দিনাজপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে লাভবান কৃষক আইনুল
শাহ্ আলম শাহী, দিনাজপুর : গ্রীষ্মকালীন তরমুজ চাষে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক আইনুল ইসলাম।শখের বসে তরমুজ চাষ করে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন। এখন প্রচন্ড গরমে এই পানি জাতিয় ফলটির বাজারে বেশ চাহিদাও রয়েছে। পাইকারেরা তার ক্ষেত থেকেই তরমুজ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। কম খরচ ও পরিশ্রমে ভাল দাম পেয়ে খুশি কৃষক আইনুল। তার তরমুজের ক্ষেত দেখতে এবং পরামর্শ নিতে ছুঁটে আসছেন আশপাশের চাষীরা। কৃষি বিভাগের পাশাপাশি এই তরমুজ চাষে কৃষকদের উদ্বৃদ্ধ ও সহযোগিতা করছে মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নামে দু’টি বে-সরকারি প্রতিষ্ঠান।
উত্তরের শষ্যভান্ডার দিনাজপুরে যখন জমিতে ধান আর বাগানে লিচু দোল খাচ্ছে কখন পাশেই মাচায় সবুজ পাতা আর মাচার নিচে ঝুঁলে আছে কালো ও হলুদ রঙের তরমুজ। পোকা-মাকড় আর বালাই নাশকে ব্যবহার করা হচ্ছে, ইয়োলো স্টিকি পেপার ও সেক্স ফেরোমন ফাঁদ। এমন দৃশ্য দিনাজপুর সদর উপজেলার দিঘন পশ্চিম পাড়া এলাকার। এ বছর কৃষক আইনুল ইসলাম শখের বসে চাষ করেছেন তরমুজ। দুই বিঘা জমিতে ব্লাক বেবী, মধুমালা ও সুগার কিং জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন। কম খরচ ও পরিশ্রমে তরমুজ চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন তিনি।
কৃষক আইনুল ইসলাম জানান, এ জমিতে আগে বোরো ধান,আলু ও পটলের আবাদ করা হতো।এই দুই বিঘা জমিতে এবার শখের বসে ব্লাক বেবী,মধুমালা ও সুগার কিং জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেঝি। কম খরচ ও কম পরিশ্রমে তরমুজ চাষ করে ভালোই লাভ পাওয়া যাচ্ছে। আমার ক্ণেতের প্রতিটি তরমুজের ওজন প্রায় দেড় থেকে ৪ কেজি। ইতোমধ্যে দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করেছি। আরো দেড় থেকে দুই লাখ টাকার তরমুজ পাবো আশা করছি।’
গাছ থেকে যাতে ছিড়ে না পড়ে সেজন্য প্রতিটি তরমুজে দেওয়া আছে জালি। তরমুজের উপরের রঙ হলুদ আর কালো হলেও ভেতরে টকটকে লাল।এই তরমুজের ক্ষেত দেখতে এবং পরামর্শ নিতে ছুঁটে আসছেন আশপাশের চাষীরা। দেখাদেখি এখন অনেকেই তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন।
তরমুজ ক্ষেত দেখতে আসা কৃষক রায়হান জানান, ‘এই সিজিনে এতো তরমুজ দেখে আমরা অভিভুত। দেখলাম, এই গরমে তরমুজের চাগিদা থাকায় পাইকাররাও ক্ষেত থেকে কিনে নিয়ে যাচ্ছে। ফসল বিক্রি করতে যে ঝামেলা তা তরমুজের ক্ষেত্রে নেই। তাই আগামি এই লাভ জনক ফসল আমিও আবাদ করতে চাই।’
কৃষি বিভাগের পাশাপাশি এই তরমুজ চাষে কৃষকদের উদ্বৃদ্ধ ও সহযোগিতা করছে মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নামে দু’টি বে-সরকারি প্রতিষ্ঠান।
মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকের কুষিবিদ হোসেন মো.আবু সুফিয়ান জানান, আমরা এ জাতের গ্রীম্মকালীন তরমুজ চাষে কৃষকদের উদ্বৃদ্ধ ও সহযোগিতা করে আসছি। এ ফসল চাষ করে কৃষক প্রচুর লাভ হচ্ছেন। প্রচন্ড গরমে এই পানি জাতিয় ফলটির বাজারে বেশ চাহিদাও থাকায় ক্ষেত থেকে তরমুজ ক্রয় করে নিয়ে যাচ্ছেন পাইকাররা। প্রতি কেজি তরমুজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন কৃষক।’
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিকিদ মো. নুরুজ্জামান জানান, ‘এ জাতের তরমুজ চাষে গাছ লাগানোর ৭০-৭৫ দিনের মধ্যে ফল উঠানো শুরু হয়। আড়াই মাসের ব্যবধানে এ তরমুজ আবাদে খরচ বাদে বিঘা প্রতি কৃষকের লাভ থাকে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা ।স্বল্প সময়ে এবং কম পরিশ্রমে এ জাতের তরমুজ আবাদ করে ভাল ফলনের পাশাপশি বাজারে দামও ভাল পাচ্ছেন কৃষক। আমরা এ জাতের তরমুজ চাষে কৃষকদের সহায়তা দিয়ে আসছি। শুধু কৃষক আইনুল নয়,দিনাজপুওে প্রায় অর্ধশত কৃষক এখন এ্জাকের তরমুজ আবাদ করছে। জেলার চাগিদা মিটিয়ে এ তরমুজ চলে যাচ্ছে, রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে। জেলার প্রায় ৫৮ একর জমিতে চাষ হয়েছে, এজাতের তরমুজ।’
(এস/এসপি/জুন ০৯, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








