দুর্দিন চলছে মাগুরার পান চাষিদের
দীপক চক্রবর্তী, মাগুরা : বৈরী আবহাওয়ার ফলে উৎপাদন কম, পানের বাজার মন্দা,অত্যাধিক পোকার আক্রমণ, কীটনাশক ওষুধ, সার, বীজ ও শ্রমিকের মূল্য বৃদ্ধি হওয়ায় চলতি বছরে মাগুরা জেলার পানচাষীদেও চলছে র্দুদিন। বানিজ্যিক ভিত্তিতে জেলায় পান চাষ শুরু না হলেও পান চাষে অনেক সাফল্য রয়েছে । এ চাষে গত বছর পান চাষিরা অনেক লাভবান হয়েছিল । কিন্তু চলতি বছর উৎপাদন খরচই উঠছে না তাদের । ফলে পান চাষীরা পড়েছেন বিপাকে।
মাগুরা সদরের আঠারোখাদা ইউনিয়নের অক্কুর পাড়া গ্রামের পানচাষী দিদল বিশ্বাস জানান, এ চাষে পরিশ্রম ও খরচ বেশি । চলতি বছরে আমি ১৫ শতক জমিতে পান চাষ করেছি । জমিতে মাটি পিলি করে ফাল্গুন মাসে পান গাছের বীজ রোপন করি । তারপর বাশেঁর মাচা তৈরি করে সুতা টানাতে হয় । গাছ একটু বড় হলে লাঠিতে বেধে দিতে হয় । এরপর পরিচর্যা বাড়াতে হবে । পান গাছের লতা বড় হতে শুরু করলে খইল দিতে হবে । পোকার আক্রমন থেকে গাছকে বাঁচাতে প্রয়োজন মতো ঔষধ দিতে হবে । একটি পান গাছ পরিপক্ক হতে ৫-৬ মাস সময় লাগে । গাছ পরিপক্ক হলে একটি পান গাছে ১৫-২০ পান ধরে । নিয়মিত পরিচর্যার জন্য গাছে ভালো পান ধরবে ।
তিনি আরো বলেন, গত বছর পানের চাহিদা বেশি ছিল । বিভিন্ন স্থানের পাইকারি আড়তদাররা জেলায় এসে পান ক্রয় করে নিয়ে যেত । পানের বাজার ভালো থাকায় আমরা ভালো দামও পেয়েছিলাম । কিন্তু এ বছর জেলার পানের বাজার খুবই খারাপ থাকায় আমাদের উৎপাদন খরচই উঠছে না । ১০ বছর ধরে আমি এ চাষ করছি । সবকিছুই মিলিয়ে এবার পানের ভালো ফলন হলেও আমাদের চলছে র্দুদিন ।
একই গ্রামের অন্য পানচাষী রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, এ বছর পান চাষের ফলন ভালো হলেও লাভের চেয়ে লোকসান হচ্ছে বেশি । সার,বীজ ও শ্রমিক বাদ যে খরচ হচ্ছে তাতে বেঁচে থাকাই কষ্ট । এ চাষে পরিশ্রম বেশি কিন্তু লাভ কম । গত বছর ভালো পানের পান ৭০-৮০ টাকা পোন, মাঝারি সাইজের ১ পোন পান ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছিল । কিন্তু এ বছর পানের চাহিদা কম এবং দামও কম । বাজারে ভালো মানের ১ পোন পান আমরা পাইকেরি ৩৫-৪০ টাকায় বিক্রি করছি । আর মাঝারি সাইজের পান ১ পোন ১৫-২০ টাকায় পাইকেরি দাম । ফলে আমাদেও উৎপাদন খরচ উঠছে না বরং ভুর্তক্তি দিতে হচ্ছে প্রতিনিয়ত । তাই চাষ থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে । এ চাষের পাশাপাশি আমি ধান, পাট, সরিষা সহ অন্যান্য করছি । তাতে ভালো লাভ হচ্ছে ।
পান চাষি রাজকুমার, নৃপেন বিশ্বাস,সত্যেন বিশ্বাস ও মনিকুমার আক্ষেপ করে বলেন, প্রায় ১৫ বছর আমরা এ চাষের সাথে যুক্ত । বাপ-দাদার এ চাষ আমরা বংশ পরাপর করে আসছি । এ চাষে এখন পর্যন্ত কৃষি বিভাগ থেকে আমরা কোন পরামর্শ বা সহযোগিতা পায়নি । কোন কৃষি কর্মকর্তা আমাদের মাঠ পরিদর্শনে আজও আসেনি । তাই আমরা সকল চাষে তাদের সহযোগিতা কামনা করছি । তারা আরো বলেন,এ বছর পানের বাজার মন্দা থাকায় আমরা খুবই বিপাকে আছি । শ্রমিক খরচসহ অন্যান্য খরচে আমাদের নিজের পুজিঁ খরচ করতে হচ্ছে ফলে চাষীরা এ চাষে আগ্রহ হারাচ্ছে ।
বাটাজোড় গ্রামের দিলীপ বিশ্বাস জানান আমরা প্রায় ২০ বছর যাবৎ পানের চাষ করে আসছি। তবে এবছরে আমাদের খরচের টাকা উঠবেনা।
কৃষি বিভাগ বলছে, জেলায় পান চাষের উৎপাদন খুবই কম । জেলার সব অঞ্চলে এ চাষ হয় না । এ চাষে জেলার কৃষকদের আগ্রহ কম । চলতি বছর ১০ হেক্টর জমিতে জেলায় পান চাষ হয়েছে । যদি এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ে তবে কৃষি বিভাগ তাদেরকে যথাযথ পরামর্শ ও সহযোগিতা করবে ।
(ডিসি/এসপি/ডিসেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








