E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে ছয় সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২১ নভেম্বর ৩০ ১৭:৩৫:৪৮
ঝিনাইদহে ছয় সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে ৬ হাজার ৮০০ কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ প্রনোদনা বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব। কৃষি বিভাগ জানান, সরকারের রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় বোরো উচ্চ ফলনশীল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৬ হাজার ৮০০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি ধান বীজ বিতরণ করা হয়।

(একে/এএস/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test