আমনকে ঘিরে গলাচিপায় কৃষকের চোখ ভরা স্বপ্ন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : “ধন ধান্য পুস্প ভরা, আমাদের এই বসুন্ধারা”-কথাটির সার্র্থকতার খোঁজ মিলছে দেশের দক্ষিণ সমুদ্র উপকূলে দেশের অন্যতম খাদ্য ভান্ডার বরিশার। সবুজের মাঠে বাতাসে দোল খাচ্ছে সোনালী পাকা আমণ ধান। তাই বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সর্বত্র মাঠ জুড়ে সোনালী আমণ ধানে বিস্তীর্ণ ক্ষেত।
রোপিত আমণ ধান গাছের বুক চিরে বেরিয়েছে কৃষকের সোনালী স্বপ্ন। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মতো সবুজ সোনালী মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। কৃষকের সবুজ সোনালী স্বপ্নে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। চোখ যতদূর যায় দৃষ্টিজুড়ে এখন সোনালী পাকা আমণ ধান বিস্তীর্ণ মাঠের পর মাঠ। রোপা আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুঁটেছে। প্রত্যন্ত গ্রামের কিছু কিছু জায়গায় চলছে কৃষকের ধান কাটা মহোৎসব !
সরেজমিনে একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর ফলন ভালো হয়েছে। কিন্তু এবছর রোগ বালাই বেশি থাকায় কৃষকের কিটনাশক ও সার বেশি লাগায় খরচের পরিমান বেড়েছে প্রতি বছরের তুলনায় অনেক বেশি।
গলাচিপা সদর ইউনিয়নে উত্তর বোয়ালিয়ার কৃষক মিজানুর (৩৫) বলেন, এ বছর ২৪০শতক জমিতে আমণ ধান চাষ করেছি এতে খরচ হয়েছে প্রায় ২৮হাজার টাকা। ফলন ভালো হওয়ায় ১২০মণ ধান ধান তুলতে পারবো বলে আশা করছি। তবে এবছর রোগ বালাই বেশি হওয়ার কারনে খরচের পরিমান হয়েছে অনেক বেশি।
কৃষক রণজিৎ পাল বলেন, এবছর ২৭০ শতক জমিতে আমণ ধান চাষ করেছি ফলন এবার মোটামুটি ভালো হয়েছে কিন্তু রোগ বালাই একটু বেশি থাকায় খরচের পরিমানটা একটু বেশি হয়েছে। ফলন ভালো হলে এবছর ১৩৫-১৪০ মণ ধান তুলতে পারবো। বাজার ভালো থাকলে লাভের আশা করা যায়।
কৃষক আদিত্য পাল বলেন, ১৮০ শতক জমিতে এবছর আমণ ধান চাষ করেছি রোগ বালাই বেশি থাকায় এবছর খরচ অনেক বেশি হয়েছে। আশা করি এবছর ৮৫-৯০ মণ ধান তুরতে পারব। এতে বাজার ভালো থাকলে মোটামুটি লাভ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, গলাচিপা উপজেলায় মোট আবাদি জমির পরিমান ৪২ হাজর ৯৪৬ হেক্টর। এবার চলতি রোপা আমন মৌসুমে ৪২ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে। তার মধ্যে উফশি ২৭ হাজার ৩০০ হেক্টর ও দেশি জাতের ১৪ হাজার ৭০০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। আশা করছি শতভাগ লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে।
তিনি আরও বলেন, এবছর রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ একটু বেশি থাকায় কৃষকের খরচের পরিমান বেশি হয়েছে। তবে এবার ধানের ফলন ভালো হয়েছে। ধানের বাজার ভালো থাকলে কৃষকরা এবার লাভবান হবে।
(এসডি/এসপি/নভেম্বর ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








