কলকাতা বইমেলায় শিতাংশু গুহ’র বই
‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
স্টাফ রিপোর্টার : কলকাতা বইমেলায় (২৮ জানুয়ার-৯ ফেব্রুয়ারি) এবার আমেরিকা প্রবাসী বাংলাদেশী লেখক-সাংবাদিক শিতাংশু গুহ’র বই ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’ বের হয়েছে। এটি প্রকাশ করেছে ‘আনন্দ প্রকাশন’, বইমেলা ষ্টল নাম্বার ষ্টল নাম্বার ৪৮১। রবিবার ২রা ফেব্রুয়ারী বিকালে আনন্দ প্রকাশন ষ্টলে (৪৮১) বইটি উদ্বোধনী অনুষ্ঠান হয়। লেখক নিজে উপস্থিত না থাকলেও এতে বেশ কিছু পাঠক উপস্থিত ছিলেন। জানা যায়, বইটি’র চাহিদা রয়েছে। বাস্তুহারা শরণার্থীর ঢল সম্বলিত বই’র চমৎকার প্রচ্ছদটি করেছেন শ্রীরজত পুরকায়স্থ। মূল্য ২শ’ টাকা।
মুখবন্ধে লেখক জানিয়েছেন এটি তাঁর সপ্তম বই, এবং কলকাতা থেকে প্রথম প্রকাশনা। আগের বইগুলো ঢাকা থেকে এবং আগামী প্রকাশনী ও মুক্তধারা নিউইয়র্ক থেকে প্রকাশিত। এরমধ্যে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের ‘জন্ম থেকে জ্বলছি’ বইটি ইতিমধ্যে পাঠক মহলে যথেষ্ট সাড়া জাগিয়েছে। লেখকের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে, সমালোচনা, করোনার কথা, ক্লিনটন-মনিকা প্রেম ইত্যাদি। আনন্দ প্রকাশনীর কর্ণধার নিগমানন্দ মন্ডল জানিয়েছেন, বাংলাদেশের একজন লেখকের বই প্রকাশ করে তিনি আনন্দিত।
বইটি সম্পর্কে লেখক নিজের ভাষায় বলেছেন যে, বাঙ্গালী হিন্দুর একটি গৌরবময় ইতিহাস আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙ্গালী হিন্দু’র অবদান অতুলনীয়। বাংলাদেশের স্বাধীনতার জন্যে হিন্দুদের ত্যাগ ও অবদান অপরিসীম। অথচ বাংলাদেশে হিন্দুরা এখন নিজদেশে পরবাসী, অত্যাচারিত, নিপীড়িত। বিভিন্ন পরিসংখ্যান, তথ্য, উপাত্ত জানায়, ১৯৪৭’র পর থেকে এপর্যন্ত পূর্ব-বাংলা বা আজকের বাংলাদেশ থেকে প্রায় ৫কোটি হিন্দু হারিয়ে গেছে। এতবড় বিপর্যয় পৃথিবীর ইতিহাসে বিরল, এটি ‘নীরব গণহত্যা বা নীরব হিন্দু হত্যা’। পশ্চিমবঙ্গ ধীরলয়ে সেইদিকে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের হিন্দুরা নিরাপদ নন।
লেখকের মতে, তাঁরা ঘরপোড়া, তাই সিঁদুরের মেঘ দেখে টের পান। পশ্চিমবঙ্গে হিন্দু কমছে, মুসলিম বাড়ছে, সমস্যা বাড়ছে, আরো বাড়বে। বাংলাদেশে হিন্দু কমছে তো কমছেই, এখন ৮%। পাকিস্তানে <২%। নিরোদ সি চৌধুরী তাঁর ‘আত্মঘাতী বাঙ্গালী’ বইয়ে এই হতভাগ্য ‘হিন্দু-বাঙ্গালীর’ কথাই বলেছেন, বাঙ্গালী হিন্দু অস্তিত্ব সংকটে ভুগছে তা বলা বাহুল্য। ভারত ভাগ হয়েছিলো ধর্মের ভিত্তিতে, পুরোপুরি জনসংখ্যা বিনিময় হওয়া উচিত ছিলো। তা হয়নি, বাংলাদেশ ও পাকিস্তান আজ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, হিন্দু ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায় নিশ্চিহ্নপ্রায়। ভারত সরাইখানা। যারা একদা বললো, ‘হিন্দুদের সাথে থাকা যায়না’, তাঁরা বহাল তবিয়তে ভারতে থাকলো। যারা ‘লড়কে লেঙ্গা পাকিস্তান’ নিয়ে ঘরে ফিরলো তাঁরা হিন্দুদের কঁচুকাটা করে বিদায় দিলো। কি চমৎকার তাই-না?
লেখক লিখেছেন, একটি ছাগলকে বধ করার সময় পাশের ছাগলটি কাঁঠাল পাতা চিবায়, পশ্চিমবঙ্গের হিন্দুর অবস্থা অনেকটা তাই, তারা বাংলাদেশ ও পাকিস্তান থেকে হিন্দু নিশ্চিহ্ন হতে দেখে ‘কাঁঠাল-পাতা’ চিবাচ্ছে। অবিভক্ত বাংলায় মুসলমান বারবার এককাট্টা হয়ে বিভক্ত হিন্দুদের পরাজিত করেছে। স্বাধীনতার পূর্বে অবিভক্ত বাংলায় কোন হিন্দু বাংলার মুখ্যমন্ত্রী/ প্রধানমন্ত্রী ছিলেন না (একটু সংক্ষিপ্ত সময়ের জন্যে হলেও বাংলার প্রধানমন্ত্রী বলা হয়েছে), যারা ছিলেন তারা হচ্ছেন স্যার খাজা নাজিমুদ্দিন, এ,কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভারত স্বাধীন হলে হিন্দুরা সেই সুযোগ পায়, যদিও তা আর বেশিদিন ধরে রাখতে পারবেন বলে মনে হয়না। পশ্চিমবঙ্গের হিন্দু বুঝতে পারছেন না যে, তাঁদের সামনে মহাবিপদ ঘনিয়ে আসছে।
লেখক বলেছেন, ওহে হিন্দু, উদারতা ভাল, কিন্তু মুসলিম তোষণ করে স্বজাতির বিনাশ উদারতা নয়, ভীরুতা, কাপুরুষতা, দুর্বলতা। বাঁচতে হলে, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে ‘ওঠ, জাগো’, সময় আর হাতে বেশি নেই! পালিয়ে বাঁচা যায়না, বাঁচার আর এক নাম সংগ্রাম। শ্রীগীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, ‘ওঠ, যুদ্ধ কর’। এ লড়াই বাঁচার লড়াই। লেখক স্পষ্টত: বলেছেন, এ বই পশ্চিমবাংলার হিন্দু’র জন্যে-। মাত্র ৮৮ পাতার এ বইয়ে লেখক পশ্চিমবঙ্গের হিন্দুদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছেন যে, পশ্চিমবঙ্গের হিন্দু’র ‘কুম্ভকর্মের ঘুম’ না ভাঙ্গলে তাদের কপালে বাংলাদেশের হিন্দুদের মতই দুর্ভোগ ঘটবে।
(পিআর/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
-1.gif)








