সিরাজগঞ্জে জমে উঠেছে পাটের হাট
ভাল দাম থাকার পরেও মুখে হাসি নেই পাট চাষিদের!
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় জমে উঠেছে পাটের হাট। নওগাঁর হাট ধিরে ধিরে পাট বিক্রির জন্য সুপরিচিত হচ্ছে। মৌসুম এলেই যেন এই হাটে পাটের জমজমাট হাট লাগে। চলতি মৌসুমেও এর ব্যতিক্রম ঘটেনি। উপজেলার বিস্তীর্ণ জমিতে উৎপাদিত ও আশপাশের জেলার পাট বিক্রয় করা হয় এ হাটে। হাটে নতুন পাট উঠতে শুরু করেছে।
তবে সরবরাহ অনেক কম। কিন্তু দাম ভাল থাকার পরেও পাট চাষিদের মুখে নেই হাসি।জেলার চরঅঞ্চল- চলনবিল আওতাভুক্ত উপজেলায় ব্যাপক হাড়ে পাট চাষ হয়। তবে এই এলাকায় তোষা ও মেষতা পাট জাতের পাট সাধারণত বেশি চাষ হয়ে থাকে। ইরি-বোরো ধান কাটার পর প্রতি বছর ন্যায় এবার পাট চাষ করে জেলার কৃষকেরা। বপনের পরপরই পাট গাছ গুলো তরতর করে বেড়ে উঠতে ছিল। হঠাৎ করে বন্যা ও ঢলের পানিতে পাটের জমিতে প্রবেশ করে। এতে করে অনেক পাট ডুবে যায়। সঠিক সময়ের আগেই এবার কেটে ফেলতে হয়। সেই তুলনা এবার ফলন কম বলে জানান পাট চাষিরা।
এতে ক্ষতির মুখে কৃষক। এই হাটের পাট দেশের বিভিন্ন প্রান্তে চাহিদা মিটিয়ে থাকে। এই হাটে জেলার উপজেলাসহ পাশ্ববর্তী জেলা পাবনা, নাটোরের প্রান্তিক কৃষকেরা পাট বিক্রয় করতে আসেন ৷
পাট বিক্রয় করতে আসা কৃষক আলামিন বলেন, এবার দেড় বিঘা তোষা পাট চাষ করে ছিলাম, পাট পেয়েছি ১০ মণ। আবাদ তেমন একটা ভাল হয়নি বন্যার কারণে।
পাবনার ঠান্ডু মিয়া পাট বিক্রয় করতে এসে বলেন, এক - দেড় বিঘা মেষতা পাট চাষ করে ছিলাম। সেই পাট বিক্রয় করতে এসেছি পাটের দাম ভালই। ব্যবসায়ীরা ৩৮০০ টাকা মণ বলতেছে। তবে বন্যার পানি আসাতে পাট ডুবে যাওয়ার কারনে আগে কাটতে হয়। পাটের দাম থাকলেও আবাদ কম হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।
পাট ব্যবসায়ী শাহ নেওয়াজ বলেন, প্রতিহাটে ৪শত থেকে ৫শত মণ পাট ক্রয় করি। এই পাট নিয়ে গিয়ে উল্লাপাড়া পাট বন্দর প্রেসেসিং করা পরে বাজারজাত করা হয় দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, পাবনা প্রভৃতি স্থানে। এ বছরে এখনও কোন জায়গায় পাট বাজারজাত করা হয়নি৷ সরকারি পাট মিল গুলো বন্ধ হওয়ার কারনে দাম নিধারিত নিয়ে সমস্যা পড়তে হচ্ছে। এবার কেমন দাম হবে তা নিদিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আশা করছি ভাল দাম পাবো।
পাট ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, গত কয়েক বছর যাবতের চেয়ে এবার পাটের দাম বেশি। আমদানি কম তাই দাম বেশি। এই হাটে তোষা পাট ৩০০০-৩২০০শত টাকা দামে ক্রয় করছি। আর মেষতা পাট ৩৮০০- ৪২০০শত টাকা ক্রয় করছি। ইতিমধ্যে আমি পাবনার জনতা মিলে পাট দিয়েছি পাটের ভাল দাম পেয়েছি।
নওগাঁর হাটের ইজারাদার সভাপতি আকবার আলী প্রাং বলেন, নওগাঁর হাট প্রতি সপ্তাহের বুধবার লাগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাট ক্রয় করতে এবং বিক্রয় করতে আসে। গত ১০ বছর যাবত পাটের হাট জমে উঠেছে। প্রতিহাটে ৭ হাজার থেকে ১০ হাজার মণ পাট কেনাবেচা হয়। মৌসুমির উপর ভিত্তি করে পাট বাজারে উঠে। আমাদের এখানে দুর-দুরান্ত থেকে ব্যাপারিদের নিয়ে আসা হয়, তাদের থাকা খাওয়া ব্যবস্থা করি। তবে সেই ভাবে সুযোগ দিতে পারি না। শুধু হাটটা জাঁকজমকপূর্ণ করার জন্য এইটুকু করি৷ তবে পাটের হাটের জায়গার স্বল্পতা রয়েছে। হাটের জায়গা বৃদ্ধি করলে পাটের আমদানিটা আরও বাড়বে। আমরা ইতিমধ্যে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত দিয়েছি, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।
তাড়াশ উপজেলার কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা বলেন, তাড়াশ উপজেলায় এবার ৭ শত ৪৫ হেক্টর পাট চাষ হয়েছে। গত বছর এবং চলতি বছর ২শত ১০ হেক্টর লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে এবার। আর বেশি হত কিছু জায়গায় বন্যার পানি চলে আসাতে আগেই পাট কেটে ফেলে, এতে করে ফলন কম পেয়েছে কৃষক।
(আই/এসপি/জুলাই ২২, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








