টুঙ্গিপাড়ায় তরুণ উদ্যোক্তা উর্মি আক্তারের কেক সমাদৃত
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : উদ্যোক্তা উর্মি আক্তারের কেক সাড়া জাগিয়েছেন। তার কেক ছাড়া জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্যকোন অনুষ্ঠান জমেই না। তার কেকের স্বাদ ও গন্ধ অতুলনীয়। এই জন্য উর্মি আক্তারের কেকের চাহিদা ব্যাপক। তাই প্রতিদিন তিনি কমপক্ষে ৫ থেকে ১০ পাউন্ড কেক বিক্রি করেন। কেক বিক্রি থেকে আয় করেন মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা। এই টাকা দিয়েই তিনি পড়াশোনার খরচ চালাচ্ছেন। আয়ের কিছু টাকা সঞ্চয় করছেন।
উর্মি আক্তার একজন মেধাবী শিক্ষার্থী। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটাগাতী সাহাপাড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। পিতা হাফিজুর রহমান পাটগাতী বাজারের গার্মেন্টস ব্যবসায়ী। মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন উর্মি আক্তার। তিনি পিএসসি, জেএসসি, এসএসসি ও এসএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। প্রতিটি পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। প্রাথমিক ও জুনিয়রে পেয়েছেন বৃত্তি। এখন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের অনার্স ২য় বর্ষে পড়াশোনা করছেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে তৈরী করছেন কেক। তার কেক টুঙ্গিপাড়া উপজেলায় জনপ্রিয় ও সমাদৃত হয়ে উঠেছে।
পাটাগাতী গ্রামে উর্মি আক্তারের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মধু মাসে তাদের বাড়ির আঙ্গিনায় সব ধরনের ফলের গাছে আম সহ বাহারী ফল ঝুলছে। এছাড়া বাড়ির বিভিন্ন পাশে রকমারি ফুল আর একপাশে শোভাপাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান। ফুল, ফল ও সবজিতে সাজানো বাড়িটি দেখতে মনোরম। তাদের ওয়াল সেট ঘরটি বেশ পরিপাটি। এই ঘরের একটি সুদৃশ্য কক্ষে রয়েছে কেক তৈরীর উপকরণ এবং ওভেন। ওই কক্ষেই শৈল্পিক হাতের নৈপূণ্যে উর্মি আক্তার তৈরী করেন কেক। এই কেকে ব্যাবহার করা হয় স্বাস্থ্যকর সব উপকরণ। কেক সাজানো হয় নান্দনিকতায়। এই কারণে উর্মি আক্তারের কেক টুঙ্গিপাড়া উপজেলায় সর্বজন প্রিয় হয়ে উঠেছে।
টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি বলেন, মেধাবী শিক্ষার্থী উর্মি আক্তার টুঙ্গিপাড়া উপজেলার একজন সৃজনশীল তরুণী। টুঙ্গিপাড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম টুঙ্গিপাড়ায় উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ গ্রহন করেন। এখন থেকে উর্মি আক্তার কেক তৈরীর ওপর প্রশিক্ষণ নেন। তারপর কেক তৈরী শুরু করেন। তার কেকে স্বাস্থ্যসম্মত উপাদান ব্যবহার করা হয়। তার কেক খেতে সুস্বাদু। স্বাদে গন্ধে অতুলনীয় এই কেক টুঙ্গিপাড়ার ঘরে ঘরে সমাদৃত। জন্মদিন বিবাহ বার্ষিকী সহ যে কোন অনুষ্ঠান আরো আকর্ষনীয় হয়ে ওঠে উর্মি আক্তারের কেকে। এছাড়া উপজেলা প্রশাসন এবং পুলিশের অনুষ্ঠানেও উর্মি আক্তারের কেক স্থান করে নিয়েছে।
উদ্যোক্তা উর্মি আক্তার বলেন, উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ থেকে ২ বছর আগে কেক তৈরীর প্রশিক্ষণ গ্রহন করি। প্রশিক্ষণ পেয়ে কেক তৈরী শুরু করি। ফেসবুকে পেজ খুলে এই কেকের প্রচার প্রচারণা শুরু করি। তারপর থেকে অনলাইনে কেকের অর্ডার আসতে শুরু করে। এখন প্রতিদিন গড়ে ৫ পাউন্ড থেকে ১০ পাউন্ড কেক তৈরী করে বিক্রি করছি। প্রতি পাউন্ড কেক ৪৫০ টাকা থেকে ৬০০ টাকা দরে বিক্রি করছি। পড়াশোনার পাশাপাশি কেক তৈরী করে মাসে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা আয় করছি। এই টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাচ্ছি। এছাড়া কিছু টাকা সঞ্চয় করছি। ভবিষ্যতে এ্যাডমিন ক্যাডার ও সেই সঙ্গে বড় উদ্যোক্তা হতে চাই। সেই লক্ষ্যেই কাজ করছি।
টুঙ্গিপাড়া উপজেলার পাটাগাতী সাহাপাড়া গ্রামের সজল সরকার বলেন, আমাদের গ্রামের উর্মি আক্তার খুবই মান সম্মত কেক তৈরী করেন। এই কেকের ডেকরেশন খুবই নান্দনিক। এই কেক সবার নজর কারে। কেক খেতে খুবই সুস্বাদু। তাই টুঙ্গিাপাড়া উপজেলায় উর্মি আক্তারের এই কেকে চাহিদা প্রচুর। কেক তৈরী করেই উর্মি আক্তার বেশ ভাল রোজগার করছেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, ‘উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ’ প্রশিক্ষণ গ্রহন করে উর্মি আক্তারের মতো আরো অনেকেই আত্মকর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টিতে আমরা সহেযোগিতা করেছি। তাই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য টুঙ্গিপাড়া সহ আশপাশের উপজেলায় সমাদৃত হয়েছে। উদ্যোক্তা সৃষ্টি ও তাদের সব ধরণের সহযোগিতা করার জন্য উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ সব সময় টুঙ্গিপাড়া উপজেলার যুবকদের পাশে রয়েছে।
(টিবি/এসপি/জুলাই ১২, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’
- নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
- ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই
- ‘গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন’
- আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
- মুক্তিবাহিনী কুমিল্লায় রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে
- দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
- চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন
- ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেনের চাটমোহর স্টেশনে যাত্রাবিরতি
- দু’দিন পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু
- মুক্তিপন দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা
- কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা
- প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাট যুবদলের দোয়া মাহফিল
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি : রিজভী
- বগুড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
- এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
- ‘৫ ডিসেম্বর বগুড়া সফরে আসবেন প্রধানমন্ত্রী’
- তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ
- কাঞ্চনজঙ্ঘা: স্বপ্ন, অপেক্ষা ও অপূর্ণতার দীর্ঘশ্বাস
- রূপপুরের নিরাপত্তাব্যবস্থার প্রশংসায় আইএইএ, জরুরি প্রস্তুতিতে পাঁচ বিষয়ে উন্নতির তাগিদ
- ‘দেশপ্রেমিক’ ‘তৌহিদী জনতা’ ও ‘ফ্যাসিস্ট দোসর’
- রাজনীতির আগুনে পুড়ছে দেশ: নিরাপত্তা দেবে কে?
- বিলাইছড়িতে পরিত্যক্ত একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে ৪১ বিজিবি
- আসামি সাদ্দামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- বিজুলী আলোক
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








