গলাচিপায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কৃষকের স্বপ্ন ভঙ্গ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও জোয়ারের প্রভাবে ডুবে গেছে গলাচিপার বিভিন্ন ফসলের ক্ষেত। এতে কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস আমন ধানের ক্ষতি না দেখালেও কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট কৃষক ও উপজেলা কৃষি অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
গলাচিপা উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় আবাদ যোগ্য মোট জমি ৪২ হাজার ৯৪৬ হেক্টর। এর মধ্যে ৪২ হাজার হেক্টর জমিতেই আমন চাষ হয়েছে। এসব জমিতে প্রতি হেক্টরে উচ্চ ফলনশীল ধান পাঁচ টন এবং স্থানীয় জাতের প্রতি হেক্টরে ৩ থেকে সাড়ে ৩ টন ধান উৎপাদন হয়। জাওয়াদের প্রভাবে যে সকল ধান ক্ষেতের ক্ষতি আশঙ্কা করা হয়েছে প্রকৃত পক্ষে উল্লেখযোগ্য ক্ষতি হবে না বলে তারা মনে করেন।
উপজেলা কৃষি অফিস ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুই দিনের প্রাথমিকভাবে খেসারী ডালের চাষ দেখিয়েছেন ৫৫০ হেক্টর এতে ক্ষতি হয়েছে বা পানিতে ডুবে গেছে ১১০ হেক্টর। ফেল ডাল চাষ করা হয়েছে ৪৫০ হেক্টর জমিতে ক্ষতি হয়েছে ৯০ হেক্টর জমির। শীতকালীন সব্জি চাষ হয়েছে ৩২০ হেক্টর ক্ষতি ৮০ হেক্টর। সরিষা, ধনিয়া, ভুট্টা, গম আলুর চাষ হয়েছে ১২০ হেক্টর জমির এতে ক্ষতি হয়েছে ৩৩ হেক্টর জমির।
অপরদিকে এখন পর্যন্ত বেড়ি বাঁধের বাইরে তরমুজের চাষ হয়েছে ১২৫ হেক্টর এর মধ্যে ক্ষতি হয়েছে ২৫ হেক্টর জমির। এদিকে উপজেলা কৃষি অফিস রোপা আমনের চাষ দেখিয়েছেন ২৭ হাজার ৩০০ হেক্টর জমির। এতে কোন ক্ষতির পরিমাণ দেখানো হয়নি।
সদর ইউনিয়নের কৃষক হাবিব মাঝি বলেন, আমি ৬০ শতাংশ জমিতে আমন ধান চাষ করছি। ৩০ শতাংশ জমির ধান কাটতে পারছি। দুই এক দিনের মধ্যে বাকি জমির ধান কাটতে চাইছিলাম। বইন্যার প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে আমার ধান ক্ষ্যাত ডুইব্বা আছে। পানি সরানোর চেষ্টা করছি কিন্তু নদীতে পানি বেশি থাকায় ক্ষ্যাতের পানি সরছে না। এহন যে পাকা ধান ক্ষ্যাতে আছে হেইয়া অর্ধেক ঝইররা যাইবে।
গলাচিপা উপশহরের তরমুজ চাষী মাইনুদ্দিন মাতব্বর বলেন, গলাচিপা উপশহরে আমি ২০ একর জমিতে তরমুজ চাষ করি। কিন্তু শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পায়। শনিবারের বৃষ্টি আর জোয়ারের পানিতে আমার তরমুজ ক্ষ্যাতে পানি ঢুকে যায়। এহন নতুন করে আবার সব শুরু করা লাগবে।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ’র খবর পেয়েই কৃষকদের কাছে আমরা বার্তা পাঠিয়েছি। যাদের ধান ৮০ ভাগ পেকে গেছে সেগুলো দ্রুত কেটে ফেলার পরামর্শ দেয়া হয়েছিল। যা ক্ষতি হয়েছে আশা করি সব অনুকূলে থাকলে সামনের দিকে কৃষকরা তা পুষিয়ে উঠতে পারবে।
(এসডি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








