দিনাজপুরে হাঁস পালনে অনেক নারী উদ্যোক্তা স্বাবলম্বী
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের স্বামীর সংসার সামলানোর পাশাপাশি নিজের স্বপ্ন বাস্তবায়নে হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন কয়েকজন উদ্যোক্তা নারী। ক্ষুদ্র পরিসরে একটি খামারে ৮০ থেকে ১০০ টি হাঁস পালন করে আসছে তারা। এতে খামার থেকে প্রতি আড়াই মাসে খরচ বাদ দিয়ে প্রত্যক নারী উদ্যোক্তা খামারি আয় করছেন ১৬ হাজার থেকে ২০ হাজার টাকা। তাদের এই সফলতা দেখে অনেকেই হাঁস পালনে উৎসাহী হচ্ছেন।
দিনাজপুর সদর উপজেলার দ্বিঘন গ্রামে আনোয়ারা এবং সাবিনার পাশাপাশি বাড়ি। হাঁসের প্যাক প্যাক শব্দে এখন মুখরিত তাদের বাড়ি এবং পাশের ছোট দীঘি। খামারে কারো ৮০টি এবং কারো এক’শটি পেকিন বা বেইজিং জাতের হাঁস রয়েছে তাদের। বাড়ি থেকে ছেড়ে দিলে হাঁসগুলো সারিবদ্ধভাবে একই পুকুরে নামে। আবার বাড়িতে ফেবার সময় যার যেগুলো হাঁস সেগুলোই তার বাড়িতেই ফেরে। একটিও অন্যের বাড়িতে যায় না দলছুট হয়ে। শৃংখলাবোধ রয়েছে হাঁসের।
দ্বিঘন গ্রামের ফয়জুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) জানান, ‘একদিনের একটি বাচ্চা ৭০ টাকা দরে নীলফামারী জেলা থেকে ক্রয় করে আনি। ৭০ থেকে ৭৫ দিন লালন-পালন করার পর এই হাঁস প্রতিটি বিক্রি হয় ৭০০ থেকে ৭৫০ টাকা দরে। প্রতিটি হাঁসের বাঁচ্চার দাম এবং লালন-পালনে খাদ্য খরচ ও ওষুধসহ ব্যয় হয় ৩০০ টাকা। বিক্রি করে প্রতি হাঁস লাভ থাকে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা।’
একই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন(৩০) জানান, ‘তিনি প্রতিবেশি আনোয়ারা বেগমের দেখেই এই হাঁস পালন শুরু করেন। এখন তিনি খামার থেকে প্রতি আড়াই মাসে খরচ বাদ দিয়ে ১৬ হাজার থেকে ২০ হাজার টাকা লাভ করছেন। এতে তার সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে।দইি সন্তানকে পড়া-লেখা করাতে পারছেন।’
স্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে তাদের স্বামীরাও সহায়তায় এগিয়ে এসেছেন। স্ত্রীকে অনুপ্রেরণা যোগাতে মাঝে মধ্যে তারা হাঁসের খামার দেখাশুনাও করেন।
এ বিষয়ে আনোয়ার স্বামী ফয়জুল ইসলাম জানান, ‘আমি কৃষি কাজের ফাঁকে স্ত্রীর এই হাঁসের খামার দেখা-শুনাও করি। এতে আমাকে ভালোই লাগে।স্ত্রী যা লাভ করছে,তা ব্যাংকে জমা রাখে। আরো কিছু টাকা হলে কয়েক শতাংশ জমি কেনার চিন্তা-ভাবনা আছে।’
শুধু আনোয়ারা বেগম ও সাবিনা ইয়াসমিন নয়, সাবিত্রী, রূপালী, জোৎনা, নিলুফা, মনোয়ারা, শামসুন নাহার, খুশি, তৈয়বা, দিলরুবা, মহসিনা সহ হাঁস পালনে এমন অনেক নারী উদ্যোক্তা ক্ষুদ্র খামারি রয়েছে। তাদের এই সফলতা দেখে অনেকেই হাঁস পালনে উৎসাহী হচ্ছেন।
এলাকার গৃহিনী মরিয়ম বেগম জানান, ‘তিনিও হাঁসের খামার করতে চান। এজন্য তিনি সংশ্লিষ্ট এনজিওতে আবেদন করেছেন, কিছু টাকা লনের জন্য। টাকা পেলেও হাঁসের বাঁচ্চা কিনে আনবেন। শুরু করবেন, হাঁস পালন।’
দ্বিঘন, মারগ্রাম, দামপুকুরিয়া, মুরাদপুর, মালিগ্রাম, গোয়ালহাটসহ সদর উপজেলার কয়েকটি গ্রামে এমন ২৬টি হাঁসের খামার রয়েছে। প্রাণি সম্পদ বিভাগের পাশাপাশি এই এই হাঁস পালনে নারী উদ্যোক্ততাদের উদ্বৃদ্ধ ও সহযোগিতা করছে মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নামে দু’টি বে-সরকারি প্রতিষ্ঠান।
মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকের প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল আলম জানান, ‘সদর উপজেলার কয়েকটি গ্রামে এমন ২৬টি হাঁসের খামার রয়েছে। স্বামী-সংসারের উপর নির্ভরশীল না হয়ে নিজ পায়ে দাঁড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র অর্থ সহায়তা নিয়ে এমন হাঁস পালনের খামার করে অনেকে এখন আত্মনির্ভরশীল স্বাবলম্বী হয়েছেন। আমরা এমন নারী উদ্যোক্ততাদের উদ্বৃদ্ধ ও সহযোগিতা করছি। এমন নারী উদ্যোক্তাদের সাফল্য দেখে এখন অনেকের অনুপ্রেরণা পাচ্ছে, হাঁসের খামার করার।’
(এস/এসপি/জুন ২০, ২০২৩)
পাঠকের মতামত:
- ফরিদপুরে বড় ভাইয়ের বউকে কুপিয়ে জখম করেছে ছোটভাইয়ের পরিবার
- ‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’
- আইপিএলে নতুন দায়িত্বে সৌরভ গাঙ্গুলি
- দিনাজপুর ও লালমনিরহাটে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়
- উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!
- সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নির্দেশ
- মুকসুদপুরে রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
- চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার
- লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ
- সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি
- সোনাতলায় শারদীয় দুর্গোৎসব ঘিরে মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি
- দেবহাটায় সাইনবোর্ড তুলে নিয়ে মন্দিরের জমি দখলের হুমকি
- গোবিপ্রবি'তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন
- কাপ্তাইয়ে হাসিনা বেগম হত্যায় প্রধান আসামির ফাঁসি
- দুগপূজা উপলক্ষে ধামরাইয়ে বিশেষ আইন শৃংখলা সভা
- বড়াইগ্রামে পাশের বাড়ির টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
- তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন
- ধামরাইয়ে ২৩২টি মন্দিরে চলছে শারদীয়া দুর্গোৎবের প্রস্তুতি
- একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ১০ জনের
- গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
- গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
- চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৪ শতাংশ
- চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- শরীয়তপুরে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ রূপ নিল জনসমুদ্রে
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফানুস উৎসব থেকে বলছি
-1.gif)








