কেন্দুয়ায় জৈব বালাই নাশক পদ্ধতিতে ১০০ হেক্টর জমিতে হবে খিরা চাষ
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : ঐতিহাসিক জালিয়ার হাওড়ের পশ্চিম দক্ষিণ কোনে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামের অদূরে বর্ণী নদীর তীরে উন্নত জৈব বালাই নাশক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রায় ১শ হেক্টর অর্থাৎ আঞ্চলিক ভাষায় ২৪৭ একর জমিতে হচ্ছে খিরা চাষ। খিরা চাষকে একটি অর্থকরি ফসল হিসেবে গুরুত্ব দিয়ে নেত্রকোণা জেলা প্রশাসনের পরামর্শমতে উপজেলা প্রশাসন থেকে ৭৫ জন খিরা চাষিকে বিনামূল্যে বীজ, রাসায়নিক কীট ও জৈব বালাইনাশক দেয়া হচ্ছে। বৃহস্পতিবার কৃষকদের হাতে এ সহযোগিতা তুলে দেয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান, ওই এলাকায় এমনিতেই চাষিরা খিরা চাষ করে থাকেন। তবে কোন পরিকল্পনা ও বালাই নাশক প্রযুক্তি ছাড়াই খিরা চাষ করার ফলে চাষ করা জমিতে যে পরিমান সুষ্ঠু ফলন উৎপাদন হবার কথা সে পরিমান ফলন তারা পাচ্ছেন না। এ বিষয়টি গুরুত্ব দিয়ে উন্নত জৈব বালাইনাশক প্রযুক্তিতে ১শ হেক্টর জমিতে খিরা চাষের বিষয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যে প্রকল্পটিতে জেলা প্রশাসনের পরামর্শ মতে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। ৭৫ জন কৃষক এ আর্থিক সহায়তার আওতায় আসছে।
তিনি বলেন, খিরার সুষ্ঠু ফলন উৎপাদনের জন্য বীজ বপন থেকে শুরু করে ফলন তোলা পর্যন্ত কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা দেবে।
কৃষকদের নিজস্ব পদ্ধতিতে খিরা চাষ করা হলে যেখানে ১ হেক্টর জমিতে ২০ মেট্রিকটন খিরা উৎপাদন হত সেক্ষেতে উন্নত জৈব বালাই নাশক প্রযুক্তিতে ১ হেক্টর জমিতে ২৫ মেট্রিকটন খিরা উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। এতে প্রতি কেজি ১০ টাকা মূল্যে ১ হেক্টর জমিতে খিরার উৎপাদন মূল্য হবে ২ লাখ ৫০ হাজার টাকা। সে অনুপাতে ১শ হেক্টর জমিতে উৎপাদন মূল্য হবে ২ কোটি ৫০ লাখ টাকা। যদি বড় ধরনের প্রাকৃতিক কোন দূর্যোগ দেখা না দেয় তাহলে খিরা উন্নত জৈব বালাই নাশক প্রযুক্তিতে ১শ হেক্টর জমিতে খিরা চাষিদের মুখে ফুটবে প্রাণের হাসি।
(এসবি/এসপি/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








