পাঁচ ক্যাটাগরিতে সংবর্ধনা পেলেন ৫ জয়িতা
স্টাফ রিপোর্টার : অর্থনৈতিক, শিক্ষা, সমাজ উন্নয়ন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুসহ মোট পাঁচ ক্যাটাগরিতে সাফল্যের আলোয় নিজেকে উদ্ভাসিত করেছেন যেসব নারী, তাদের মধ্য থেকে পাঁচ জয়িতাকে (সফল নারী) নির্বাচিত করে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে `জয়িতা অন্বেষণে বাংলাদেশ` কার্যক্রমের অধীনে ঢাকা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় এর আয়োজন করে।
ঢাকা বিভাগের সবগুলো জেলা হতে প্যানেল বিচারকের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। অর্থনৈতিকভাবে, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জন, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যেসব নারী তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৬৫ জন থেকে ১০ জনকে নির্বাচিত করা হয়। এরপর পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। আজ তাদের সংবর্ধনা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছা. বৃষ্টি খাতুন, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আমিনা ফাহমিদা খানম, সফল জননী হিসেবে মোছা. রওশনারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এমন নারী হিসেবে ফিরোজা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কোহিনুর আক্তার জুঁই।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নারীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করে তাদের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে। সরকারের বিভিন্ন নারীবান্ধব উদ্যোগের কারণে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের ফলে সারা বিশ্বে বাংলাদেশের নারীর উন্নয়ন এবং ক্ষমতায়ন নজর কাড়তে সক্ষম হয়েছে।
ঢাকা বিভাগের কমিশনার হেলালুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, সচিব নাছিমা বেগম প্রমুখ।
(ওএস/এসপি/এপ্রিল ২৯, ২০১৭)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার আবাদেরহাটে জমি দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: চার মাসে আক্রান্ত ১১৮৫, মৃত্যু ১২
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ পেল ওয়ালটন
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু চাষি হলেন রেনুকা
- প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
- সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার
- দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
- ‘আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন’
- খালি রিকশার চাকার নিচে বিদ্যুৎ
- শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু
- সরবরাহশৃঙ্খলের ভূরাজনীতি: সীমান্তের সংকেত থেকে ক্ষুদ্র ব্যবসার আর্থিক ঝুঁকি
- রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা
- সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
- ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- সুবর্ণচরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে দিলেন যুবদল নেতা নাহিদ উদ্দিন
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনী পালং থানার রাজগঞ্জের কাছে নদীর পাড়ে এ্যামবুশ পাতে
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- হেমন্ত মানে
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
-1.gif)








