গোপালগঞ্জে দুর্বৃত্ত কেটেছে বাঁধ
বাঙ্গি ক্ষেত তলিয়ে কৃষকের ৫০ লাখ টাকার ক্ষতি
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে রাতের আধারে দুর্বৃত্তরা বাঁধ কেটে দিয়েছে। পানি ঢুকে কোটালীপাড়া উপজেলার নলুয়া দক্ষিণপাড়া গ্রামের প্রায় ২৫ একর জমির বাঙ্গির ক্ষেত তলিয়ে গেছে । এতে শতাধিক কৃষকের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে । বাঙ্গি ক্ষেত রক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন ঋণগ্রস্ত কৃষক। খবর পেয়ে ক্ষেত পরিদর্শণ করেছেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পদস্থ কর্মকর্তারা।
কোটালীপাড়া উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাঙ্গির সুনাম রয়েছে দেশজুড়ে। এ বছ্র কোটালীপাড়া উপজেলার নলুয়া, বরুয়া, হিজলবাড়ি, মাছপাড়া, চকপুকুরিয়াসহ বিভিন্ন গ্রামের ২৫০ হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। ফলন হয়েছে অন্তত ১ লাখ টন বাঙ্গি । ক্ষেত থেকে বাঙ্গি তোলা শুরু হয়েছে। বাজারে বাঙ্গির ভাল দাম পাচ্ছিলেন কৃষক।
নলুয়া গ্রামের কৃষক ননী গোপাল বলেন, ক্ষেতের বাঙ্গি পাকতে শুরু করেছে।কিছু কিছু বাঙ্গি তুলে বাজারে বিক্রি শুরু করি। রোজার মধ্যে বাঙ্গির ভাল দাম পাচ্ছি। বৃহস্পতিবার রাতে নলুয়া গ্রামের কে বা কারা রাতের আধারে রাস্তার বাঁধ কেটে দেয়। এতে আমাদের গ্রামের ২৫ একর বাঙ্গি ক্ষেতে পানি ঢুকে পড়ে। তলিয়ে যায় ক্ষেত। এরমধ্যে আমার ২ বিঘা জমি রয়েছে। ধার দেনা করে বাঙ্গি চাষ করেছিলাম। আশা ছিলো ২ লাখ টাকার বাঙ্গি বিক্রি করব। বাঙ্গি চাষের আয় থেকে চলতো সংসার খরচ। জমির ফসল নষ্ট হওয়ায় সংসার চালনা ও ঋণ পরিশোধ করা আমার মাথার বোঝা হয়ে দাড়িয়েছে। দ্রুতই ক্ষেত থেকে পানি নিষ্কাসনসহ ক্ষতি পূরণের দাবি জানান ওই কৃষক।
নলুয়া দক্ষিণপাড়া গ্রামের কুসুম বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় তিনি এ বছর ধার দেনা করে দেড় হেক্টর জমিতে বাঙ্গি চাষ করেছেন। কিন্তু জমিতে পানি ঢুকে পড়ায় তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। বাঙ্গি চাষ করে যে লাভ হয় তা থেকে দেনা দেওয়ার পর ছেলেমেয়ের পড়াশুনা করান তিনি। এবছর কি ভাবে সংসার চালাবেন, ছেলে-মেয়ের পড়াশুনা করাবেন বা দেনা দেবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
একই গ্রামের ক্ষতিগ্রস্ত সুমন বর, বিষু বাইন, হারান বাইন, সহদেব রায়, কিশোর বিশ্বাস সহ অনেকে জানিয়েছেন, রাতে কে বা কারা রাস্তা কেটে দেওয়ায় মুহুর্তেই তাদের ক্ষেতে পানি ঢুকে পড়ে। সকালে এসে তারা দেখেন তাদের বাঙ্গি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ফসলের ওপর তারা নির্ভরশীল। তাই তারা এ ক্ষতি কাঁটাতে সরকারের সহযোগিতা চেয়েছেন ।
কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা রাস্তা কেঁটে মাছ ধরেছে। এতে নলুয়া দক্ষিণপাড়া গ্রামে বাঙ্গি ক্ষেতে পানি ঢুকে পড়ে। এ গ্রামের অধিকাংশ কৃষক ব্যাংক ও বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে বাঙ্গি-তরমুজের চাষ করেন। এতে শতাধিক কৃষকের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কালীগঞ্জ বøকের উপ সহকারী কৃষি অফিসার রমেন্দ্রনাথ হালদার জানিয়েছেন, খবর পেয়ে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেত পরিদর্শন করেছি। তাদের তালিকাও তৈরী করছি। ক্ষতিগ্রস্ত কৃষক যাতে সহযোগিতা পান আমার তার ব্যবস্থা করব।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাঙ্গি ক্ষেত পরিদর্শন করে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে ।
(টিকেবি/এএস/এপ্রিল ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








