আত্মকর্মসংস্থান তৈরিতে দুই বোনের স্ট্রিট ফুডের ব্যবসা
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার জান্নাতুল ফোয়ারা অন্তরা ও জান্নাতুল ফাতেমা অনন্যা নামের দুই বোন মিলে গড়ে তুলেছেন খাবারের দোকান। অস্থায়ী এই খাবারের দোকান প্রতিদিন শহরের শামসুল হূদা স্টেডিয়াম রোড়ে বসছে। একটা ভ্যানগাড়ি প্রস্তুত করে সুচারু ভাবে সাজিয়ে সুন্দর পরিবেশে বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুই বোন মিলে ক্রেতাদের মাঝে খাবার পরিবেশন করছেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা করা অন্তরা পড়াশুনা শেষে নিজ শহরেই থেকে চাকুরি করতে চেয়েছিলেন। কিন্তু মনের মত চাকুরি না পাওয়াতে ছোট বোন অনন্যাকে সাথে নিয়ে শুরু করেন স্ট্রিট ফুডের ব্যবসা। প্রায় ১ লক্ষ টাকা মূলধন নিয়ে ‘খাই খাই’ দ্যা ইয়াম্মি বাইটস নামে ভ্রাম্যমাণ দোকান তৈরি করেন। অনেক দিনের পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া। ছোট বোন জান্নাতুল ফাতেমা অনন্যা সরকারি মহিলা কলেজের (স্নাতক) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি পড়াশুনার পাশাপাশি বড় বোনের সাথে খাবারের দোকানে কাজ করছেন। রাস্তার পাশে খাবারের ব্যবসা শুরু করা নিয়ে তাদের ভিতরে কোনো সংকীর্ণতা কাজ করেনি। বরং অনেক দিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারাতে তাদের বেশি আনন্দ। অন্তরা, অনন্যার খাই খাই দোকানে কম মূল্যে, মানসম্মত খাবার তৈরি হচ্ছে। খাবার নিজেরাই তৈরি করে নিজেরাই পরিবেশন করছেন। এই দোকানে পাওয়া যাচ্ছে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, নাচোস, বার্গার, মম, মিড বক্সসহ নানা রকম মুখোরোচক খাবার। খুব দ্রুত সময়ে মধ্যে মাশরুমের তৈরি যাবতীয় খাবার এখানে নায্য মূল্যে পাওয়া যাবে।
জান্নাতুল ফোয়ারা অন্তরা বলেন, আমি বিসিএমসি কলেজ থেকে টেক্সটাইলে ডিপ্লোমা করেছি। অপাতত পড়াশুনা শেষ। যশোরের ভিতরে তেমন সুবিধাজনক কোনো চাকুরি পাচ্ছিলাম না। ছোট বোনকে সাথে নিয়ে এই খাবারের দোকান করেছি। রাস্তার পাশে বসে খাবার বিক্রি করা নিয়ে আমরা হীনমন্যতায় ভুগছি না। বরং নিজে কিছু করার চেষ্টা করছি বলে নিজের কাছেই খুব ভালো লাগছে। পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। ক্রেতাদের উপস্থিতিও আশানুরূপ ভালো।
জান্নাতুল ফাতেমা অনন্যা বলেন, পড়াশুনার পাশাপাশি বড় বোনকে দোকানের কাজে সহযোগিতা করছি। আমাদের দুই বোনের অনেক দিনের স্বপ্ন ছিলো নতুন কোনো কিছু করার। সেই সুবাধে এমন ব্যতিক্রম কিছু করা। আসলে রাস্তার পাশে এমন দোকান নিয়ে বসতে পারাটা সাহসের বিষয়। আমরা লোকলজ্জার ভয় না করে কাজের মধ্য দিয়ে নিজেদের মত করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। বন্ধু বান্ধবদের অনেক সহযোগিতা পাচ্ছি। ওরা দোকানে আসছে উৎসাহ দিচ্ছে। ওদেরও একটা বসার মত জায়গা হয়েছে।
(এসএ/এসপি/মে ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’
- নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
- ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই
- ‘গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন’
- আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
- মুক্তিবাহিনী কুমিল্লায় রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে
- দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
- চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন
- ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেনের চাটমোহর স্টেশনে যাত্রাবিরতি
- দু’দিন পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু
- মুক্তিপন দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা
- কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা
- প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাট যুবদলের দোয়া মাহফিল
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি : রিজভী
- বগুড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
- এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
- ‘৫ ডিসেম্বর বগুড়া সফরে আসবেন প্রধানমন্ত্রী’
- তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ
- কাঞ্চনজঙ্ঘা: স্বপ্ন, অপেক্ষা ও অপূর্ণতার দীর্ঘশ্বাস
- রূপপুরের নিরাপত্তাব্যবস্থার প্রশংসায় আইএইএ, জরুরি প্রস্তুতিতে পাঁচ বিষয়ে উন্নতির তাগিদ
- ‘দেশপ্রেমিক’ ‘তৌহিদী জনতা’ ও ‘ফ্যাসিস্ট দোসর’
- রাজনীতির আগুনে পুড়ছে দেশ: নিরাপত্তা দেবে কে?
- বিলাইছড়িতে পরিত্যক্ত একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে ৪১ বিজিবি
- আসামি সাদ্দামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- বিজুলী আলোক
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








