাবারের স্বাদও হতে হবে পারফেক্ট। খাবার তৃপ্তিকর করতে খাবারের প্রতিটি উপাদান হতে হবে সঠিক পরিমাণে। এসব বিষয় বিবেচনায় নিয়ে গ্রাহকের রান্নায় নতুন অভিজ্ঞতা যোগ করতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের তত্ত্বাবধানে প্রকাশিত হলো ‘দি আর্ট অব ফাইন ডাইনিং’ নামে একটি রেসিপি বই।
জানা গেছে, ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে এই রেসিপি বইটি। বইয়ে মজার কিছু রেসিপি তুলে ধরা হয়েছে, যা ভোজনরসিকদের জন্য নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে।
গত ৬ জুন ২০২৪ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল, ডেপুটি সিবিও এনামুল কবির, সিনিয়র এডিশনাল অপারেটিভ ডিরেক্টর নাজমুল ইসলাম, হোম অ্যাপ্লায়েন্সের রিসার্চ এন্ড ইনোভেশন বিভাগের প্রধান খায়রুল বাশার, ব্র্যান্ড ম্যানেজার ফজলে রাব্বি খাদেম, প্রোডাক্ট ম্যানেজার রিন্টু অগাস্টিন গোমেজ। এছাড়াও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং রেজওয়ান মারুফ, ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দীন, ডিরেক্টর অব ফুড এন্ড বেভারেজ অলিভিয়ার লরেক্স এবং সেলস ম্যানেজার সাইফুল আলম।
জানা গেছে, এই বইয়ে ইন্টারকন্টিনেন্টালের অভিজ্ঞ ও স্বনামধন্য শেফ মো. আসাদুজ্জামানের জিভে জল আনা বিখ্যাত কিছু দেশি—বিদেশি রেসিপি সংযুক্ত করা হয়েছে। যেগুলো ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে খুব সহজে ঘরে বসেই তৈরি করা সম্ভব। খাবার তৈরিতে কি কি উপাদান ঠিক কতটুকু পরিমাণে প্রয়োজন তার পুঙ্খানুপুঙ্খ এই বইয়ে উল্লেখ করা হয়েছে। যা অনুসরণ করে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টালের এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, বইয়ে রেসিপিগুলো খুব সহজবোধ্য ভাষায় বর্ণনা করা হয়েছে। এতে ভোজনরসিকরা নতুন অভিজ্ঞতার স্বাদ পাবেন। আমাদের বিশ্বাস বইয়ের প্রতিটি রেসিপি গ্রাহকের কাছে স্মরণীয় হতে থাকবে। তৈরি করা যাবে নতুন ও বৈচিত্র্যময় খাবার।
ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল জানান, গ্রাহকদের রান্নায় নতুনত্ব আনতেই আমাদের এই উদ্যোগ। খুব শিগগিরই আমাদের কাস্টমাররা ঘরে বসে পাঁচ তারকা মানের রান্না ওভেনে তৈরি করে উপভোগ করতে পারবেন। গ্রাহকগণ যখন ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন কিনবেন তখনই প্রতিটি পণ্যের সঙ্গে ফ্রি গিফট হিসেবে সরবরাহ করা হবে এই রেসিপি বইটি। আমাদের প্রত্যাশা ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের এই কার্যক্রম সাদরে গ্রহণ করবেন গ্রাহকগণ।
(পিআর/এসপি/জুন ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








