সিরাজগঞ্জে বন্যার পানিতে নিমজ্জিত জমির ফসল
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : প্রতিবছরেই বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েন যমুনা পাড়ের সিরাজগঞ্জ জেলার কৃষকেরা। এবারও চলতি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ইতিমধ্যে প্রায় ১২ হাজার ৫৯৯ হেক্টর জমির ফসল। রোপা আমন, বোনা আমন, আমনের বীজতলা, গ্রীস্মকালীন সবজি, মরিচ , কাউন, পাট, আখসহ বিভিন্ন ফসল। নিমজ্জিত হয়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন হাজার হাজার কৃষক।
চলতি বন্যায় পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে শষ্যভান্ডার হিসেবে খ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের সদর, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর ও, কাজিপুর, চৌহালী, বেলকুচি, উপজেলার বিস্তীর্ন ফসলি জমি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ি জেলার নয়টি উপজেলার মধ্যে ইতিমধ্যে ৭টি উপজেলার জমির ফসল নিমজ্জিত হয়েছে বন্যার পানিতে । ফলে আমন ধান ও গ্রীস্মকালীন সবজিসহ কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন না হবার আশংকা দেখা দিয়েছে।
বন্যার পানিতে নিমজ্জিত হয়ে বিস্তীর্ণ ফসলি জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন জেলার কৃষকেরা। জমি প্রস্তুত করা, বীজ লাগানো, সাড় ও কিটনাশক দেয়া এবং শ্রমিক বাবদ ব্যাপক পরিমান ব্যায় করার পর ফসল তলিয়ে যাওয়ায় মুলধন সংকটে পড়েছেন এ সমস্ত কৃষকেরা। ফলে বিপাকে পড়েছেন কৃষি উৎপাদন নির্ভর কৃষকেরা। ক্ষতি পুষিয়ে উঠতে পুনরায় চাষাবাদের জন্য বীজ, সাড়ের পাশাপাশি সরকারি প্রণোদনা ও কৃষিঝণ প্রদানের দাবি জানিয়েছেন কৃষকেরা।
সরেজমিনে কয়েকদিন ঘুরে বেশ কয়েক জন কৃষকদের সাথে কথা হয়। ফসল নিমজ্জতি হয়ে যাওয়া কৃষক শাহজাদপুর উপজেলার ধীবপুর গ্রামের মাহবুদ আলী তিনি জানান, তিল রোপন করে ছিলাম কয়েক বিঘা, বন্যার পানিতে তুলিয়ে গেছে। এত টাকা ব্যায় করার পর জমিতে পানি উঠে পড়ায় সব নষ্ট হয়ে গেছে। কৃষিনির্ভর আমার পরিবার, একদিকে মুলধন শেষ হয়ে গেল, অন্যদিকে কোন ফসল পাওয়া যাবে না। সারাবছর আমি পরিবার নিয়ে কিভাবে চলবো এ নিয়ে দুচিন্তায় দিন কাটছে।
একই গ্রামের কৃষক আবেদ আলী জানান, আমন ধান ছিল, বাদাম ছিল, সবই বন্যার পানি খেয়ে গেছে। পানি নামলে নতুন ফসল আবাদ করতে হবে। কিন্তু নতুন ফসল লাগানোর মুলধন কোথায় পাব, সরকার সহযোগিতা না করলে আর চাষাবাদ করা হবে না।
সদর উপজেলার চর অঞ্চলের কৃষক আবু ইউসুফ বলেন, আমরা গরিব মানুষ কৃষির উপর নির্ভর করে চলতে হয়। বন্যার পানিতে অনেক ফসল ডুবে গেছে। অনেক টাকা ক্ষতি হয়ে গেছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল কুমার সূত্রধর জানান, প্রায় ১২ হাজার ৫৯৯ হেক্টর জমির ফসল রোপা আমন, বোনা আমন, আমনের বীজতলা, গ্রীস্মকালীন সবজি, মরিচ, পাট, আখ, কাউনসহ বিভিন্ন ফসল নিমজ্জিত হয়ে গেছে। তাদের সার্বিক সহযোগতীর বিষয় প্রক্রিয়াধীন আছে।
(আই/এসপি/জুন ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








