ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
সোহেল রানা, শেরপুর : ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন শেরপুরের নূরে আলম সিদ্দিকী। তিনি ঝিনাইগাতী উপজেলার ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিজের ফসলের মাঠে সবুজ ও বেগুনি ধানের চারা দিয়ে তৈরি করেছেন এসব। যা রীতিমতো আলোড়ন তৈরি করেছে জেলাজুড়ে। পুষ্টিগুণসমৃদ্ধ এই বেগুনি ধানের চাষ দেখতে ভিড় করছেন অনেকেই। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ধানের সৌন্দর্য দেখতে আসছেন তারা।
নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমি গত বছর ইউটিউবের মাধ্যমে এই বেগুনি রঙের ‘পার্পল লিফ রাইস’ নামের ধান চাষের একটি ভিডিও দেখি। এরপর আমার মাঝে আগ্রহ জাগে এই ধান চাষ করার। ‘আগ্রহ থেকেই গত বছর আমি অল্প জমিতে বেগুনি ধানের বীজ সংগ্রহ করে তা রোপণ করি। আলহামদুলিল্লাহ ধানও খুব ভালো হয়। তাই এবারও মোট দশ কাঠা জায়গায় ধান রোপণ করি। এর মাঝে বেগুনি ধানের বীজও রোপণ করি। ’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষে আমি জাতীয় পতাকার আকৃতিতে দুই জাতের ধান রোপণ করেছি। পাশাপাশি আরেকটি ক্ষেতে বেগুনি ধান দিয়ে বাংলাদেশের মানচিত্র’র মতো করি।
‘যা দেখার জন্য মানুষ প্রতিদিনই আসছেন আমার ক্ষেতে, দেখছেন ধান ক্ষেত, তুলছেন ছবি, কেউবা আবার বীজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আমার ইচ্ছা আছে, আগামীতে বেগুনি ধানের আবাদ বাড়ানোর। ’
সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত মাঠজুড়ে সবুজ আর সবুজ। একটু খেয়াল করলেই দেখা যায় সবুজের মাঠে মাঝখানে বেগুনি রঙ। সবুজ ধানের বেষ্টুনির কাছে গেলে মনে হয় বেগুনি রঙের জায়গাটুকু কোনো আগাছা বা বালাই আক্রান্ত ধান। কিন্তু না, এটি এমন একটি ধানের জাত, যার পাতা ও কান্ডের রং বেগুনি। এমন ভাবে তৈরি করা দেখতে অনেকটাই জাতীয় পতাকার মতো। আবার পাশের আরেকটি ক্ষেতে দেখা যায় সবুজ ধান ও বেগুনি ধানের মিশ্রণে বাংলাদেশের মানচিত্র।
কৃষি বিভাগ তথ্য মতে, দেশে প্রথম বেগুনি রঙের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর থাকায় দিন দিন দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলায় এ ধানের আবাদ ছড়িয়ে পড়ে। এ ধানের নাম মূলত পার্পল লিফ রাইস। এই ধান গাছের পাতা ও কান্ডের রং বেগুনি হয়। এর চালের রংও হয় বেগুনি। তাই কৃষকদের কাছে এখন পর্যন্ত এ ধানের পরিচিতি বেগুনি রঙের ধান। এ ধান বিদেশি জাত নয়, দেশীয় শুক্রাণু প্রাণরস (জার্মপ্লাজম)।
নলকুড়া এলাকা থেকে ক্ষেত দেখতে এসে আব্দুর রহমান বলেন, ‘খুবই সুন্দর হয়েছে ক্ষেতটি, দেখতে খুব ভালো লাগছে। ক্ষেতের সামনে দাঁড়িয়ে ছবি উঠালাম। এর আগেও নালিতাবাড়ী উপজেলায় গিয়ে এমন ক্ষেত দেখেছি। ’
ঝিনাইগাতীর ভারুয়া এলাকা থেকে পরিবার নিয়ে বেগুনি ধানের ক্ষেত দেখতে আসা রফিক মিয়া বলেন, ‘আমাদের জাতীয় পতাকার মতো দেখতে ধান ক্ষেতটি। যদিও জাতীয় পতাকার মতো কালার হয়নি। তারপরও অনেকটাই জাতীয় পতাকার মতো দেখতে। ক্ষেতের এক পাশে পতাকা, আরেক ক্ষেতে বাংলাদেশের মানচিত্র, খুবই ভালো লাগছে। ’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, ‘ধান ক্ষেতের মাঝখানে এমন বেগুনি ধান লাগানোর জন্য ক্ষেতের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। যা দেখতে উৎসুক মানুষ আসেন ক্ষেত দেখতে। দিন দিন বেগুনি ধান চাষাবাদ বৃদ্ধি হচ্ছে। এর আগেও ঝিনাইগাতী উপজেলায় বেগুনি ধান চাষ হয়েছে। তবে এবার গতবারের তুলনায় একটু বেশি। কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মুহিত কুমার দে বলেন, ‘ধান ক্ষেতের মধ্যে বেগুনি ধান দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে ক্ষেত করেছেন যা সৌন্দর্য বৃদ্ধি করেছে। পাশাপাশি এই বেগুনি ধান পুষ্টিগুণ বেশি। তাই দিন দিন বেগুনি ধান চাষাবাদ হচ্ছে। যেসব চাষি বেগুনি ধানের আবাদ করেছেন তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। যদি প্রাকৃতিক কোনো সমস্যা না হয় তাহলে এবার ধানের বাম্পার ফলন হবে আশা করি। ’
(এসআর/এএস/মার্চ ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- শীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণের নির্দেশ হাইকোর্টের
- জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে
- ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত কাপ্তাই
- টুঙ্গিপাড়ায় এক রাতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার
- ‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার’
- রোনালদোর অবসরের সিদ্ধান্তে অবাক পর্তুগাল কোচ
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- কলাপাড়ায় এক টাকায় ইফতার বিক্রি
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
-1.gif)








