শখের বশেই এলোভেরা চাষ করছেন মাদারীপুরের সাগর
আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর : পড়াশুনা ও চাকুরীর পাশাপাশি শখের বশেই এলোভেরা চাষ করছেন মাদারীপুরের সাগর হোসেন মাতুব্বর। বর্তমানে তার ছাদ বাগানে বড় আকারের অর্ধশতাধিক গাছ ও প্রায় শতাধিক চারা গাছ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, একতলা বিল্ডিং এর ছাদের উপর সাগর গড়ে তুলেছেন এই এলোভেরার বাগান। পাচ লিটারের সোয়াবিন তেলের বোতলসহ বিভিন্ন প্লাস্টিকের বোতল ও নানা ধরণের পরিত্যাক্ত পাত্রে লাগিয়েছেন এলোভেরা গাছ। তেমন কোন খরচ ছাড়াই এই বাগান দিনে দিনে বড় হচ্ছে। বর্তমানে তার বাগানে বড় আকারের অর্ধশতাধিক ও শতাধিক চারা গাছ আছে। মাত্র এক বছরের এলোভেরার বিস্তৃর লাভ করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পানিছত্র টিবি ক্লিনিক সড়কের হিজলাতলা মসজিদ সংলগ্ন এলাকার মাসুদুর রহমান খোকন ও মোসা. ইরা বেগমের ছেলে সাগর হোসেন মাতুব্বর। রাস্ট্র বিজ্ঞানে অর্নাস প্রথম বর্ষে আছেন। বর্তমানে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ডিজিটাল সেন্টার পরিচালনার (ইউডিসি) কাজ করছেন। এর আগে ২০১৮ সাল থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনে মাদারীপুর জেলার বিভিন্ন ধাপে ধাপে স্মার্ট কার্ড বিতরণের কাজ করছেন।
এ ব্যাপারে সাগর হোসেন মাতুব্বর বলেন, এলোভেরা গাছ লাগানোর শুরুটা ছিলো আমার মায়ের অসুস্থতার জন্য। ২০২০ সালের শেষে দিকে মা পেট ব্যাথাসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়েন। তখন আমার একজন পরিচিত ডাক্তার বলেন মাকে এলোভেরার সরবত খাওয়াতে। তখন এলোভেরা বাজার থেকে কিনে এনে মাকে সরবত খাওয়াতাম। কখনও কখনও বাজারে এলোভেরা পাওয়া যেতো না। তাছাড়া প্রতিদিন কিনতে সমস্যায়ও পড়তে হতো। সে সময় আমার চাচা মো. আওলাদ হোসেন মাতুব্বরের পরামর্শে ও তার দিননিদের্শনায় ২টি গাছ দিয়ে এলোভেরা লাগানো শুরু করি। মা এলোভেরার সরবত খেয়ে অনেক উপকার পান। এতে করে গাছ লাগাতে উৎসাহ পাই। এখন অবশ্য শখের বসেই এই গাছ চাষ করছি।
সাগর আরো বলেন, আমার পড়াশুনা ও চাকুরী করার জন্য অনেক সময় গাছের যত্ন নিতে পারি না। সে ক্ষেত্রে আমার ছোট ভাই রায়হান সজল ও সোহান এবং বোন হুমায়রা জান্নাত শোভা এলোভেরা গাছের যত্ন নেন। বড় গাছের পাশ দিয়ে নতুন চারা হয়। তখন সেই চারাগুলো তারা বিভিন্ন টপে রোপণ করেন। মাত্র ২ টি গাছ নিয়ে ছাদ বাগান শুরু করলেও এখন আমার বাগানে অর্ধশতাধিক বড় গাছ ও শতাধিক চারা গাছ আছে।
এ ব্যাপারে রায়হান সজল বলেন, বিভিন্ন কাজের জন্য গাছের যতœ নেয়া সম্ভব হয় না। তবে নিয়মিতভাবে যতœ নিতে পারলে এগুলো আরো বৃদ্ধি পেতো। তবে যে কেউ ইচ্ছে করলেই ছাদে, বারান্দায় বা উঠোনো এলোভেরার বাগান করতে পারেন। এই এলোভেরা যেমন উপকারী তেমনি এটি বিক্রি করেও লাভবান হওয়া সম্ভব। তবে আমরা এখনও বিক্রি শুরু করিনি। তবে কারো প্রয়োজন হলে তাকে বিনামূল্যেই দিয়ে থাকি।
এলোভেরার বাগান দেখতে এসে স্বেচ্ছাসেবক মিলন মুন্সি বলেন, সাগর অল্প দিনেই ছাদে এলোভেরার সুন্দর বাগান বানিয়েছেন। পড়াশুনা ও কাজের পাশাপাশি এই উদ্যোগ খুবই প্রসংশার।
এ ব্যাপারে মাদারীপুর পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা রাজন মাহমুদ বলেন, সাগরের এই উদ্যোগকে স্বাগত জানাই। সাগরের এই ছাদ বাগান দেখে অনেকেই উৎসাহ পাবেন। এলোভেরা সৌন্দর্যের পাশাপাশি একটি ঔষুধি গাছ। এই গাছের অনেক উপকার পাওয়া যায়। তাছাড়া যে কেউ চাইলে এলোভেরা চাষ করে তা বিক্রি করে আয়ও করতে পারবেন। ছোট ছোট টপে এই গাছগুলো লাগানো যায়। তাই বাজার থেকে টাকা দিয়ে টপ কিনে না এনেও নিত্যপ্রয়োজনীয় প্লাস্টিকের বোতল বা পরিত্যক্ত কোন পাত্রে এই গাছ লাগানো যায়। তাছাড়া এলোভেরা গাছের পাশ দিয়েই ছোট ছোট চারা জন্মে। তাই সেগুলো রোপণ করেই তেমন কোন খরচ ছাড়াই গাছ বৃদ্ধি করা যায়। তাই অনেকেই ইচ্ছে করলেই এলোভেরা চাষ করে আর্থিকভাবে জীবন বদলাতে পারেন।
(এএস/এসপি/নভেম্বর ১১, ২০২১)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








