গোপালগঞ্জে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গত কয় দিনির ঝড় ও বাতাসে ক্ষ্যাতের ধান শুয়ে (হেলে) পড়ছে। ক্ষ্যাতের ধানের গোড়ায় জোয়ারের পানি আইছে। তারাতারি ধান কাটতি না পারলি ধান গ্যাজায় (গজায়) নষ্ট হয়ে যাবে। এ ধান মেসিনে কাটা যাচ্ছে না। লোক দিয়ে কাটতি হবে। ধান কাটার লোক পাচ্ছিনে। ধান কাটার লোকরা ১ হাজার টাকা চাচ্ছে। কিন্তু প্রতিমন ধান বেচছি মাত্র ৭শ’ টাকা দরে। ধানের চেয়ে জোনের দাম বেশি। এ আবস্থায় আমাগে দুশ্চিন্তার শেষ নাই। কথাগুলো বললেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের পাথালিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম মোল্লা (৫৬)।
ওই কৃষক আরো বলেন, দুই বিঘে বিলের জমিতে বোরো ধান লাগাই ছিলাম। ফলন ভালই হইছে। এ ধান দিয়েই আমাগে সারা বছর চলে। ধান ঘরে তুলতি না পারলি আমাগে কষ্টের সীমা থাকপে না। এরমধ্যে ঝড়-বিষ্টি শুরু হইছে। শ্যাষ পর্যন্ত কি হয় তা নিয়ে চোখে-মুখে শষ্যের ফুল দেখতিছি।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায় বলেন, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় এ বছর ৮০ হাজার ৫ শ’ ২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন। এ বছর জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে জেলার ৪০ ভাগ ধান কাটা হয়েছে। গত কয়েক দিনের ঝড় ও বৃষ্টিতে জেলার অন্তত ১০ হাজার হেক্টর জমির ধান হেলে পড়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে ৫০ হাজার টন ধান। হেলেপড়া ধান মেসিন দিয়ে কাটা যায় না। এ ধান শ্রমিক দিয়ে কাটতে হয়। তাই শ্রমিক সংকটে কৃষক ধান নিয়ে বিপাকে পড়েছেন। আমরা ধান কাটতে অন্য জেলা থেকে শ্রমিক আনতে কৃষককে সহায়তা করছি। কৃষকদের দ্রæত ধান কেটে নিতে বলছি। এছাড়া ভর্তুকিমূল্যে আমরা কৃষকদের ধানকাটা মেসিন সরবরাহ করেছি। আসানির প্রভাবে সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এর প্রভাব থেকে ফসল রক্ষার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আমাদের কর্মীরা কৃষকের মাঠে রয়েছে। তারপরও আসানির প্রভাবে ধানের ক্ষতির আশংকা করছেন এ কৃষি কর্মকর্তা।
কোটালীপাড়া উপজেলার দীঘলিয়া গ্রামের কৃষক মৃনাল কান্তি হালদার (৫২) বলেন, আমাগো জমি নিচে প্রকৃতির। এইহানে বছরে মাত্রর একটি ধান হয়। এইহায়ে হাইব্রিড ধান মোরা বেশি চাষ হরি। এ ধান ঝড়ে হুইয়া পড়ছে। এ্যাহন কিভাবে ধান ক্যাইটা ঘরে তোলবো এ নিয়ে দিশেহারা।
কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, এ বছর কোটালীপাড়া উপজেলায় মোটা ধান বেশি আবাদ হয়েছে। এ ধানের বাম্পার ফলন হয়েছে। ১৫দিন আগেই ধান পাকতে শুরু করে। আমরা দ্রুত ধান কাটার জন্য কৃষককে সব ধরণের সহায়তা করছি। আসানিকে সামনে রেখে আমরা ধান কাটতে কৃষককে উদ্বুদ্ধ করতে মাইকিং করেছি। আমাদের অফিসের সবার ছুটি বাতিল করা হয়েছে। কর্মরত সবাই কৃষকের পাশে রয়েছেন। এখানে ১৩টি কম্বাইন্ড হারবেস্টার, ৩৩ টি রিপার দিয়ে ধান কাটা হচ্ছে। হেলেপড়া ধান কাটতে উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে শ্রমিক এনেছি। তাদের দিয়ে ধান কেটে দেয়া হচ্ছে।
(টিকেবি/এএস/মে ১০, ২০২২)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








