সালথায় ডোবা-নালায় নেই পানি, পাটের ব্যাপক ক্ষতি
আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় এবছর ১৩ হাজার ৪শ’ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে । উপজেলায় এবছর পাটের বাম্পার ফলন হলেও অনাবৃষ্টির কারনে মাঠ-ঘাটে নেই পানি। পানির অভাবে পাট শুকিয়ে গেছে। পাট পঁচানোর নেই কোন ব্যবস্থা। কাঁদা খুচে পাট জাগ দেওয়া হলেও পানিতে আঁশ ছাড়ানোর নেই কোন ব্যবস্থা। সেজন্য পাটের গুণগতমান নিয়ে শঙ্কায় চাষীরা। এতে পাট চাষীরা ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। এদিকে মাঠ পর্যায়ে চাষীদের রিবোন রেটিংয়ের মাধ্যমে পাট পঁচানোর পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস।
উপজেলার কয়েকজন পাটচাষি জানান, চলতি বছরে শ্রাবন মাস শেষ হয়ে এলো যেমন বৃষ্টির দেখা নেই তেমনি নদী-নালা ও খাল-বিলে নেই পানি। কৃষি মাঠ ও ডোবা শুকিয়ে চৌঁচির। ফলে পাট গাছ গাছ পুড়ে লাল হয়ে গেছে। যার কারণে আঁশের ফলনও কম হচ্ছে। সেইসঙ্গে নদীনালা, খাল-বিল, ডোবা, নালায় পানি না থাকায় পাটচাষিরা পাট পঁচাতে পারছেন না। নিচু কৃষি জমিতে কাঁদা-মাটি খুড়ে কোন মতে পাট পঁচনের ব্যবস্থা করা হচ্ছে। তবে পানিতে পাটের আশঁ ছাড়ানোর নেই কোন ব্যবস্থা।
উপজেলার গট্টি ইউনিয়নের নুরুদ্দিন মোল্যা ও নান্নু মোল্যা জানান, কাঁদা-মাটি খুড়ে পাট পঁচানোর ফলে পাটের আঁশ কালো হয়ে যাচ্ছে। ফলে বাজারে আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। যে কারণে লোকসানে পড়ার আশঙ্কায় রয়েছেন পাটচাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কয়েক বছরের তুলনায় সালথা উপজেলায় এবার পাট চাষ বেশি হয়েছে। সব মিলে (বিজেআরআই-৮) ৫০০হেক্টর জমিতে চাষ হয়েছে। এ বছর অন্যান্য জাতের মোট উপজেলায় ১৩ হাজার ৪০০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে।
এ ব্যাপারে উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি বলেন, এবারে পাটের বাম্পার ফলন হয়েছে। তবে পানি না থাকায় পাট নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। পানি না থাকায় কৃষকদেরকে রিবোন রেটিং ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছি। ভারতীয় বীজের পাটগুলো শুকিয়ে যাচ্ছে। তবে দেশীয় সরকারী বীজের পাটের কোন ক্ষতি হয়নি এখনো।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস বলেন, সালথায় এবার ১৩ হাজার ৪০০ হেক্টর জমিতে পাট আবাদ হচ্ছে। যা মোট আবাদি জমির ৯২ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়েও আবাদ বেশি হচ্ছে অর্থকরী ফসলটির। এবার ফলন ভালোই ছিলো, তবে পানি না থাকায় পাটের ফলন কিছু কম হতে পারে।
তিনি আরও বলেন, এবার উপজেলায় পানির সংকট দেখা দিয়েছে, এটা প্রাকৃতিক দূর্যোগ এখানে কারো কোন হাত নেই। তাছাড়া মানুষ যদি পুকুর ডোবা গুলো ভরাট না করতো তাহলে ও কিছুটা সেলো মেশিন দিয়ে পানি দিয়ে পাট পঁচানো যেতো। এছাড়াও পাট পঁচানোর ক্ষেত্রে রেবোন রেটিং ব্যবহারের জন্য মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
(এন/এসপি/জুলাই ২২, ২০২২)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







