অনন্যা শীর্ষদশ সম্মাননা পেলেন ১০ নারী
স্টাফ রিপোর্টার : সমাজে বহুল আলোচিত ও আলোকিত পাক্ষিক নারীবিষয়ক ম্যাগাজিন অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০২০ পেয়েছেন দশজন নারী। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর রাজনীতিবিদ, উদ্যোক্তা, প্রযুক্তি, কৃষি, নাট্যনির্মাণ, করপোরেট পেশা, বিজ্ঞান অধিকার কর্মী, ক্রীড়া ও লোক ঐতিহ্য— এ দশটি শাখায় দশ নারীকে পুরস্কার দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ দশ নারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমরা এগিয়ে যাবই। নারীদের পথে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রতিবন্ধকতা। যত বাধাই আসুক, আমরা হার মানবো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ধার করেই বলি, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা সাম্যের একটি পৃথিবী গড়বো, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবো।’
দীপু মনি বলেন, নারীরা আজ প্রতিটি ক্ষেত্রেই কাজ করার সুযোগ পাচ্ছেন, তার কারণ হচ্ছে— সরকার আইন ও নীতিমালা করে নানা সহযোগিতা দিয়ে একটা সুযোগ তৈরি করছে। যারা সংগ্রাম করে পথ তৈরি করে নিচ্ছেন, অন্যদের সুযোগ করে দিচ্ছেন, তাদের অভিবাদন জানাই।
তিনি বলেন, আজ আমাদের মেয়েরা কী অসাধারণ সাফল্য দেখাচ্ছে। ফুটবলে আমাদের মেয়েরা মাতিয়ে যাচ্ছে। ক্রিকেটেও তাই করছে। কাজেই মেয়েদের নিয়ে আমরা গর্বিত। সমাজে নারীর অগ্রগতি না হলে সেই সমাজ এগোতে পারে না। কাজেই নারী-পুরুষ উভয়ের সমান তালে এগিয়ে যাওয়ার বিশ্বটি আমরা চাই, সেই বাংলাদেশও আমরা চাই। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এ নারীদের অনুপ্রেরণা দিতে ও সাফল্যের স্বীকৃতি দিতে ‘অনন্যা’র একটি বিশেষ অবদান আছে। সে কারণেই অনন্যা অনন্য।
দেশের আলোচিত নারী ম্যাগাজিন পাক্ষিক অনন্যা প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে আলোচিত ও আলোকিত নারীদের সম্মাননায় ১০ জন কৃতী নারীকে সম্মাননা দিয়ে আসছে। এবছরও অনন্যা শীর্ষদশ সম্মাননা দেওয়া হচ্ছে। অনন্যার শীর্ষদশ সম্মাননার এটা ২৭তম আসর বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুরস্কার পাওয়া নারীরা হলেন- কামরুন্নাহার জাফর (রাজনীতি), শাহীদা বেগম (উদ্যোক্তা), লাফিফা জামাল (প্রযুক্তি), আল্পনা রানী (কৃষি), স্বপ্না ভৌমিক (করপোরেট পেশা), সেঁজুতি সাহা (বিজ্ঞান), চয়নিকা চৌধুরী (নাট্যনির্মাণ), তাসনুভা আনান (অধিকারকর্মী), জাহানারা আলম (ক্রীড়া) এবং রূপন্তী চৌধুরী (লোক-ঐতিহ্য)।
(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০২১)
পাঠকের মতামত:
- নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর
- সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
- ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?
- ৫০ হাজার টাকা ঋণ, পরিশোধ সাড়ে ৬ লাখ: তবুও জেলে জীবন, দুই সন্তান নিয়ে অসহায় পলি
- সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল
- শনিবার কুড়িগ্রামে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- বাগেরহাট ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা সেবা
- মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
- বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময়
- ‘তারেক রহমানের সরকার নির্বাচিত সরকার’
- ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক মুকুলের দু'টি কিডনিই নষ্ট
- বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
- অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
- প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
- বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা
- জাতীয় প্রাণিসম্পদে ঈশ্বরদীর আরআরপি এগ্রো ফার্মসের সাফল্য
- ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
- ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
- কাপ্তাইয়ে ৪৫০টি অবৈধ মৃত্তিঙ্গা বাঁশ আটক
- বাড়লো সোনার দাম, ভরি এক লাখ ৯৮ হাজার ৯২৯ টাকা
- ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের 'ইত্যাদি'
- দাম বাড়ল সয়াবিন তেলের
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা
- ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- বর্ষায় সৌন্দর্য চর্চার নতুন নিয়ম
- মাঠে দর্শকের অভাব, ফ্রি টিকিট দেবে পাকিস্তান
- অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
- অনন্যা শীর্ষদশ সম্মাননা পেলেন ১০ নারী
- ‘আজিজ গংরা আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসি চাই’
- নীতিগল্প
-1.gif)








