মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
নিউজ ডেস্ক : তথ্যপ্রযুক্তি লেখক ও সাংবাদিক মোজাহেদুল ইসলাম ঢেউ-এর নতুন বই ‘এআই শিখুন, টাকা গুনুন’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশিত হওয়ার প্রথম সপ্তাহে রকমারি ডটকম, প্রথমা প্রকাশনা বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ১৬০০ কপির প্রি-অর্ডার শেষ হয়েছে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা সিসটেক পাবলিকেশন্স। সিসটেকের বাংলাবাজারসহ সমগ্র বাংলাদেশের বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা।
ডিজিটাল যুগে আমরা দাঁড়িয়ে আছি এমন এক মোড়ে, যেখানে কীবোর্ডের টোকায় ডলার বেজে ওঠে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হয়ে উঠছে মানুষের নতুন সহকর্মী। এই বই সেই সেতুবন্ধন শেখা থেকে আয়, সাংবাদিকতার অনুসন্ধান থেকে শুরু করে সাধারণ পাঠকের জন্য সচেতনতার বার্তা।
বইটি তিনভাগে বিভক্ত। প্রথম অংশে রয়েছে তরুণদের জন্য আয়ের গাইড। এখানে বলা হয়েছে কীভাবে এআই কনটেন্ট প্রম্পট ব্যবহার করে ফ্রিল্যান্স মার্কেটে সুযোগ তৈরি করা যায় এবং ছোট ছোট আইডিয়া থেকে বড়সড় ইনকাম সম্ভব হয়। দ্বিতীয় অংশ সাংবাদিকদের জন্য একেবারে ইনভেস্টিগেটিভ হ্যান্ডবুক, যেখানে এআই টুল দিয়ে ডেটা খোঁজা, সোর্স যাচাই ও সাইবার নিরাপত্তা নিয়ে কার্যকর টিপস রয়েছে। আর তৃতীয় অংশ সাধারণ পাঠকের জন্য যেখানে সহজ ভাষায় বোঝানো হয়েছে এআই-এর সুযোগ ও ঝুঁকি, ডিপফেক কিংবা ভুয়া খবর চিনে ফেলার কৌশল।
কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী লেখক মোজাহেদুল ইসলাম ঢেউ ২০০৩ সাল থেকে এক ডজনেরও বেশি তথ্যপ্রযুক্তি বিষয়ক বই প্রকাশ করেছেন। তাঁর লেখা “ওয়েব ডেটাবেজ অ্যাপ্লিকেশন: মাইএসকিউএল-পিএইচপি”ছিল বাংলা ভাষায় ওয়েবসাইটের ডেটাবেজ ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রথম বই, যার জন্য তিনি ২০২১ সালে ‘বেস্টসেলার অ্যাওয়ার্ড’ পান।
মোজাহেদুল ইসলাম ঢেউ এর লেখার ধরন প্রাণবন্ত ও পাঠকবান্ধব। কোথাও টেকনিক্যালি সিরিয়াস, আবার কোথাও রসিক তুলনা ফলে বই পড়তে গিয়ে মনে হয়, যেন বন্ধুর সাথে আড্ডায় বসে নতুন নতুন হ্যাক শিখছেন।
এই বই পড়ার বিশেষ কারণও আছে। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু পথ পাচ্ছেন না, যারা সাংবাদিকতা করছেন আর ডেটা টুলসের ম্যাজিক শিখতে চান, কিংবা যারা সাধারণ পাঠক হিসেবে এআই কীভাবে জীবন বদলাচ্ছে তা জানতে আগ্রহী তিন শ্রেণির পাঠকের জন্যই বইটি সমান উপযোগী। সব মিলিয়ে, “এআই শিখুন, টাকা গুনুন” শুধু একটি বই নয়, বরং এআই যুগে টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার জন্য এক ধরনের পূর্ণাঙ্গ রোডম্যাপ।
মোজাহেদুল ইসলাম ঢেউ বলেন, এই বইটি পড়ে এআই দিয়ে আয় করার অনেকগুলো দারুণ উপায় রয়েছে তা জানতে ও শিখতে পারবেন।আপনি চাইলে এআই কনটেন্ট টুল ব্যবহার করে লেখালেখির সার্ভিস অফার করতে পারেন। আবার এআই দিয়ে ব্র্যান্ড এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজও করতে পারেন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) নিয়ে কাজ করে, তারা এআই–চালিত এসইও সার্ভিস দিয়ে আয় করতে পারে। এমনকি আপনি চাইলে নিজস্ব জিপিটি বানিয়ে সেটি বিক্রিও করতে পারেন।শিল্প আর সৃজনশীলতায় আগ্রহ থাকলে এআই–জেনারেটেড আর্ট বা ছবি তৈরি করে সেগুলো অনলাইনে বিক্রি করা দারুণ একটি পথ। একইভাবে, এআই–চালিত অ্যাফিলিয়েট মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশনও জনপ্রিয় হয়ে উঠছে। ভাষান্তর আর লোকালাইজেশন সার্ভিসে এআই ব্যবহার করে আয় করা যায় সহজেই।
ডিজিটাল প্রোডাক্ট তৈরি ও বিক্রি, কিংবা এআই নিয়ে টিউটরিং এবং অনলাইন কোর্স অফার করাও অনেক সম্ভাবনাময়। আপনি চাইলে এআই–চালিত ওয়েবসাইট বানাতে পারেন অথবা ইমেইল মার্কেটিং সার্ভিস দিতে পারেন। ব্যবসাগুলোর জন্য কাস্টম এআই চ্যাটবট তৈরি করা, মোবাইল অ্যাপ বানানো, এমনকি লিড জেনারেশন অটোমেশনেও এআই ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে।সবশেষে, ডেটা সংগ্রহ, ম্যানেজমেন্ট এবং বিশ্লেষণে এআই এখন এক অসাধারণ সহকারী। এআই–চালিত কনটেন্ট তৈরি করে ভিডিও প্ল্যাটফর্ম থেকেও আয় করা সম্ভব।
(পিআর/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধারা জগদলহাট দখল করে
- সাতক্ষীরার আবাদেরহাটে জমি দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: চার মাসে আক্রান্ত ১১৮৫, মৃত্যু ১২
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ পেল ওয়ালটন
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু চাষি হলেন রেনুকা
- প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
- সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার
- দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
- ‘আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন’
- খালি রিকশার চাকার নিচে বিদ্যুৎ
- শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু
- সরবরাহশৃঙ্খলের ভূরাজনীতি: সীমান্তের সংকেত থেকে ক্ষুদ্র ব্যবসার আর্থিক ঝুঁকি
- রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা
- সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
- ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- হেমন্ত মানে
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
-1.gif)








