মধুখালীতে ‘দত্ত সীড এন্ড নার্সারি’র তরমুজ বীজ লাগিয়ে চাষির মাথায় হাত
মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে চলতি মৌসুমে তরমুজের বীজ লাগিয়ে উপজেলার প্রায় ২০ জন চাষী বড় ধরনের ক্ষতিতে পড়েছে।
জানা গেছে, চলতি মৌসুমে পাকিজা এ.আর. মালিক সীড হাইব্রীড জাতের তরমুজ বীজ ফরিদপুর ‘দত্ত সীড এন্ড নার্সারি’হতে তরমুজের বীজ ক্রয় করে উপজেলার মধুখালী পৌরসভার মহিষাপুর গ্রামের আলী আকবার শেখ ৫০ শতক, হরিপদ ভৌমিক ৬০ শতক, আমিরুল ইসলাম ৪০ শতক, ছরোয়ার হোসেন ৪০ শতক, রাকিবুল ইসলাম ৪০ শতক, মেতালেব গাজি ৩০ শতক, সাহেব আলী ৩০ শতক,আলম সেখ ২৫ শতক, ও ফরিদ,জিয়ারত,কোবাদ মিলে ৫০ শতক জমিতে লাভের আশায় তরমুজ লাগিয়ে বড় ধরনের ক্ষতিতে পড়েছে।
চাষী আলী আকবার শেখ জানান, দত্ত সীড এন্ড নার্সারি থেকে এ এলাকায় এসে কৃষকদের উৎসাহিত করে বলা হয়েছিল আপনার এ.আর মালিক সীড হাইব্রীড তরমুজ লাগালে ২০ শতক জমিতে ৩ লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন। এ জাতের প্রতিটা তরমুজ হবে ১২ থেকে ১৪ কেজি ওজনের। এ রকম বড় ধরনের লাভের আশায় মধুখালী পৌরসভার মহিষাপুর গ্রামের প্রায় ২০ জন চাষী ফরিদপুর দত্ত সীড এন্ড নার্সারি হতে প্রায় ৬০ হাজার টাকার তরমুজ বীজ ক্রয় করে জমিতে রোপন করেন। পরে জমিতে জৈব সার, রাসায়নিক সার ও সময়মত সেচ দিলে তরমুজের গাছগুলো বাড়তে থাকে। কিন্তু ফল ধরে না।
চাষী ছরোয়ার হোসেন জানান, আমাদের সাথে প্রতারনা করা হয়েছে। জমিতে গাছ লতার মতো ছড়িয়ে গেছে কিন্তু ফল ধরে নাই । এ জমিতে অন্য ফসল ফলালেও লক্ষাধিক টাকার ফসল হতো। তরমুজ লাগিয়ে ক্ষতি হয়েছে।
এ ঘটনায় তরমুজ চাষীরা একাধিক বার বিক্রয়কারী বীজ ভান্ডারে যোগাযোগ করলে সন্তোষজনক উত্তর দিতে পারেনি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান। চাষীরা জানতে পারে পুরানো বীজ বিক্রি করে ফায়দা লুটে নিয়েছে‘দত্ত সীড এন্ড নার্সারি’।
সরেজমিনে মহিষাপুর মাঠে তরমুজের খেতে গিয়ে দেখা যায়, মাঠ ভরা জমিতে তরমুজের গাছ ছেয়ে গেছে কিন্তু কোন ফল ধরেনি। এখন গাছের বয়স হওয়ায় গাছগুলো মরে যাবার উপক্রম হচ্ছে।
এ ব্যাপারে দত্ত সীড এন্ড নার্সারিতে মোবাইলে যোগাযোগ করলে তারা কোন সদুত্ত্র দিতে পারেনি। বলা হয় বীজ ভালোই ছিল কিন্তু কেন ফল ধরলো না এ ব্যাপারে কিছু বলতে পারবো না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান বলেন, বীজটি যদি বাইরের দেশের হয় তাহলে আমাদের অঞ্চলের তাপমাত্রায় সেটি ফল দিতে নাও পারে । আরেকটি বিষয় হচ্ছে যদি রোপন দেরিতে করা হয় তাহলে এ সমস্যা হতে পারে।
ভুক্তভোগী চাষীরা সংশ্লিষ্ট বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানের শাস্তি দাবী করেছে।
(এম/এসপি/এপ্রিল ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- লক্ষ্মীপুরে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








