নওগাঁ অঞ্চলে বৃষ্টি নেই, আমন জমি ফেটে চৌচির
নওগাঁ প্রতিনিধি : বঙ্গোপসাগরীয় অঞ্চলে সাধারণত আষাঢ়-শ্রাবণেই ভারী মৌসুমী বৃষ্টিপাত হয়। বর্ষা যাই যাই করলেও ধান উৎপাদনে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত উত্তরের নওগাঁ জেলায় স্বাভাবিক বৃষ্টির দেখা নেই। ঝড়ছেনা প্রয়োজনীয় বৃষ্টি। আমন আবাদের জন্য জমি তৈরী ও জমিতে লাগানো চারা বাঁচাতে এখন কৃষকের ভরসা ভূগর্ভস্থ পানি। সেচনির্ভর আমন চাষে খরচ বাড়ছে কৃষকের। এতে আমন চাষ ব্যাহত হবার আশংকা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার ১১ উপজেলার কমবেশি সব এলাকাতেই এবার খরার কবলে পড়েছে আমন। এর মধ্যে নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলার অবস্থা বেশি খারাপ। বৃষ্টিপাত না হওয়ায় মৌসুমের শুরু থেকেই কৃষকেরা গভীর-অগভীর নলকুপ চালু করে আমনের চারা লাগাচ্ছেন। এদিকে লোডশেডিংয়ের কারণে সেচ কাজও ব্যাহত হচ্ছে। সঠিক সময়ে জমিতে সেচ দিতে না পারায় আমনের ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৯৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২০ শতাংশ জমিতে ধানের চারা লাগানো হয়েছে। সেচের জন্য মাঠে মাঠে ৪ হাজার ৮৬৮টি গভীর নলকূপ, ৪৮ হাজার ৭৯টি অভীর নলকূপ ও ২ হাজার ২২৭টি এলএলপি (লো লিফট পাম্প) সেচযন্ত্র রয়েছে। সব মিলিয়ে জেলায় ৫৫ হাজার ১৭৪টি সেচযন্ত্র রয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৪৯৫টি বিদ্যুৎচালিত সেচযন্ত্র। বাকি ৩৭ হাজার ৬৭৯টি সেচযন্ত্র ডিজেলচালিত। খরা মোকাবিলায় বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচযন্ত্রের প্রায় সবগুলোই চালু রয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন এক বিঘা জমিতে বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে সেচ দিতে বর্তমানে ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত খরচ পড়ছে। আমনের চারা লাগানোর জন্য জমি প্রস্তুত ও খরার কবলে পড়া আমনের চারা বাঁচাতে ইতোমধ্যে কমপক্ষে দুইবার সেচ দিতে হয়েছে। এই মৌসুমে এভাবে অনিয়মিত বৃষ্টিপাত চললে কমপেক্ষ আরও ছয়বার সেচ দিতে হবে। সেই হিসাবে জেলার ১ লাখ ৯৬ হাজার হেক্টর আমনের ফসল রক্ষায় এবার সেচের খরচ বাবদ ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা।
কৃষকরা বলছেন, জুনের শেষ সপ্তাহ ও জুলাইয়ের প্রথম চার-পাঁচ দিন প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছিল। মাঠের অনেক জমিতে পানিও জমে গিয়েছিল। কিন্তু তখন জমি প্রস্তুত না হওয়ায় ও বীজতলার চারার বয়স কম থাকায় কৃষকরা ধানের চারা লাগাতে পারেনি। সাধারণত জুলাইয়ের এক-দুই সপ্তাহ পর থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত আমনের চারা লাগানোর উপযুক্ত সময়। এখন বৃষ্টির দরকার, কিন্তু বৃষ্টির দেখা নেই। গত ১৫-২০ দিন ধরে নওগাঁয় ভারী বৃষ্টি হয়নি। এই সময়ে কখনো টিপটিপ, কখনো একপশলা বৃষ্টি হলেও বর্ষানির্ভর আমন চাষের জন্য তা যথেষ্ট নয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, বৃষ্টিপাত কিছুটা কম হলেও আমনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে এখনই অতটা চিন্তিত হওয়ার কারণ দেখছি না। আমনের মৌসুম কেবলই শুরু হয়েছে। পুরো আগস্ট মাস জুড়েই আমনের চারা লাগানো যাবে। ইতোমধ্যে ২০ শতাংশ জমিতে চারা লাগানো হয়েছে। আশা করছি, সঠিক সময়েই আমনের চারা লাগানো সম্পন্ন হবে। তবে যেসব কৃষক সেচ দিয়ে চাষাবাদ করছে তাঁদের খরচ বাড়বে। গত বছরেও মৌসুমের শুরুতে তেমন বৃষ্টি ছিল না। তবে শেষের দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছিল। আশা করছি, এবারেও আবহাওয়া অনুকূলে থাকবে।
(বিএস/এসপি/জুলাই ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- অস্ট্রেলিয়ার পার্থে বেঙ্গল আর্টসের মঞ্চায়ন "সিরাজদ্দৌলা"
- বৈশ্বিক রাজনীতি: ক্ষমতার মহাকাব্য ও সভ্যতার ট্র্যাজেডি
- স্বাস্থ্য খাতে টাকা লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
- মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক নিহত
- সেলুনের আয়না নেই-ছাউনী নেই, তবু থেমে নেই নরসুন্দরদের জীবিকা
- মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- নিকেতন সোসাইটিকে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়
- শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- শফিকুর রহমান চলে গেলেন
- কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
- গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ
- স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি
- পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা, গুলিবর্ষণ
- পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- নিজ অর্থায়নে ভাঙ্গা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন
- গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক
- গোপালগঞ্জের ভাটিয়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত
- বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি
- নড়াইলে অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
- কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি
- শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
- নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- ‘আ. লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে’
- আমি কোন আগন্তুক নই
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে জেলেসহ গ্রেপ্তার ২২
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- শেরপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
- রাজধানীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা র্যাবের হাতে গ্রেপ্তার
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- স্বাস্থ্য খাতে টাকা লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- হাজীগঞ্জে সড়কে প্রাণ গেলো বাবা-ছেলের
- নওগাঁ অঞ্চলে বৃষ্টি নেই, আমন জমি ফেটে চৌচির
- অস্ট্রেলিয়ার পার্থে বেঙ্গল আর্টসের মঞ্চায়ন "সিরাজদ্দৌলা"
-1.gif)








