বরিশালে রোপা-আমন আবাদে রেকর্ড
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কৃষকের সবুজ স্বপ্নে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। চোখ যতদূর যায় দৃষ্টিজুড়ে এখন সবুজ রোপা আমন ধান বাতাসে দোল খাচ্ছে। প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ভরা। রোপা আমন ধানের ভালো ফলনের আশায় কৃষকের মুখে ফুঁটেছে হাসি।
দেশের অন্যতম খাদ্য ভান্ডার বরিশালের সর্বত্র বিস্তীর্ণ মাঠজুড়ে সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মতো সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলে উঠেছে কৃষকের স্বপ্ন। চলতি মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন এ অঞ্চলের চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে এবার ৬৯৫ হেক্টর বেশি জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের কৃষক বাবুল হাওলাদার জানান, ২০ শতক জমিতে রোপা-আমন ধান চাষ করেছেন। সার, বীজ, কীটনাশক, ক্ষেত প্রস্তুত ও বিবিধ খরচ মিলিয়ে তার প্রায় চার হাজার টাকা খরচ হয়েছে। দুর্যোগের কবলে না পরলে তিনি প্রায় দশ মণ ধান ঘরে তুলতে পারবেন বলে জানিয়েছেন। বর্তমান বাজারে প্রতি মণ ধান এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, রোপা আমনের মধ্যে দুটি জাত রয়েছে। এরমধ্যে একটি উফশী, অপরটি স্থানীয় জাতের আমন ধান। জেলার ১০টি উপজেলায় মোট ১ লাখ ২৪ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এরমধ্যে আবাদ হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৪৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬৯৫ হেক্টর বেশি।
চলতি বছর বরিশাল সদর উপজেলায় রোপা আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫ হাজার ৪০০ হেক্টর, আবাদ হয়েছে ১৫ হাজার ৪৩০ হেক্টরে। বাবুগঞ্জ উপজেলায় রোপা আমন আবাদে মোট লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৫৫৫ হেক্টর। আবাদ হয়েছে নয় হাজার ৬০০ হেক্টর। উজিরপুর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল সাত হাজার ৭০০ হেক্টর। আবাদ হয়েছে সাত হাজার ৬৮৫ হেক্টর। বাকেরগঞ্জ উপজেলায় মোট লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ১০০ হেক্টর। আবাদ হয়েছে মোট ২৭ হাজার ৭০০ হেক্টর। গৌরনদী উপজেলায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ছয় হাজার ৯০০ হেক্টর। আবাদ হয়েছে ৬ হাজার ৮৫০ হেক্টরে। আগৈালঝাড়া উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭১০ হেক্টর, আবাদ হয়েছে ৬০০ হেক্টর। মুলাদী উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪ হাজার ২০০ হেক্টর, আবাদ হয়েছে ১৪ হাজার ২৫০ হেক্টর। হিজলা উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৪৩০ হেক্টর, আবাদ হয়েছে ১৩ হাজার ৬২০ হেক্টর। মেহেন্দিগঞ্জ উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৩ হাজার ১২০ হেক্টর, আবাদ হয়েছে ২৩ হাজার ১০০ হেক্টর। বানারীপাড়া উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল পাঁচ হাজার ৪১০ হেক্টর, আবাদ হয়েছে পাঁচ হাজার ৫৫০ হেক্টর। বরিশাল মেট্রোপলিটন এলাকায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২৫ হেক্টর জমি, আবাদ হয়েছে ৫১০ হেক্টরে।
গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান বলেন, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আমরা কৃষকের যেন কোনো সমস্যায় পরতে না হয় সেজন্য সার্বক্ষণিক মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলছি। কৃষকদের মাত্রাতিরিক্ত সার, কীটনাশক প্রয়োগে নিষেধ ও সচেতন করে আসছি। বিপরীতে আলোক ফাঁদ পদ্ধতিতে পোকামাকড় দমনে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সাবিনা ইয়াসমিন বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে এবার ৬৯৫ হেক্টর বেশি জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার কৃষক বেশ লাভবান হবেন।
(টিবি/এসপি/অক্টোবর ৩১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘নিজামী-সাঈদী সংসদে কখনো স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেননি’
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘সামরিক সরকার দেয়াল থেকে রাজনৈতিক স্লোগানসমূহ মুছে ফেলার নির্দেশ দেয়’
- রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশ
- কাপ্তাইয়ে ঝড়ে উপড়ে পড়ল গাছ, দুই বসতঘর বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা
- তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামির মামলা
- কানাইপুরের কাশিমাবাদ-কানাইডাঙ্গি গ্রামে যা ঘটেছিল
- সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
- দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
- ফুলপুরে ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
- মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- বাড়িঘর ভাঙচুর শেষে একই পরিবারের চার নারীসহ ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- শ্রীধাম শ্রীঅঙ্গন পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার
- ঐতিহাসিক চিৎমরম বিহারে ধর্মীয় আচারে শামিল সন্তু লারমা
- দৌলতদিয়ায় এক পাঙাস ৭১ হাজারে বিক্রি
- সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
- মুন্সীগঞ্জে দেহ ব্যবসার অভিযোগে ৯ নারী আটক
- বঙ্গবন্ধুর মতোই সাহসী: এক অবিনাশী যৌবনের নাম শেখ জামাল
- কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, ধ্বংস করে মাটিচাপা
- গোপালগঞ্জে বাল্যবিয়ে, বরকে জেল ও জরিমানা
- ফরিদপুরে ট্রিপল মার্ডার, অভিযুক্ত আকাশ গ্রেপ্তার
- পানিতে ডুবে দুই বোনের মৃত্যু, পরিবারের পাশে দাঁড়ালেন শাহজাহান এমপি
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
-1.gif)








