গরু মোটাতাজা করে সফল গৃহবধূ সাগরী
গোপালগঞ্জ প্রতিনিধি : স্বামী, ছেলে-মেয়ে ও সংসার সামলিয়ে গৃহবধূ সাগরী সরকার গরু মোটাতাজা করে সফল। তিনি বিগত ১০ বছর ধরে গরু মোটাতাজা করে আসছেন। কোরবানীর সময় এসব গরু বিক্রি করে তিনি সংসারের আয় বৃদ্ধিতে অবদান রাখছেন। দুই সন্তানের জননী সাগরী সরকার গরু মোটা তাজা করণের বাড়তি আয় থেকে ছেলে-মেয়েকে লেখাপড়া শেখাচ্ছেন। তার মেয়ে ৪র্থ শ্রেণিতে ও ছেলে ২য় শ্রেণিতে পড়ছে। তাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে।
সাগরী সরকারের স্বামীর নাম পলাশ বালা। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামে। পলাশ বালার বাড়ির পাশের উলপুর বাজারে ছোট একটি গ্যারেজ রয়েছে। এই গ্যারেজে তিনি ভ্যান, রিক্সা, সাইকেল মেরামতের কাজ করেন। স্বামী-স্ত্রীর আয়ে সংসারে স্বাচ্ছন্দ রয়েছে। এই বছর কোরবানীকে সামনে রেখে ওই গৃহবধূ ৪টি অস্ট্রেলিয়ান জাতের ষাঁড় মোটাতাজা করেছেন।
গৃহবধূ সাগরী সরকার বলেন, ১০ বছর আগে ৬৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে মোটাতাজা করি। ১ বছর পালন করার পর কোরবানীর সময় গরুটি ১ লাখ ৬৫ হাজার টাকায় বিক্রি করি। তারপর থেকে প্রতি বছরই গরু মোটাতাজা করে আসছি। গত বছর ৪টি গরু মোটাতাজা করে ভাল টাকা আয় করেছি। এই বছর অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের ৪টি ষাঁড় মোটা তাজা করেছি। এই ৪টি ষাঁড় অন্তত ২৫ লাখ টাকায় বিক্রি হবে। এই বছর যদি কোরবানীর হাটে ইন্ডিয়ান গরু না আসে তা হলে ষাঁড় ৪টির ন্যয্য মূল্য পেয়ে লাভবান হব। এই টাকা দিয়েই ভবিষ্যতে ডেইরী ও গরু মোটাতাজা ফার্ম গড়ে তুলব।
সাগরী সরকার আরো বলেন, স্বামী, সন্তান ও সংসার সামলিয়ে আমি কঠোর পরিশ্রম করে গরু লালন পালন করি। এতে সাফল্য পেয়েছি। সবাইকে নিয়ে ভাল আছি। আমি আমার এই ব্যবসা সম্প্রসারণ করে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই। প্রাণি সম্পদ অধিদপ্তর আমাকে সব ধরণের সহযোগিতা করে। আরো বড় খামার করার জন্য সরকারের সহয়োগিতা চাই।
সাগরী সরকারের স্বামী পলাশ বালা বলেন, আমি গ্যারেজের কাজে ব্যস্ত থাকি আমার স্ত্রী খড়, ভূষি, কুড়া ও ঘাস খাইয়ে গরু মোটাতাজা করে। আমাদের গরুর মাংসের কোয়ালিটি ভাল। গরুতে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না। তাই ক্রেতারা আগ্রহভরে আমাদের গরু কিনে নিয়ে যায়।
সাগরী সরকারের প্রতিবেশি নির্মল মন্ডল বলেন, ১০ বছর ধরে গরু মোটাতাজা করে গৃহবধূ সাগরী সরকার অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দেখা-দখি আমিও একটি গরু মোটা তাজা করেছি। আমাদের গ্রামের অনেকেই গরু মোটাতাজা করছেন। এটি এখন লাভজনক ব্যবসায় পরিনত হয়েছে। আমাদের গ্রামে এটি প্রচলন করেছেন সাগরী সরকার।
খাটিয়াগড় গ্রামের ইয়াকুব মুন্সি বলেন, সাগরী সরকারের মোটাতাজা করা গরুর মাংস নিরাপদ। তিনি গরু পালনে কোন অপদ্রব্য ব্যবহার করেন না। তাই তার গরু কোরবানীর মধ্যে ক্রেতারা আগ্রহভরে ক্রয় করে নেন। এই বছর তিনি ৪টি অস্ট্রেলিয়া জাতের ষাঁড় মোটাতাজা করেছেন। এই ষাঁড়গুলো কিনতে ক্রেতারা ইতিমধ্যে তার বাড়িতে আসছেন।
গোপালগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, সাগরী সরকার ১০ বছর ধরে গরু মোটাতাজা করে সংসারের অভাব অনটন দূর করেছেন। তিনি এটি করে সংসারে মোটা টাকার যোগান দিচ্ছেন। এতে পরিবারটি স্বচ্ছলতার সাথে চলতে পারছে। সাগরীর মতো গৃহবধূরা গরু মোটাতাজা করে সাবলম্বী হতে পারেন। সাগরী দেশের পরিশ্রমী গৃহবধূদের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে বড় গরুর খামার স্থাপনে সব ধরণের সহযোগিতা আমরা করে আসছি। ভবিষ্যতে তার জন্য এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা তার সাফল্য কামনা করি।
(এমএস/এএস/জুন ২০, ২০২৩)
পাঠকের মতামত:
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ
- সুন্দরবনে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়
- দিনাজপুরে নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, ৪ সহপাঠী আটক
- কালিগঞ্জের এআই ক্লিনিকে ডাঃ তানিয়ার ভুল সিজারে রোগী সাবিনার মৃত্যু
- পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘১০ টাকায়’ সিম কিনে প্রতারণার ফাঁদে আসমা!
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট
- রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
- মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে নিখোঁজ অনন্তের সন্ধান চেয়েছেন সহপাঠিরা
- সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
- সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ
- সাতক্ষীরায় পুলিশের উপস্থিতিতে বিএনপির তিন নেতা-কর্মীর চাঁদা আদায়, গ্রেপ্তার ১
- শিক্ষার্থী চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালার আয়োজন
- যে রক্তের দাগ মোছেনি : ২১শে আগস্ট থেকে ২০২৪’র রক্তাক্ত পরিক্রমা
- কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জের সাজু ও রেবতীর মৃত্যু
- ট্রানজিট নোড থেকে নিয়ম-প্রভাবক: বঙ্গোপসাগরে বাংলাদেশের অবকাঠামোগত শক্তি
- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আলোচনায় সরকার
- মাঠে ঘাম ঝরছে, চোখে জাতীয় দলের স্বপ্ন সিরাজগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের
- ডাক্তারের অবহেলার সিজারিয়ান রোগীর মৃত্যু
- কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা
- সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি সমাবেশ
- বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না দুই শিশুর, ঘাতক ট্রাক কেড়ে নিল বাবার প্রাণ
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- তাড়াশে বিগ্রেডিয়ার জেনারেল নজরুল হাসানের গণসংযোগ শুরু
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








