শৈশব থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই
অবশেষে পুলিশে চাকরি পেলো অদম্য প্রমিতা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সম্প্রতি মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে দেড়হাজার আবেদনকারীর মধ্যে উপজাতি কোটায় একজনসহ ৫৬ জন উত্তীর্ণ হন। যার বেশিরভাগই এসেছেন জেলার প্রান্তিক পর্যায় থেকে। এর মধ্যে প্রমিতা দেব (১৯) নামে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আব্দালপুর গ্রামের নি¤œবিত্ত পরিবারে বেড়ে ওঠা তরুণীও চাকুরী পেয়েছে পুলিশ বাহিনীর কনস্টেবল পদে। অবশ্য এর আগে আওয়ামীলীগ আমলে পরীক্ষা দিয়েও ভাইবাতে সুযোগ হয়নি ওই তরূণীর। জীবনে বহু প্রতিকূলতা এসেছে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন, তবুও হাল ছাড়েননি। এখন পরিবারের প্রয়োজনে চাকুরীটা তার লাগবেই। অদম্য ও কঠুর প্ররিশ্রমী প্রমিতা ভেঙ্গে না পড়ে একবছর সময়টাতে বেশ প্রস্তুতি নিয়ে ফের কসস্টেবল পরীক্ষায় নাম লেখায়।
শৈশব থেকে পুলিশ হবার সপ্নে বিভোর প্রমিতার ভাগ্যের চাকা খুলে যায় এবার। কনস্টেবল পদের জন্য সব ধাপ পেড়িয়ে উত্তীর্ণদের তালিকায় তার নামও উঠে আসে। গত ৪ ডিসেম্বর রাতে পুলিশ লাইন্সে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন। সেখান থেকে মিলে উত্তীর্ণ তালিকায় যোগ হওয়া আত্মবিশ্বাসী ও কঠুর প্ররিশ্রমী প্রমিতা দেব নামে কলেজ পড়ুয়া ওই তরুণীর খোঁজ। প্রমিতা ছাড়াও জেলায় এবারের কনস্টেবল পদে উত্তীর্ণ হয়েছেন চা শ্রমিকের সন্তানও। তবে প্রমিতার বেড়ে উঠা সহ জীবন-সংগ্রাম আর প্রবল আত্মবিশ্বাসটা চমকে উঠার মতো।
সরেজমিন ঘুরে জানা যায়, আব্দালপুর গ্রামে সাড়ে ৩শত সনাতন ধর্মালম্বী পরিবারের বসবাস। এদের বেশিরভাগই পেশায় প্রান্তিক কৃষক। এমনই এক কৃষক পরিবারে বেড়ে উঠা প্রমিতাদের। প্রমিতাদের বাড়িতে প্রবেশ করতে চোখে পড়ে পাশের মাঠে টমেটোর চারা গাছে পানি দিচ্ছেন। সাংবাদিক জেনেই ছুটে আসেন আমাদের কাছে। বাড়িতে প্রবেশ করার পর পরিবারের লোকজন সহ আশপাশের প্রতিবেশীরাও ভীড় জমান। প্রমিতার পুলিশে চাকুরী হওয়ায় তাদেরও চোখে-মুখে আনন্দের বার্তা। জানতে চাইলাম, তার বেড়ে উঠা সহ নানা প্রসঙ্গ।
জানা যায়, বাবা লন্টু দেব আর চার বোন নিয়েই তাদের সংসার। প্রমিতার মা দিপালী রাণী দেব ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালে মারা যাওয়ার পরের বছর তার বড় বোনের বিয়ে হয়। সেই থেকে ছোট দুই বোন আর অসুস্থ বাবাকে দেখাশুনা, রান্না-বান্নার মতো কঠিন কাজ সামলে নেন শৈশব থেকে। তীব্র অভাব আর টানাপুড়নের সংসার তাদের। অর্থ সঙ্কটে অনেক সময় পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হয়েছে। তবুও পড়া-লেখার হাল ছাড়েননি অদম্য এই তরুণী। মা ছাড়া পরিবারে নিত্যনতুন সঙ্কট আর অভাব তাঁকে সেই শৈশব থেকে ভাবনায় ফেলে দেয়। পরিবারের আয়ের উৎস বলতে প্রমিতার বাবা সবজির চারা বিক্রি করেন। তাতেই কোনরকম চলে সংসার। বর্তমানে এই তরুণী মৌলভীবাজার মৌলভীবাজার সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ পর্যন্ত বেড়ে উঠার নানা স্মৃতি তুলে ধরে প্রমিতা জানান, সপ্ন ছিল পুলিশ হবার। পরিবারের প্রয়োজনে চাকুরীটা আমাকে করতে হবে। আমার বয়সী মেয়েরা প্রতিদিন ৮ থেকে ৯ টার মধ্যে ঘুম থেকে ওঠেনা। অথচ আমাকে প্রতিদিন ৫ টা থেকে ৬টার মধ্যে ঘুম থেকে ওঠতে হয়। রান্না করে তারপর স্কুলে যেতে হতো। প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত কোন দিন কোচিং কিংবা প্রাইভেট পড়িনি। যা পড়ার সবই স্কুলে শেষ করে আসতাম। শুধু মাত্র পরীক্ষার সময় সকালে ঘরে পড়া শেষ করে যেতাম। স্কুলের স্যাররাও আমাকে সাহায্য করতেন। পড়াশোনা চালাতে অনেক সময় টাকা থাকতনা, ভর্তির জন্য প্রতিবেশীরা টাকা দিয়ে সহযোগীতা করেছেন।
প্রমিতার কাকি মা রিতা দেব বলেন, ওর ছোটবেলা মা মারা যান। এখন রান্না সহ সবই ওকে করতে হয়। এর ফাঁকে পড়াশোনাও করতে হয়। অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। এসব করে শেষ পুলিশের চাকুরীর জন্য পরীক্ষা দিতে যায়। যেদিন তার পরীক্ষা সেদিন তার চাচা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাতে পড়তে পারেনি। পরদিন কান্না করতে করতে পরীক্ষা দিতে যায়।
প্রমিতার প্রতিবেশী কাকা বানু লাল দেব বলেন, এই মেয়েটা লেখা-পড়া চালাতে গিয়ে অনেক কষ্ট করেছে। হিমশিম খেয়েছে। কোন দিন প্রাইভেট পড়েনি, কোচিং করেনি। অনেক কষ্টের বিনিময়ে সরকারি কলেজে ভর্তি হয়েছে। এখন সে পুলিশে চাকুরী পাওয়ায় আমরা খুশি, সব চেয়ে বেশি খুশি হয়েছি তার চাকুরীর জন্য কোন ঘোষ দিতে হয়নি, টাকাও খরচ করতে হয়নি।
প্রতিবেশী ইলা দেব প্রমিতার চাকুরী হওয়ায় আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন। বলেন, শৈশবে তাদের মা মারা যান, গোটা পরিবারে অসহায়ত্ব নেমে আসে। স্কুল থেকে ফিরে অনেক সময় আমাদের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করত। ইলা দেব বলেন, আমি জানতাম টাকা ছাড়া পুলিশে চাকুরী হয়না, গত পুলিশে নিয়োগের সময়ও টাকা ছাড়া ওর চাকুরী হয়নি। আমার নিজের মধ্যেও অনেকে বলেছেন টাকা ছাড়া চাকুরী হবেনা। কিন্তু এবার জানতে পারলাম কোন টাকা লাগেনি।
এদিকে প্রমিতার পুলিশে চাকুরী হওয়ায় পরিবার-স্বজন আর বান্ধবীদের পাশাপাশি খুশির বন্যা পাড়া-প্রতিবেশীর মাঝেও। তাই প্রমিতাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভীড় লেগেই আছে সারাক্ষণ।
প্রমিতার বাবা লন্টু দেব বলেন, অনেক কষ্ট করে চলে পরিবার। আমার মেয়ে অনেক কষ্ট করে পড়া-লেখা করেছে। মানুষও সাহায্য করে। চাকুরীটা হওয়ায় অনেক খুশি হয়েছি।
এ বিষয়ে পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন বলেন, কোন রকম তদবির বা সুপারিশ হয়নি। মেধা আর যোগ্যতায় এ নিয়োগ হয়েছে।
(একে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’
- নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
- ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই
- ‘গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন’
- আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
- মুক্তিবাহিনী কুমিল্লায় রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে
- দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
- চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন
- ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেনের চাটমোহর স্টেশনে যাত্রাবিরতি
- দু’দিন পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু
- মুক্তিপন দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা
- কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা
- প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাট যুবদলের দোয়া মাহফিল
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি : রিজভী
- বগুড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
- এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
- ‘৫ ডিসেম্বর বগুড়া সফরে আসবেন প্রধানমন্ত্রী’
- তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ
- কাঞ্চনজঙ্ঘা: স্বপ্ন, অপেক্ষা ও অপূর্ণতার দীর্ঘশ্বাস
- রূপপুরের নিরাপত্তাব্যবস্থার প্রশংসায় আইএইএ, জরুরি প্রস্তুতিতে পাঁচ বিষয়ে উন্নতির তাগিদ
- ‘দেশপ্রেমিক’ ‘তৌহিদী জনতা’ ও ‘ফ্যাসিস্ট দোসর’
- রাজনীতির আগুনে পুড়ছে দেশ: নিরাপত্তা দেবে কে?
- বিলাইছড়িতে পরিত্যক্ত একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে ৪১ বিজিবি
- আসামি সাদ্দামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- বিজুলী আলোক
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








