বেশী দাম ও গো-খাদ্যের চাহিদা পূরণ
রাজারহাটে আগাম জাতের ধানে বাম্পার ফলন
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের রাজারহাটে আগাম ‘বিনা-১৭’ জাতের ধান রোপন করে বাম্পার ফলন পেয়েছে কৃষকরা। এ জাতের ধান শুরু থেকে কাটা পর্যন্ত মোট ১১০দিন সময় লাগে। এ ধান উত্তোলনের পর রবি ফসল সরিষা, আলু, বেগুন-মূলাসহ শাকসবজির আবাদ করা যায়। পাশাপাশি অমৌসুমে ধান কাটায় গো-খাদ্য হিসেবে ধানের খড়ের চাহিদা বাড়ে, সেই সাথে বেশী দামে ধান বিক্রি করে কৃষকরা। গত মৌসুমে এ জাতের ধান রোপন করে লাভবান হওয়ায় এবারো অনেক কৃষক এ ধান রোপন করেছে। তাই ফলনও হয়েছে বাম্পার।
জুলাইয়ের শেষের দিকে ধান রোপন করে অক্টোবরের শেষের দিকে ঘরে ধান তোলা যায়। যা প্রায় একমাস আগেই বিনা-১৭ ধান উঠছে কৃষকের ঘরে। তাই আগাম বিনা-১৭ জাতের ধান কৃষকরা রোপন করছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায়। কারণ উচ্চফলনশীল হওয়ায় এবছর জাতটির ফলনও হয়েছে বেশ ভালো। কম সময়ে চাষ করা গেছে বলে খরচও হয়েছে অনেক কম। তাই বিনা উদ্ভাবিত স্বল্প সময়ের জাত বিনা-১৭ ধান এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এ এলাকায়।
মঙ্গলবার (৮ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বনা-১৭ জাতের ধান একরে ফলন প্রায় ৬০/৭০ মণ। যা আমনে চাষ হওয়া অন্য গতানুগতিক জাতের চেয়ে একরে ১০ থেকে ১৫মণ বেশি। পাশাপাশি স্বল্প সময়ের কারণে দ্রুত ধান কেটে রবিশস্যের চাষ করা যাচ্ছে একই জমিতে, যে জমি আগে ইরি-বোরো পর্যন্ত অনাবাদি থাকতো। এ জাতটির কারণে পতিত জমি না থাকায় বেশি লাভবান হচ্ছেন কৃষক।
এ বিষয়ে উপজেলার সদর ইউনিয়নের দুধখাওয়া মৌজার কৃষক আলহাজ্ব ফজলুল হক মন্ডল( ৬৬) বলেন, দুই একর জমিতে বিনা-১৭ জাতের ধান চাষ করেছি এবছর। ফলন হয়েছে বেশ ভাল। আশা করছি, দুই একরে এবার প্রায় ১২০ মণ ধান উৎপন্ন হয়। এর পর আমি ওই জমিতে আলু চাষ করবো।
প্রথম এ ধান রোপন করা নিয়ে তিনি আরো বলেন, এ জাতের ধান চাষে প্রথমবার ধান রোপনের সময় জমি তৈরি করতে একবার সেচ দিয়েছি, এর পর বৃষ্টির কারণে আর সেচ দেয়া লাগে নাই। ফলন ভাল হওয়ার জন্য ওই জমিতে ৫০ কেজি ইউরিয়া সার একবার ছিটানো হয়, ছত্রাক ও কীটনাশক দেয়া হয়েছে ২বার, যার খরচ গতানুগতিক আবাদের চেয়ে অনেক কম। অন্যান্য কৃষকদের সাথে ধান রোপনের পর আমার জমির ধান কাটা হচ্ছে আরো একমাস আগে। সে তুলনায় অন্যদের আরও ২-৩টি সেচ দিতে হবে। তাদের খরচও অনেক বেশী হবে। একমাস পরিশ্রমও বেশি করতে হবে। আর আমি সে সময়ে আগাম আলু চাষ করবো। বিনা-১৭ জাতের ধানের বাম্পার ফলন হওয়ায় এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই কৃষক।
উপজেলা কৃষি অফিস জানান, রাজারহাট উপজেলায় এবছর ১১হাজার ৫১৬ হেক্টর জমিতে আমনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। আর অর্জিত হবে ১১হাজার ৬০০ হেক্টর। এর মধ্যে প্রাথমিকভাবে বিনা-১৭ জাতের ধান চাষ হয়েছে প্রায় ৩০হেক্টর জমিতে। অক্টোবরের শেষ এবং নভেম্বরের ১ম সপ্তাহের মধ্যে প্রায় সবগুলো এলাকায় শেষ হবে এ ধান কাটা।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার বলেন, বিনা ধান-১৭ জাতের ধানসহ বেশ কয়েকটি জাত রয়েছে। যেগুলো গতানুগতিক ধান চাষের এক মাস আগে তোলা যায়। এ ধান ঘরে তুলেই তেল জাতীয় সরিষা সূর্য্যমূখী সহ আগাম রবি শষ্য চাষ করা যায়। তাই এ জাতীয় ধান চাষ করতে উপজেলার কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
(পিএস/এসপি/নভেম্বর ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
-1.gif)








